10/05/2026
بسم الله الرحمن الرحيم মহা আনন্দের সংবাদ ও অনুপ্রেরণামূলক আহ্বান দারুল কোরআন ছাত্র কাফেলা – ২০২৬ এর উদ্যোগে বেফাক ও বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও ঈদুল আযহা উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান–২০২৬ আয়োজন করা হয়েছে। জ্ঞান, প্রতিভা, সাহস ও দ্বীনি চেতনার এক মহামিলনমেলায় তোমাকে স্বাগতম। পৃথিবীতে প্রতিনিয়ত গড়ে উঠছে নানাবিধ প্রতিযোগিতার মঞ্চ। মানুষ অপেক্ষা করে বিজয়ীদের জন্য। তাদের মাথায় তুলে দেয় সম্মানের মুকুট। আগামীর নেতৃত্ব তাদের হাতেই অর্পণ করা হয়। এই মঞ্চে তোমাকেও দাঁড়াতে হবে। নিজের যোগ্যতা, প্রতিভা ও সাহসের স্বাক্ষর রাখতে হবে প্রতিটি অঙ্গনে। দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে হবে “আগামীর পৃথিবী আমাদের।” আর কত উদাসীনতা এবার জেগে ওঠো, নিজেকে প্রস্তুত করো, অংশগ্রহণ করো এই ব্যতিক্রমধর্মী আয়োজনে। অনুষ্ঠানের তারিখ ২৪ মে ২০২৬ ইং, রবিবার সময় সকাল ৬:৩০টা থেকে স্থান কিতাব বিভাগ পাইস্কা দারুল কোরআন কওমী মাদ্রাসা পাইস্কা, ভাতকুড়া, ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিযোগিতার বিভাগসমূহ কোরআন তেলাওয়াত (হাদর) হিফযুল কুরআন হামদ ও না’ত বক্তৃতা (বাংলা, আরবি, ইংরেজি, উর্দু) আরবি, উর্দু ও ফারসি কবিতা আজান মাসআলা-মাসায়েল আসমাউল হুসনা সূরা ফাতিহা (৩ ভাষায়) গল্প বলা প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা দলীয় সংগীত / নাশিদ ইসলামিক ও সাধারণ জ্ঞান কুইজ বিতর্কের বিষয়সমূহ আধুনিক শিক্ষা বনাম দ্বীনি শিক্ষা—কোনটি বেশি গুরুত্বপূর্ণ শহর না গ্রাম—কোনটি উত্তম বক্তৃতা প্রতিযোগিতার বিষয়সমূহ ১। সময়ের সঠিক ব্যবহারই সফলতার চাবিকাঠি ২। সততা ও নৈতিকতা আদর্শ ছাত্রের গুণ ৩। শিক্ষার গুরুত্ব ও আমাদের দায়িত্ব ৪। পিতা-মাতার প্রতি সন্তানের কর্তব্য ৫। মাদক ও খারাপ সঙ্গের ভয়াবহ পরিণতি ৬। কুরবানী ও হজ্ব প্রসঙ্গ গল্প বলার বিষয়সমূহ সততার পুরস্কার একজন সৎ ছেলের গল্প মায়ের দোয়ার বরকত রাসূল ﷺ-এর সত্যবাদিতা খারাপ বন্ধুর পরিণতি বিশেষ নির্দেশনা একাধিক বিষয়ে অংশগ্রহণ করা যাবে শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক কুরআন-হাদীস উল্লেখ করলে অতিরিক্ত গুরুত্ব পাবে শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস ও সুন্দর উপস্থাপনা মূল্যায়িত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সময় রাত ১০:০০টা বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, সম্মাননা ও বিশেষ স্বীকৃতি। নাম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মে ২০২৬ ইং (আসর পূর্ব পর্যন্ত) যোগাযোগ ও নাম নিবন্ধন মুফতি নুর মোহাম্মদ সাহেব ০১৭৭০-৭৭০০৫০ উপস্থাপনায় মুহা. রাইয়ান নাজমুল ইসলাম (হেদায়াতুন্নাহু) নাঈমুল ইসলাম মাহদী হাসান রিয়াদ (মিজান) আয়োজনে দারুল কোরআন ছাত্র কাফেলা – ২০২৬ আদেশক্রমে কর্তৃপক্ষ পাইস্কা দারুল কোরআন কওমী মাদ্রাসা এসো, আমরা সবাই অংশগ্রহণ করি জ্ঞান, প্রতিভা ও দ্বীনি চেতনার এই মহামিলনমেলায়। নিজেকে গড়ে তুলি দ্বীন ও দুনিয়ার সফল সৈনিক হিসেবে।