Abadhut Sangha Bangladesh

Abadhut Sangha Bangladesh অবধূত সংঘের প্রচারই একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

আসিতেছে শুভদিন... #শুভ_কার্তিকী_পর্বোৎসব #গুরু_কৃপাহী_কেবলম  #ঠাকুরবাড়ি_পোনাবালিয়া_ঝালকাঠি
06/11/2023

আসিতেছে শুভদিন...

#শুভ_কার্তিকী_পর্বোৎসব
#গুরু_কৃপাহী_কেবলম
#ঠাকুরবাড়ি_পোনাবালিয়া_ঝালকাঠি

যিনি হৃদপদ্মকর্ণিকামধ্যস্থ দিব্যসিংহাসনে মনোহরমুর্তি ধারণ করিয়া অধিষ্ঠিত আছেন, যিনি চন্দ্রকলাবিভূষিত শ্বেতবস্ত্রপরিহিত, ...
03/07/2023

যিনি হৃদপদ্মকর্ণিকামধ্যস্থ দিব্যসিংহাসনে মনোহরমুর্তি ধারণ করিয়া অধিষ্ঠিত আছেন, যিনি চন্দ্রকলাবিভূষিত শ্বেতবস্ত্রপরিহিত, শ্বেতচন্দনাদিবিলিপ্ত, মুক্তা প্রভৃতি মাল্যশোভিত মনোহরমুর্তি, সকল অভীষ্টবরপ্রদাতা, যাঁহার বামভাগে পরমাপ্রকৃতি পূর্ণকৃপাধারা মৃদুমন্দ স্নিগ্ধহাস্যযুক্ত মুখমন্ডলা বিরাজিতা, সেই সুপ্রসন্ন পরমানন্দপ্রদাতা পরাজ্ঞানময়, যাঁহাকে আত্মতত্ত্বজ্ঞ যোগীশ্রেষ্ঠগণ সর্বদা বন্দনা করেন সেই যোগেশ্বর, সংসাররূপ রোগের একমাত্র চিকিৎসক শ্রীগুরুদেবকে নিত্য ভজনা করি।

শুভ গুরু পূর্ণিমা!

শুভ অক্ষয় তৃতীয়া...গুরুদেবের কৃপা বর্ষিত হোক।
23/04/2023

শুভ অক্ষয় তৃতীয়া...

গুরুদেবের কৃপা বর্ষিত হোক।

জয়গুরু,শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী গুরুনাম সংকীর্তন মহাযজ্ঞ৬ই বৈশাখ হতে ১০ই বৈশাখ, ১৪৩০১৯ এপ্রিল হ...
26/03/2023

জয়গুরু,
শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী
শ্রীশ্রী গুরুনাম সংকীর্তন মহাযজ্ঞ

৬ই বৈশাখ হতে ১০ই বৈশাখ, ১৪৩০
১৯ এপ্রিল হতে ২৩ এপ্রিল, ২০২৩

স্থান: অবধূত মন্দির, কর্মকারপাড়া, উজিরপুর, বরিশাল।

মহাকালের মনমোহিনী, ব্রহ্মান্ডের পালিকাশ্মশানে জেগেছে মাগো ব্রহ্মময়ী কালিকা।২১২ বছরের ঐতিহ্যবাহী পোনাবালিয়া ঠাকুরবাড়ির কা...
13/03/2023

মহাকালের মনমোহিনী, ব্রহ্মান্ডের পালিকা
শ্মশানে জেগেছে মাগো ব্রহ্মময়ী কালিকা।

২১২ বছরের ঐতিহ্যবাহী
পোনাবালিয়া ঠাকুরবাড়ির কালীমাতার বাৎসরিক পুজা
৩রা চৈত্র, ১৪২৯
১৮ই মার্চ, ২০২৩, শনিবার

উক্ত পুজানুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মায়ের সকল ভক্তসন্তান সবান্ধবে আমন্ত্রিত।

শ্রীশ্রী শ্মশানকালী মাতা মহারাণীর জয় হোক!🌺🌺🌺

পাখির চোখে পোনাবালিয়া ঠাকুরবাড়ি। জয়গুরু!
22/02/2023

পাখির চোখে পোনাবালিয়া ঠাকুরবাড়ি।

জয়গুরু!

