IPE Deeni Family

IPE Deeni Family "A platform of SUST IPE students inspired by Tawhid. Join us by giving a like!"

17/09/2025

মুসলিমরা স্বতন্ত্র জাতি এবং তাদের নিজস্ব শাসনব্যবস্থা (ইসলামী শাসন) প্রয়োজন, একথাটা ইসলামের চিরাচরিত অবস্থান। ইউরোপীয় উপনিবেশবাদের আগ্রাসনের আগ পর্যন্ত প্রায় ১২ শ’ বছর ধরে এটাই ছিল মুসলিমদের ডিফল্ট রাজনৈতিক সেটিং। এটা উনবিংশ বা বিংশ শতাব্দীতে হঠাৎ আবিষ্কার করা কোন অবস্থান না।
আর যদি উপনিবেশ আমলের উপমহাদেশের কথাও বলা হয়, তাহলেও মুসলিমদের নিজস্ব পলিটি গড়ে তোলার আকাঙ্ক্ষার শেকড় জিন্নাহর কাছে তো না-ই, মুসলিম লীগের কাছেও পাওয়া যাবে না।
সেই শেকড় খুজতে যেতে হবে দিল্লীর মাদ্রাসা রাহিমিয়্যাতে, যেখান থেকে ছড়িয়ে পড়েছিল শাহ ওয়ালিউল্লাহ এবং শাহ আব্দুলআযীয দেহেলভীর ঐতিহাসিক দাওয়াহ।
এখানেই ইমাম সাইয়্যিদ আহমাদ শহীদের নেতৃত্বে, শাহ মুহাম্মাদ ইসমাইল শহীদের কলম ও তলোয়ারের ভিত্তিতে শুরু হয়েছিল তরীকায়ে মুহাম্মাদিয়া আন্দোলন। আল্লাহ তাঁদের সকলকে রহমতের চাঁদরে জড়িয়ে রাখুন।
উপমহাদেশের আহলে হাদীস, দেওবন্দী, এবং আরও বেশ কিছু দ্বীনি ধারার শেকড়ের মতো ঔপনিবেশিক আগ্রাসনের পর স্বতন্ত্র ইসলামী রাজনৈতিক প্রজেক্ট নিয়ে চিন্তার শেকড়ও এখানেই।
তরীকায়ে মুহাম্মাদিয়া আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলামী শাসন প্রতিষ্ঠা। ইলায়ে কালেমায়ে রাব্বুল আলামীন, ইহয়া এ সুন্নাতে সাইয়্যিদুল মুরসালিন (ﷺ) - ছিল এ আন্দোলনের স্লোগান।
সাইয়্যিদ আহমাদ শহীদ বুঝতে পেরেছিলেন, মুসলিমের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে, সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনতে হলে, ইসলামী হুকুমাত প্রয়োজন। আর সেই চিন্তা থেকেই বারাসাত, বালাকোট, সাদিকপুর, শামেলি, সিত্তানা।
ইসলামী শাসন প্রতিষ্ঠার এই চিন্তা প্রভাবিত করেছিল ‘স্যার’ সৈয়দ আহমাদ খানকেও। সৈয়দ আহমাদের ওপর শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর লেখনীর প্রভাবের বিষয়টা সুপ্রতিষ্ঠিত।
তবে ইসলামী শাসনের ধারণাটা তার চিন্তায় বিকৃত হয়ে পরিণত হয় ‘মুসলিম জাতীয়তাবাদ’ নামের অক্সিমোরনে। সৈয়দ আহমাদের কাছ থেকে আলীগড়ীদের মাধ্যমে এই ধারণা আসলো মুসলিম লীগে। সেখান থেকে জিন্নাহর কাছে।
তরীকায়ে মুহাম্মাদিয়া বলেছিল মুসলিমদের জন্য ইসলামী শাসনের কথা। মুসলিম লীগ বললো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেক্যুলার-লিবারেল রাষ্ট্রের কথা। বিশুদ্ধ ইসলামী রাজনৈতিক চিন্তার বিকৃত, ভেজাল মিশ্রিত স্থুল সংস্করণ হল ‘মুসলিম জাতীয়তাবাদ’।
কাজেই উপমহাদেশে, কিংবা পৃথিবীর অন্য যেকোন প্রান্তে মুসলিমদের রাজনৈতিক অপশান কংগ্রেসী আর মুসলিম লীগের ডাইকোটমির মধ্যে সীমাবদ্ধ না। বরং আমাদের মূল অবস্থান বরাবরই এক ছিল এবং থাকবে।
মুসলিমরা মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, এবং আমরা শরীয়াহ মানতে ও প্রতিষ্ঠা করতে আদিষ্ট। ইসলামী হুকুমাতের অধীনে শরীয়াহর শর্ত মেনে আহলুযযিম্মাহ অবস্থান করতে পারবে, যেরকম শত শত বছর ধরে তারা থেকেছে।
এই ব্যবস্থা আধুনিক রাষ্ট্রের মতো ‘সাম্য’ আর ‘স্বাধীনতা’র মিথ্যা বুলি ফেরি করবে না। তবে মহান আল্লাহর নির্দেশিত পথে আদল ও ইনসাফ কায়েম করবে।
ইসলামের চিরন্তন ও সর্বজনীন চিন্তাকে ইউরোপ থেকে চোখ বুজে গ্রহণ করা মানবরচিত ক্ষণস্থায়ী আদর্শের সাথে মেশানোর দাম আজ ৭৫ বছর ধরে উপমহাদেশের মুসলিমদের দিতে হচ্ছে। একেক অঞ্চলে একেকভাবে।
আরও ৭৫ বছর এই ঘানি টানতে না চাইলে - গেরুয়াবাদী, আইএসআই-ফৌজী কিংবা বাঙ্গালিয়ানার জোতদারদের গোলামী থেকে মুক্ত হতে হলে ইমান-কুফরের মিক্সচারের আদর্শ থেকে বের হয়ে আমাদের মূলে ফিরে যেতে হবে। যুগে যুগে এভাবেই পতনের পর উম্মাহর পুনঃজাগরণ হয়েছে।

