সনাতন ধর্ম শিক্ষা

সনাতন ধর্ম শিক্ষা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সনাতন ধর্ম শিক্ষা, Religious organisation, West Bengal, West Bengal.

🌺 সনাতন ধর্ম আত্মজ্ঞান ও আধ্যাত্মিকতা🌺
আমাদের চ্যানেলে প্রচার করি শ্রীমদ্ভগবদ্গীতা, উপনিষদ, পুরাণ ও বৈদিক জ্ঞানের অমূল্য রত্ন। আদি সত্য, আত্মার জ্ঞান ও ঈশ্বরের অনন্ত প্রেম।

রাধা নামে বাঁধা তুমি ওগো দয়াময়......💞 হরেকৃষ্ণ বলে তাই জুড়ায় হৃদয়...... ❤️
14/07/2026

রাধা নামে বাঁধা তুমি ওগো দয়াময়......💞
হরেকৃষ্ণ বলে তাই জুড়ায় হৃদয়...... ❤️

মা মনসা সমস্ত মনের ইচ্ছে পূরণ করেন, মায়েরা সন্তান কামনা করতে চাইলে এই মন্ত্র প্রতিদিন ১০৮ বার জপ করুন:-সন্তান লাভের কামন...
14/07/2026

মা মনসা সমস্ত মনের ইচ্ছে পূরণ করেন, মায়েরা সন্তান কামনা করতে চাইলে এই মন্ত্র প্রতিদিন ১০৮ বার জপ করুন:-

সন্তান লাভের কামনায় ভক্তিভরে মা মনসার পূজা করা হয়। সন্তান ও পরিবারের মঙ্গলের জন্য মা মনসার প্রণাম মন্ত্র নিয়মিত ১০৮ বার জপ করা শুভ বলে মনে করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, মা মনসার কৃপায় যে কোনো বাধা দূর হয়।

মন্ত্রটি হলো:
"আস্তীকস্য মুনের্মাতা ভগিনী বাসুকীস্তথা।
জরৎকারু মুনিপত্নী মনসা দেবী নমোহস্তুতে।"

মন্ত্রের অর্থ:আস্তীক মুনির মাতা, নাগরাজ বাসুকীর ভগিনী এবং জরৎকারু মুনির পত্নী মনসা দেবীকে আমি প্রণাম জানাই।

পাঠের নিয়ম:-
প্রতিদিন স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, মায়ের চিত্রপটের সামনে বসে, ১০৮ বার এই মন্ত্র জপ করে। মায়ের কাছে সন্তান প্রার্থনা করুন।
এরপর মায়ের আশির্বাদে মনস্কামনা পূর্ণ হলে, মায়ের পুজা দি।

জয় মা মনসা, বলতে ভুলবেন না।🌺🌿

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ শ্রী রামচন্দ্রের বিগ্রহ  নির্মাণের উদ্যোক্তা হ...
14/07/2026

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ শ্রী রামচন্দ্রের বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হিসেবে আলোচিত শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (১৩ জুলাই) কিছুক্ষণ আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) কে এম রাকিবুল হুদা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, 'মামলায় মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং হরিদাস মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত।'
আদালতে হরিদাস চন্দ্র বলেন, ‘আমি একজন কৃষক ছিলাম, এখন মন্দির পরিচালনা করি। মন্দির করে যদি অপরাধী হই, তাহলে কিছু করার নেই। ভক্তদের দেওয়া অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা যেতে পারে।’
উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।।রামমূর্তি নির্মাণ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার গাইবান্ধার পলাশবাড়ীর হরিদাস চন্দ্র তরণী দাসের
অনতিবিলম্বে মুক্তি চাই ✊🙏🚩
জয় শ্রী রাম 🙏❤️🚩

জয় বজরংবলী ❤️🙏 জয় শ্রী রাম 🕉️🙏
01/07/2026

জয় বজরংবলী ❤️🙏
জয় শ্রী রাম 🕉️🙏

শ্রীজি যেমন যেদিকে তাকায় সেদিকেই ঠাকুরজিকে দেখেন।ঠিক তেমনি আমাদেরও যেদিকেই তাকাবো সেদিকেই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে হবে।ন...
01/07/2026

