26/08/2026
(১১৯)
মনের সুখ কি দুঃখ যাহা বোধ করা যায় তাহা সকলি অসার, অনিত্য, অস্থায়ী। কল্প অভিমান ইহা সীমাবদ্ধ বুদ্ধির সাহায্যে অসীম যে সর্বব্যাপী ভগবান তাহাকে জানিতে পারে না। তাহার কারণই অহংকার অভিমান।
গুণের তারতম্য ভাগ হইয়া কেবল (কৈবল্য) কর্ম ভুলিয়া যাইয়া নানান ইন্দ্রিয় সুখকর কথ্যাদির অনুষ্ঠানে স্পৃহা জন্মিয়া থাকে। যাহা হউক, যাহা পাইয়াছেন তাহাই করিবেন। সে রকম করিতে করিতে যাহা যাহা উৎপন্ন হইবে তাহার দিকে লক্ষ্য না করিয়া সর্বদা ঐ রকম করিতে করিতে নিত্যবস্তুর সাক্ষাৎ হইয়া থাকে। নিত্য সত্তায় উপলব্ধি যোগে বিচ্ছেদ হইবে না, কারণ সত্তার ক্ষয় নাই।
কর্মক্ষেত্রে কর্মই করিয়া যাইবে, ফলাফলের দিকে লক্ষ্য কি স্পৃহা রাখিবে না। পরের যাহা দেখে তাহার দিকে লক্ষ্য কি স্পৃহা রাখিয়া তাহার মত হইতে নাই। যে যাহা বুঝে, যাহা দেখে, সকলি ভুল বুঝিয়া এবং করিয়া থাকে।
আপনার কর্ম আপনিই করিয়া যাইবেন। পরের সুখদুঃখের তারতম্য করিয়া ভুল যাইবেন না।