-Asif Adnan

15/09/2025

পথিক তুমি কোন পথে যাচ্ছো?

এটা কোন পথ? তুমি জানো এইটা কোন পথ?

এইটা ওই পথ যে পথে হাটতে গিয়ে আদম (আ.) ক্লান্ত হয়ে গেছিলেন!

এইটা ওই পথ যে পথে হাটতে গিয়ে নূহ (আ.) কান্না করে দিয়েছিলেন!

এইটা ওই পথ যে পথে হাটতে গিয়ে ইব্রাহিম (আ.) কে আগুনে ফেলে দেওয়া হয়েছিলো!

এইটা ওই পথ যে পথে হাটতে গিয়ে ইসমাইল (আ.) কে শুয়ানো হয়েছিলো জবেহ করার জন্য!

এইটা ওই পথ যে পথে হাটতে গিয়ে সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিলো ইউসুফ (আ.) কে, কয়েকবছর জেল খাটতে হয়েছিলো তাকে!

এইটা ওই পথ যে পথে হাটার জন্য জাকারিয়া (আ.) কে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিলো!

এইটা ওই পথ যে পথে হাটার জন্য জবেহ করা হয়েছিলো সায়্যিদিনা ইয়াহহিয়া (আ.) কে!

এইটা ওই পথ যে পথ যেখানে আইয়ুব (আ.) রোগে ভুগেছিলেন!

এইটা ওই পথ যেখানে দাঊদ (আ.) এর কান্না সব সীমা অতিক্রম করেছিলো!

এইটা ওই পথ যেখানে হাটতে গিয়ে ইসা ( আ.) কে নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছিলো!

এবং এইটা ওই পথ যেখানে রসুলল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছিলো!

এইটা ওই পথ! তো তুমি কোন পথে আছো? তুমি এখনো খেল তামাশার মধ্যে আছো! পথিক তুমি কোন পথে যাচ্ছো?

~ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ

14/09/2025

আহ্বান....
কে সাড়া দিবে?!

❝ যে শুধু নিজেকে নিয়েই থাকে, সে অনেক আরামেই জীবনযাপন করে।
কিন্তু সে বাঁচে অপদস্থ হয়ে এবং মরেও ছোট হয়ে।

কিন্তু ‘বড়’ সে ই — যে মহান দ্বায়িত্ব বহন করে।
সে আল্লাহ ﷻ এর এবং বড়দের দৃষ্টিতে বড় হয়েই বাঁচে এবং সম্মানের সাথেই মারা যায়।
তার কর্ম এবং আলোচনা চিরকাল রয়ে যায়।

মৃত্যুর আগেই যার পক্ষে একটা হকের চারা রোপণ সম্ভব, সে যেন তা করে ফেলে।
যে কৃপণতা করবে, সে নিজের উপরেই কৃপণতা করল।

যখন জুলুমের আধাঁর কেটে ভোর উদিত হবে, উম্মাহ তখন সেই গাছের নির্মল বায়ুর প্রশংসা করবে। ❞