শ্রীজি যেমন যেদিকে তাকায় সেদিকেই ঠাকুরজিকে দেখেন।
ঠিক তেমনি আমাদেরও যেদিকেই তাকাবো সেদিকেই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে হবে।
নয়তো এই জাগতিক বন্ধন থেকে কতো কতো জন্মে মুক্তি মিলে কেউ জানে না।
আপনার ভক্তি এতোটাই উন্নত হতে হবে, নিরহংকার, নিষ্কাম, ভাবময়, সমর্পণ। ঠিক এই কয়টা বিষয়ের উপর জোর দিয়ে ঠাকুরজিকে সেবা করলে, ভজন করলে, ভালোবাসলে, তাহলেই আপনিও শ্রীজির মতো ঠাকুরজিকে সর্বস্থানে দর্শন করতে পারবেন।
জয় জয় শ্রী রাধে
রাধাবল্লভ শ্রীহরিবংশ🙏🌺

পৃথিবীর সকল প্রাণী সুখী হোক 🌺🌺 সকলের উপর শান্তি বর্ষিত করুক শ্রীমতি রাধারাণী 🌺🌺 ゚
16/05/2026

পৃথিবীর সকল প্রাণী সুখী হোক 🌺🌺 সকলের উপর শান্তি বর্ষিত করুক শ্রীমতি রাধারাণী 🌺🌺

শিব শব্দের অর্থ মঙ্গল এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক। অতএব, শিব লিঙ্গ শব্দের অর্থ দাঁড়ায় মঙ্গলের প্রতীক। শিব লিঙ্গের উপর...
13/05/2026

শিব শব্দের অর্থ মঙ্গল এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক। অতএব, শিব লিঙ্গ শব্দের অর্থ দাঁড়ায় মঙ্গলের প্রতীক। শিব লিঙ্গের উপরে তিনটি সাদা তিলক বিদ্যমান, যা তিনটি পৃথক অংশ দ্বারা গঠিত। প্রথম অংশটি শিব পিঠ, দ্বিতীয় অংশটি বিষ্ণু পিঠ এবং তৃতীয় অংশটি ব্রহ্ম পিঠ, যা অনাদি ও অনন্ত সত্তার প্রতীক।

🙏জয় শিবশম্ভু🪷

শ্রী কৃ্ষ্ণের চরণ♥♥♥হরে কৃ্ষ্ণ♥
13/05/2026

শ্রী কৃ্ষ্ণের চরণ♥♥♥
হরে কৃ্ষ্ণ♥

Puja Barai দিদিভাই কে সবাই ফলো কর।শ্রীমতী রাধারাণী হলেন হিন্দু ধর্মমতে ভগবান কৃষ্ণের পরমাপ্রকৃতি, প্রেম, ভক্তি ও করুণার ...
13/05/2026

Puja Barai দিদিভাই কে সবাই ফলো কর।

শ্রীমতী রাধারাণী হলেন হিন্দু ধর্মমতে ভগবান কৃষ্ণের পরমাপ্রকৃতি, প্রেম, ভক্তি ও করুণার দেবী। তিনি বৃষভানু ও কীর্তিদার কন্যা || রাধা নাম জপ করলে কৃষ্ণের কৃপা সহজে লাভ করা যায়, যা মনে ভক্তি জাগায় এবং দুঃখ-দারিদ্র্য দূর করে। পুরাণ অনুযায়ী, রাধা মর্ত্যে সাধারণ মানবীর মতো জন্মগ্রহণ করেননি; তিনি বৃষভানু কর্তৃক পদ্মের মধ্যে আবির্ভূত হয়েছিলেন।

রাধারানীর অত্যন্ত পবিত্র ২৮টি নাম যা প্রতিদিন জপ করলে মনের কামনা পূর্ণ হয়: সুখ, শান্তি এবং শ্রী রাধা-কৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায় 🙏🏻Radhe Radhe

