E Dween

E Dween A Journey Toward Inner Light. Bismillah Hir Rahmanir Rahim. Amin.

Through e-deen, we will strive to present the five pillars of Islam in accordance with the greatest Holy Quran, the Hadith, and the Sunnah.

18/11/2025

কখনও কি মনে হয়েছে... সব কিছু হারিয়ে ফেলেছো

18/11/2025

সহীহ বুখারী - হাদীসঃ ৩৭

👉 রমজানের প্রতিটি রাতই রহমত, মাগফিরাত ও নাজাতের সুযোগ।
যে ব্যক্তি এই পবিত্র মাসের রাতগুলোতে ঈমানসহ পুণ্যের আশায় ইবাদত করে—
তার জন্য রয়েছে আল্লাহর বিশেষ ক্ষমা ও রহমত।
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“যে ব্যক্তি রমাযানের রাতে ঈমানসহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে,
তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।”
(সহীহ বুখারী)
💫 শিক্ষা:
রমজানের রাতে নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে
আমরা আমাদের অতীত ভুলগুলো মুছে ফেলতে পারি।
এই সুযোগ হাতছাড়া করো না—
কারণ, এই রাতগুলোই হতে পারে তোমার গুনাহ মোচনের দরজা। 🌙
👉 Pray • Repent • Be Forgiven 🤲

________________________________________
🎧 Theme: Ramadan & Forgiveness | Faith and Reward | Sahih Bukhari Hadith
📖 Hadith Reference: Sahih al-Bukhari ((আধুনিক প্রকাশনীঃ ৩৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৬)- ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৩৬, আন্তর্জাতিক নাম্বারঃ ৩৭)

18/11/2025

আপনি কোন ধরণের? -dween

হযরত আলী (রাঃ) বলেন— তিন ধরনের মানুষ জীবনে বেশি পেরেশানিতে থাকে:
যারা সাহায্যকারী, যারা দায়িত্বশীল, এবং যাদের অন্তর পরিচ্ছন্ন।
মানুষের উপকার করা কখনো বৃথা যায় না— আল্লাহ সব দেখেন।
Dween উপস্থাপন করছে— চরিত্র, নীতি ও অন্তরের পবিত্রতা নিয়ে গভীর ইসলামিক বার্তা।

Dween

https://youtu.be/duVGT4uIL8I
06/01/2025

https://youtu.be/duVGT4uIL8I

Description: যশোরে অনুষ্ঠিত ড. মিজানুর রহমান আজহারীর ঐতিহাসিক ওয়াজ মাহফিল ২০২৫-এ প্রায় ২৫ লাখ মানুষের বিশাল সমাগম ঘটে। ....

06/09/2022

জাহান্নাম!😭
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,
আপনি যতোবার আমার নিকট এসেছেন, ততোবার-ই আপনার কপালে শোক ও দুশ্চিন্তার ছাপ ছিলো......এর কারণ কী ?
জিবরাঈল (আ.) নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর প্রশ্নের জবাবে বললেন,, জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে কখনো হাসি ফুটেনি।
জাহান্নাম কেমন হবে?
১।জাহান্নামের গভীরতা এমন যে,
এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে,
জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে।
বিচারের দিন জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে, যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন।
২।জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।
৩।জাহান্নামবাসীদের শরীরের চামড়া
১২৬ ফুট পুরো করে দেওয়া হবে
যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়,
তাদের শরীরে আরও থাকবে তিল
যার এক একটি উহুদ পাহাড়ের সমান।
৪।প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে।
৫।জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি,পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল।এরপরও জাহান্নাম বাসীর পিপাসা এতো বেশী হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে।
৬।জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে,
জাহান্নাম বাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে।
হে আল্লাহ, �😞
আমাদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করুন।
আমিন।।🤲

06/09/2022

বৃষ্টির সময় আকাশে যে আওয়াজ শুনতে পান তা হলো ফেরেশতাদের গর্জন: ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ইয়াহুদীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, হে আবূল কাসিম! আমাদেরকে রা’দ (মেঘের গর্জন) প্রসঙ্গে বলুন, এটা কি? তিনি বললেনঃ মেঘমালাকে হাকিয়ে নেয়ার জন্য ফেরেশতাদের একজন নিয়োজিত আছে। তার সাথে রয়েছে আগুনের চাবুক। এর সাহায্যে সে মেঘমালাকে সেদিকে পরিচালনা করেন, যেদিকে আল্লাহ তা’আলা চান। তারা বলল, আমরা যে আওয়াজ শুনতে পাই তার তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা হচ্ছে ফেরেশতার হাকডাক। এভাবে হাকডাক দিয়ে সে মেঘমালাকে তার নির্দেশিত স্থানে নিয়ে যায়। তারা বলল, আপনি সত্য বলেছেন। তারা আবার বলল, আপনি আমাদের বলুন, ইসরাঈল ইয়াকুব (আঃ) কোন জিনিস নিজের জন্য হারাম করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তিনি ইরকুন নিসা (স্যায়াটিকা) রোগে আক্রান্ত ছিলেন কিন্তু উটের গোশত ও এর দুধ ছাড়া তার উপযোগী খাদ্য ছিল না। তাই তিনি তা হারাম করে নিয়েছিলেন। তারা বলল, আপনি সত্য বলেছেন।- তিরমিজি-৩১১৭ I

11/08/2022

Address

Banani, Dhaka

1213

Alerts

Be the first to know and let us send you an email when E Dween posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to E Dween:

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share