27/06/2023
🚩 শ্রীমতি রাধা রাণী কে ❓
🔰 রাধা রানীকে কেন মা বলা হয় না ⁉️
আপনি রাধা রানী কে কি রূপে গ্রহন করেন!
এটা ভক্তদের ভাবের ওপর নির্ভর করে রাধা রানীকে কি ভাবে সম্বোধন করবে। বিশেষত ব্রজধাম বৃন্দাবনে, বিশেষ করে উচ্চ শ্রেণীর ভক্তরা রাগানুগা বা মাধুর্য রসে ভক্তি করেন। যা ভক্তি রাজ্যের সর্বোচ্চ রস। আর এই রস অনুযায়ী রাধা রানী হলেন নিত্য কিশোরী। সেখানে তিনি কৃষ্ণের নিত্য প্রেমিকা।
আর ভক্তরা নিজেকে সেই রাধা রানির দাসিকা রূপে বা ভাবে সেবা করেন। তারা কৃষ্ণকে রসিক নগর রূপে সেবা করেন আর রাধা রানী সেই কৃষ্ণের প্রেম প্রদান কারি প্রেমিকা। তো ভক্তরা কৃষ্ণের প্রেম ভক্তি প্রাপ্ত করার জন্য রাধা রানিকে অধীশ্বরী রূপে তার আনুগত্যে সেবা করেন ।
তাই তারা রাধা রাণীকে মা রূপে দেখেন না।
তারা তাকে নিত্য কিশোরী রূপে সেবা করেন।
আর এটাই জগতে প্রচলিত যে রাধা রানী নিত্য কিশোরী।কৃষ্ণের প্রেম প্রদান কারি তার প্রধান প্রিয় সখি।
তাই বলে এমন নয় যে রাধা রানিকে মা বলা যায় না।আগেই বলেছি এটা ভক্তের ভাবের ওপর নির্ভর করে । কে কি ভাব নিয়ে তার সেবা করবেন এটা তার নিজের ভাব ভক্তির উপর নির্ভর করে। শাস্ত্রে শ্রীকৃষ্ণকে পরম পিতা বলা হয়। অতএব রাধারাণীকে পরম মাতা বলেও সম্বোধন করা যায়।
যার যা ভাব যে যেভাবে তাকে ভক্তি করে সেই ভাবেই তিনি ভক্তের কাছে প্রকট হন “যে যথা মাম প্রপদন্তে”।
ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধা রাণীকে 'ব্রহ্মান্ড জননী '
বলা হয়েছে।
পদ্ম পুরাণে স্বয়ং শিবের উক্তি হলো- কৃষ্ণঃ জগতাং তাতঃ জগন্মাতা চ রাধীকা। জগৎপিতা কৃষ্ণ এবং রাধারানী হচ্ছেন 'জগন্মাতা'।
শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে- 'সর্ব পালিকা ' সর্ব জগতের মাতা। ' বেদশাস্ত্রে বলা হয়েছে, রাধারাণী সমগ্র ব্রহ্মান্ডের মা।
পার্বতীর কাছে মহাদেব রাধারণীর সহস্র নাম বলতে গিয়ে বললেন, 'জননী জন্মশুন্যা চ জন্মমৃত্যুজরাপহা। '
অর্থাৎ রাধারানী সবার মাতা, প্রকৃতপক্ষে তাঁর কোনও মা নেই। তিনি 'জন্মশুন্য '। আমাদের জন্ম মৃত্যু জরাব্যাধির দুঃখক্লেশময় চক্র থেকে তিনিমুক্ত করেন।
'জন্মমৃত্যুজরাপহা'।
মহাদেব বলেছেন, শ্রীরাধা 'নীতির্গতির্মতিরভীষ্ঠদা '। তিনি নীতি, আমাদের পরমগতি,আমাদের পরম অভীষ্ট প্রদান করেন। কিন্তু যার মস্তিস্কে রাধারানীর প্রতি মাতৃভক্তি থাকে না, সে মূঢ়। তাদের নীতি গতি ও অভীষ্ট কি ধরনের?
রাধা রানী পরম কৃপা ময়ী তার কৃপা ছাড়া কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া যায় না।
©️