A F I N I

A F I N I "A F I N I is dedicated to spreading Islamic values, peace and protection. AFINI always reminders you and heart-touching messages.

Stay connected for inspiring content that carry you closer to Allah" Afini provide you, basically export quality T-shirt, polo shirt, pant export quality Jacket, American & European brand products & also women's, three/four pieces are gorgeous Local brand Quality make sure dress." It's absolutely could be authentic accordingly your demand. we don't hopeless you, while you got yet. we are always ta

sk & pray to almighty, at least we giving you best product. please keep your pray & love for us.stay smiling..be ever inshaAllah.

▪️নফস্ (نَفْس) একটি আরবি শব্দ, ইসলামী পরিভাষায় যার অর্থ “প্রাণ, সত্তা, আত্মা, বা প্রবৃত্তি”। কুরআন-হাদীসে “নফস্” বলতে মা...
29/03/2026

▪️নফস্ (نَفْس) একটি আরবি শব্দ, ইসলামী পরিভাষায় যার অর্থ “প্রাণ, সত্তা, আত্মা, বা প্রবৃত্তি”।

কুরআন-হাদীসে “নফস্” বলতে মানুষের ভেতরের সেই সত্তাকে বোঝানো হয়, যা ভালো-মন্দের দিকে ঝোঁকে, কামনা-বাসনা করে এবং যার পরিশুদ্ধির উপর মানুষের আধ্যাত্মিক উন্নতি নির্ভর করে।

ইসলামী আলেমরা নফসের তিনটি স্তরের কথা বলেন:
১. নফসে আম্মারা (نَفْسٍ أَمَّارَةٍ)
মন্দের দিকে প্ররোচনাকারী নফস্
এটি মানুষকে পাপ, লোভ, হিংসা, কামনা ইত্যাদির দিকে টানে। (সূরা ইউসুফ: ৫৩)

২. নফসে লাওয়ামা (نَفْسٍ لَّوَّامَةٍ)
অনুশোচনাকারী নফস্
ভুল করার পর এই নফস্ মানুষকে তিরস্কার করে, অনুতপ্ত করে। (সূরা কিয়ামাহ: ২)

৩. নফসে মুতমাইন্না (نَفْسٍ مُّطْمَئِنَّةٍ)
প্রশান্ত নফস্
আল্লাহর স্মরণ ও আনুগত্যে তৃপ্ত, স্থির নফস্। এটিই কাম্য স্তর। (সূরা ফজর: ২৭-২৮)

➖সংক্ষেপে, নফস্ হলো মানুষের ভেতরের “আমি” — যাকে নিয়ন্ত্রণ ও পরিশুদ্ধ করার মাধ্যমেই আত্মশুদ্ধি অর্জিত হয়। The

ইবলিস যখন হযরত আদম (আ.)-কে সেজদা করতে অস্বীকার করেছিল, তখন তো কোনো শয়তান ছিল না। তবে তাকে কুপ্ররোচনা দিল কে?

আমরা অনেক সময় ইবাদত করি, জিকির করি, তবুও গুনাহে লিপ্ত হই। আমরা শয়তানকে দোষ দিই, কিন্তু পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেছেন, "শয়তানের কৌশল আসলে অত্যন্ত দুর্বল।" (সূরা নিসা: ৭৬)

তাহলে আসল শক্তিশালী শত্রু কে? সে হলো আমাদের ‘নফস’। এটি মানুষের ভেতরে থাকা এক টাইমবোমার মতো। ইবলিস যখন অহংকারবশত সেজদা করেনি, তখন তার নিজের নফসই তাকে ধোঁকা দিয়েছিল।

কুরআনের বহু আয়াতে নফসের ভয়াবহতা তুলে ধরা হয়েছে:

"মানুষের নফস তাকে যে কুপ্ররোচনা দেয়, সে সম্পর্কে আমি অবগত।" (সূরা ক্বফ: আয়াত ১৬)

"যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, জান্নাতই হবে তার ঠিকানা।" (সূরা নাযিয়াত: আয়াত ৪০-৪১)

"নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে।" (সূরা ইউসুফ: আয়াত ৫৩)

প্রাচীন যুগের লাত, উজ্জা বা মানাত নামক মূর্তিরা ধ্বংস হয়ে গেলেও একটি 'নকল উপাস্য' আজও মানুষের ভেতরে রয়ে গেছে। তা হলো মানুষের 'হাওয়া' বা কুপ্রবৃত্তি।

আল্লাহ বলেন, "তুমি কি তাকে দেখেছ, যে তার নফসের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে?" (সূরা জাসিয়া: ২৩)

হাবিল-কাবিলের ঘটনায়ও দেখা যায়, কাবিলকে তার নফসই নিজের ভাইকে হত্যা করতে প্ররোচিত করেছিল। শয়তান কেবল মানুষকে ভুলিয়ে দেয়, কিন্তু নফস মানুষকে সরাসরি মন্দের দিকে টানে।

আমরা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হই, তখন হৃদয়ে এক ধরনের আবরণ পড়ে যায়। এটি মানুষকে চরম হতাশা ও বিষণ্নতায় ডুবিয়ে দেয়।

আল্লাহ বলেন, "কখনো না, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে মরিচা (আবরণ) ধরিয়ে দিয়েছে।" (সূরা মুতাফফিফিন: ১৪)

মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় যুদ্ধটা শয়তানের সাথে নয়, বরং নিজের 'নফস' বা কুপ্রবৃত্তির সাথে।
শয়তান শুধু আপনাকে ভুলিয়ে দেয়, কিন্তু নফস আপনাকে গুনাহ করতে বাধ্য করে। তাই নফসকে নিয়ন্ত্রণ করতে শিখুন, তবেই আপনি প্রকৃত সফল হতে পারবেন।

#নফস

Alhamdulillah!! RAMADAN MUBARAK 🌙🌙May Allah accept our Siyam, Qiyam and acts of worship. And May He grant us the ability...
19/02/2026

Alhamdulillah!! RAMADAN MUBARAK 🌙🌙
May Allah accept our Siyam, Qiyam and acts of worship. And May He grant us the ability to utilise the precious moments of this blessed month Ramadan to engage in that which pleases Him. Ameen.......

Address


1207

Telephone

+8801718530870

Website

Alerts

Be the first to know and let us send you an email when A F I N I posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to A F I N I:

Shortcuts

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share