★सोर्य॒मा स वरु॑णः॒ स रु॒द्रः स म॑हादे॒वः।।সোর্যমা স বরুণঃ স রুদ্রঃ স মহাদেবঃ।।                              [অথর্ববেদ ১...
18/02/2023

★सोर्य॒मा स वरु॑णः॒ स रु॒द्रः स म॑हादे॒वः।।
সোর্যমা স বরুণঃ স রুদ্রঃ স মহাদেবঃ।।
[অথর্ববেদ ১৩|৪|৪]

তিনি সর্বশ্রেষ্ঠ প্রভু, তিনি সকলের কাছে বরণীয়, তিনি পাপীদের বিনাশকর্তা রুদ্র, তিনি মহান দেবগণেরও দেব মহাদেব।

★नमः॑ शम्भ॒वाय॑ च मयोभ॒वाय॑ च॒ नमः॑ शङ्क॒राय॑ च मयस्क॒राय॑ च॒ नमः॑ शि॒वाय॑ च शि॒वत॑राय च॥
নমঃ শম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ॥
[যজুর্বেদ ১৬|৪১]

আনন্দস্বরূপ ও সুখস্বরূপ পরমেশ্বরকে নমস্কার। কল্যাণকর্তা ও সুখদাতা পরমেশ্বরকে নমস্কার।
মঙ্গলময় পরমেশ্বরকে নমস্কার।
কল্যাণময় পরমেশ্বরকে নমস্কার।

মহাশিবরাত্রীর শুভেচ্ছা!

©Abadhut Sangha Bangladesh

জয়গুরু!পৌষের শীতলতায় প্রকৃতিতে যেমন শুষ্কতা ও বেদনার ছাপ স্পষ্ট তেমনি অবধূত গুরুভ্রাতা-ভগিনীবৃন্দের হৃদয় আজ শীতের প্রকৃত...
25/12/2022

জয়গুরু!
পৌষের শীতলতায় প্রকৃতিতে যেমন শুষ্কতা ও বেদনার ছাপ স্পষ্ট তেমনি অবধূত গুরুভ্রাতা-ভগিনীবৃন্দের হৃদয় আজ শীতের প্রকৃতির মতই বিদীর্ণ।

আজ ৯ই পৌষ। ২৬ বছর পূর্বে বাংলা ১৪০৩ সালের এমন দিনেই স্থূলদেহ ত্যাগ করে সুক্ষ্মে গমন করেছিলেন শ্রীশ্রীমৎ ১০৮ স্বামী দয়ানন্দ অবধূত গুরুমহারাজের স্থলাভিষিক্ত, আমাদের হৃদয়ের ধন, আমাদের পরমারাধ্য শ্রীশ্রীমৎ ১০৮ স্বামী অমলানন্দ অবধূত গুরুমহারাজ।

গুরুমহারাজের স্মরণে উজিরপুর, গুঠিয়া, বরিশাল পটুয়াখালি, আমুয়া, বাউফলসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে গুরুপূজা, গুরুনাম সংকীর্তনের অনুষ্ঠান চলমান রয়েছে।

গুরুদেবের চরণে এটুকুই প্রার্থনা আমরা যেন তাঁর দেখানো পথ থেকে বিচ্যুত না হই এবং অবধূতের ধারা সমুন্নত রেখে যেন পথ চলতে পারি।

ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক।

Address

Ponabalia
Thakurbari
8400

Telephone

+8801712994959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abadhut Sangha Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Abadhut Sangha Bangladesh:

Share