Imaaner Chhoa

Imaaner Chhoa "Spreading the Light Of Islam -One Heart at a Time." Quran.Hadith. Tawheed.Islamic Reminders.

04/07/2025

মহররম মাসে রোজা রাখার নিয়ম।

এ মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে দশম দিন, তথা আশুরা। শরিয়তের দৃষ্টিতে আশুরার রোজা রাখা মুস্তাহাব আমল। আবু কাতাদা (রা.) বর্ণনায় রাসুলের একটি হাদিসে আছে, ‘আশুরার এক দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এ রোজার অসিলায় বান্দার আগের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। (মুসলিম, হাদিস: ১,১৬২)

তবে আশুরার রোজা দুটি। ৯ ও ১০ তারিখ কিংবা ১০ ও ১১ তারিখ। কোনো কোনো আলেম এ বিষয়ে বর্ণিত সব হাদিসের ওপর আমলের সুবিধার্থে ৯, ১০ ও ১১—এ তিন দিন রোজা রাখার কথাও বলেন।

04/07/2025

কিসের এতো অহংকার
একদিন সবাইকে
এই মায়ার পৃথিবী থেকে চলে যেতে হবে,
ইয়া আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন ,,আমিন।

24/06/2025
23/06/2025

"ভেবেছিলাম সব শেষ "
কিন্তু রাসূল (সঃ) বলেছেন যার দুঃখ বেশি,তার উপর আল্লাহর রহমত ও বেশি।
''সুবহানাল্লাহ্''

23/06/2025

🌹একটাই জীবন-- তাও আবার অস্থায়ী,
কিন্তুু অস্থায়ী এ জীবনে চাওয়া গুলো
সব চিরস্থায়ী।
- আমি বড়ো বোকা মানুষ, বুঝলে?
যেখানে জীবনটাই অস্থায়ী
সেখানে জীবনের সাথে জড়িত
জিনিসগুলোকে চিরস্থায়ী ভাবা
নিছক বোকামি.......!💔

22/06/2025

ন"বী ক'রি'ম (সাঃ) বলেছেন, তোমরা কু'র'আ'ন প"ড়,
কেননা কি'য়া' মতের দিন সে তার
সাথিদের জন্য সুপারিশ করবে।

🌿{সহিহ মুসলিম হাদিস-১৯১০}🌿

21/06/2025

ছোট দোয়া সমূহ

দোয়া ইবাদতের একটি অংশ। বর্তমান সময়ে নিজেদের ইবাদতের মধ্যে রাখতে সবসময় দোয়া করা উচিত। আমাদের অনেক সময় দোয়া মনে রাখা সম্ভব হয় না। এজন্য চাইলে ছোট ছোট দোয়া মুখস্ত করে রাখতে পারেন।

মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই (ইবনে মাজাহ: ৩৮২৯)। ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। সাহাবি নোমান বিন বাশির (রা.)-এর সূত্রে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, দোয়াই ইবাদত। (আবু দাউদ: ১৪৮১)

নিচে বেশ কিছু দোয়া তুলে ধরা হলো।

শ্রেষ্ঠ দোয়া : رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার।

অর্থ: হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতেও সুখ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। (সুরা বাকারা: ২০১‍)।

ফজিলত: এ দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে। নবী কারিম (স.) এ দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন। (সহিহ মুসলিম: ৭০১৬)

জাহান্নাম থেকে বাঁচার দোয়া।

للَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়াআউজুবিকা মিনান্নার। অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে কাছে আশ্রয় চাই। (আবু দাউদ: ৭৯৩)।

আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি ৩ বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত তখন বলে, হে আল্লাহ! এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি ৩ বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে, হে আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। (তিরমিজি: ২৫৭২ তাহকিককৃত, জান্নাতের বিবরণ অধ্যায়)

দোয়া ইউনুস।

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বলিমিন।

অর্থ: তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত (সুরা আম্বিয়া: ৮৭)।

19/06/2025

ইসলামের রুকন বা খুঁটি
ইবন ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।
১. আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা।
২. সলাত কায়িম করা।
৩. যাকাত আদায় করা।
৪. হাজ্জ সম্পাদন করা এবং
৫. রমযানের সিয়ামব্রত পালন করা (রোজা রাখা)।
(৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯) (আধুনিক প্রকাশনীঃ ৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৭)

Address

Dhaka
Tongi
1710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imaaner Chhoa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share