১. রাধা (যিনি কৃষ্ণকে আরাধনা করেন)
২. রাসেশ্বরী (রাসের ঈশ্বরী)
৩. রম্যা (মনোরম রূপযুক্তা)
৪. কৃষ্ণমন্ত্রাধীদেবতা (কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী)
৫. সর্বাধ্যা (সবকিছুর আধ্যা বা আরাধ্যা)
৬. সর্ববন্ধ্যা (সবার দ্বারা বন্দিত)
৭. বৃন্দাবনেশ্বরী (বৃন্দাবনের ঈশ্বরী)
৮. কৃষ্ণপ্রাণাধিকা (কৃষ্ণের প্রাণের চেয়েও প্রিয়)
৯. বৃষভানুসুতা (রাজা বৃষভানুর কন্যা)
১০. বৃন্দা (বৃন্দাবনের দেবী)
১১. কালিন্দী (যমুনা বা কালিন্দী তটবাসিনী)
১২. হৃদয়া (কৃষ্ণের হৃদয়ে বাস করেন যিনি)
১৩. গোপ-কন্যা (গোপরাজ দুহিতা)
১৪. গোপিকানন্দা (গোপীদের আনন্দদাত্রী)
১৫. বল্লভা (কৃষ্ণের প্রিয়তমা)
১৬. কৃষ্ণাঙ্গবাসিনী (কৃষ্ণের অঙ্গে বাস করেন যিনি)
১৭. অভীষ্টদা (মনের ইচ্ছা পূরণ করেন যিনি)
১৮. দেবী (দিব্যগুণ সম্পন্ন)
১৯. বিষ্ণু-প্রিয়া (বিষ্ণু বা কৃষ্ণের প্রিয়া)
২০. বিষ্ণু-কান্তা (বিষ্ণু বা কৃষ্ণের কান্তা বা স্ত্রী)
২১. জয়া (বিজয়ী)
২২. জীবা (প্রাণের অধিষ্ঠাত্রী)
২৩. বেদ-প্রিয়া (বেদের প্রিয়)
২৪. বেদ-গর্ভা (বেদের স্বরূপা)
২৫. মহালক্ষ্মী (ঐশ্বর্যরূপা)
২৬. মদন মোহিনী (মদনকেও মোহিতা করেন যিনি)
২৭. অপূর্বা (যার তুলনা নেই)
২৮. পবিত্রা (পরম পবিত্রা)

প্রেমানন্দ মহারাজ বলেছেন, যে ভক্ত প্রতিদিন এই ২৮টি নাম জপ করেন, তাঁর জীবনের সমস্ত বিপদ, রোগ এবং দুঃখ-দুর্দশা দূর হয়ে যায় এবং রাধাকৃষ্ণের অশেষ কৃপা লাভ হয়।

মহাদেবের এই বিরাট রূপটিকে ভাষায় প্রকাশ করা সহজ নয়। এ শুধু রূপ নয়, সমস্ত সৃষ্টির দৃষ্টি—. কণে কণে শক্তি, দিকে দিকে শিব...
04/05/2026

মহাদেবের এই বিরাট রূপটিকে ভাষায় প্রকাশ করা সহজ নয়। এ শুধু রূপ নয়, সমস্ত সৃষ্টির দৃষ্টি—. কণে কণে শক্তি, দিকে দিকে শিব।

আমরা যখন ভগবান শিবের বিশাল রূপ নিয়ে চিন্তা করি, তখন বোঝা যায় যে, তিনি শুধু কৈলাসের যোগী নন, বরং কাল, সৃষ্টি ও ধ্বংসের কর্তা—তিন।

অনন্ত এই রূপেই বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, আকাশ তাদের জট্টায় বয়ে যায়, প্রতিটি প্রাণীই তাদের অংশ হিসেবে বিদ্যমান।

এই ফরম্যাট আমাদের শেখায় যে—

আমরা সীমিত নই, আমরা একই অসীম শক্তির অংশ।
জীবনে যখন বিভ্রান্তি, ভয় কিংবা অস্থিতিশীলতা থাকবে, তখন মহাদেব এর এই বিশাল রূপকে স্মরণ করুন।

এটা মনে করিয়ে দেয় যে যা কিছু ঘটছে তা একই মহান পরিকল্পনার অংশ—যেখানে শেষটাও একটি নতুন শুরু।
হর হর মহাদেব 🙏

Address

West Bengal
West Bengal

Opening Hours

Monday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801778789247

Website

Alerts

Be the first to know and let us send you an email when সনাতন ধর্ম শিক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to সনাতন ধর্ম শিক্ষা:

Shortcuts

Share