— শাইখ আবুল হাসান আল-বালিইদী তাকাব্বালাহুল্লাহ

14/09/2025

❝ হৃদয়ে জমে থাকা কষ্টের অনুভূতিগুলো আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে - এইটা আমাদের আসল বাড়ি নয়, আমরা এই দুনিয়ার কেউ নই।

আমরা কেবলই আল্লাহর।
আমরা এই দুনিয়ার জন্য বাঁচি না, আমরা আখিরাতের জন্য বাঁচি। ❞

– শাইখ আবু নাওয়ার রাহিমাহুল্লাহ

13/09/2025

❝ তোমার সবসময়কার দাওয়াহ, চেষ্টা ও সাহায্য যেন তাওহিদের প্রতি হয়; যদিও তুমি একা হও।

আর অন্য সব রাস্তা বিপরীতদের জন্য ছেড়ে দাও।
অধিকাংশদের দেখে ধোঁকায় পড়ো না! ❞

- শাইখ আসিম আল-বারকাওয়ি
[ ইমতাউন নাযর ]

13/09/2025

“ জান্নাতের পথে পৌঁছানোর একমাত্র পথই হলো সেই পথঃ

— যে পথে রাসূলুল্লাহ ﷺ কিতাল করেছেন,
— যে পথে তিনি মানুষকে আহ্বান করেছেন,
— যে পথে তিনি নিজে দৃঢ়ভাবে অটল থেকেছেন, এবং
— যে পথে তিনি মৃত্যুবরণ করেছেন।

যে ব্যক্তি জান্নাতের পথে চলতে চায়, দ্বীনের বিজয় অর্জনের পথ খোঁজে, উম্মাহর বর্তমানকে তার গৌরবময় অতীতের সাথে যুক্ত করতে চায়, পরাজিত ও লাঞ্ছিত উম্মাহর সম্মান পুনরুদ্ধার করতে চায়, আর জালিমদের বিরুদ্ধে মোকাবেলার পথ ধরে এগিয়ে যেতে চায়;

কিন্তু সেই পথ যদি কুরআনের বিধান অনুযায়ী না হয়,
যদি তাতে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষের ( নবী ﷺ ) সুন্নাহর অনুসরণ না থাকে;

তাহলে সে পথ তাকে কিছুই দান করবে না।
সে পথ বিভ্রান্তির পথ।

সে জালিমদের ধ্বংস সাধিত সমাজকে করতে পারবে না,
উম্মাহর হারিয়ে যাওয়া মর্যাদা ও দ্বীনের মাহাত্ম্য ফিরিয়ে আনতেও সে ব্যর্থ হবে।

সত্যিকার সমাধান একটিই — কুরআনের বিধান অনুসরণ।

আর দ্বীনের বিজয়ের পথ কেবল সেই ব্যক্তির জন্য - যে নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর নিকট সমর্পণ করে এবং
জীবনের প্রতিটি ক্ষেত্রেই কুরআন ও সুন্নাহকে সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করে। ”

— শাইখ সুলাইমান আল-উলওয়ান فك الله أسره

13/09/2025

“ জান্নাতে মহান রবের সাথে সাক্ষাতের দিনগুলোই হবে মুমিনদের ঈদের দিন।
তারা সেই দিনগুলোতে রবকে দেখতে যাবে। তিনি তাদের সর্বোচ্চ সম্মান করবেন। তাদের সামনে আত্মপ্রকাশ করবেন। সবাই তার দিকে চেয়ে থাকবে। তাদেরকে তিনি যা কিছুই প্রদান করবেন, এর ( সাক্ষাতের ) চাইতে প্রিয় আর কোনো কিছু তাদের কাছে থাকবে না। ”

- ইবনু রজব রাহিমাহুল্লাহ
[লাত্বায়েফুল মা‘আরিফঃ ২৭৮]

IPE Deeni Family Freshers Mahfil-2025আলহামদুলিল্লাহ, আইপিই দ্বীনি পরিবারের উদ্যোগে আয়োজিত “IPE Deeni Family Freshers Mah...
29/08/2025

IPE Deeni Family Freshers Mahfil-2025

আলহামদুলিল্লাহ, আইপিই দ্বীনি পরিবারের উদ্যোগে আয়োজিত “IPE Deeni Family Freshers Mahfil-2025” অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উস্তায মাহমুদুল হাসান (মুহতামিম, নুরুল কুরআন মাদ্রাসা, সিলেট), আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মালেক স্যার এবং কাউসার স্যার।

অনুষ্ঠানের বিশেষ দিক ছিল উস্তায ও শিক্ষকদের নাসিহা শোনা, ভাইদের সাথে পরিচিত হওয়া, একত্রে সময় কাটানো,নাশিদ, কুইজ প্রতিযোগিতা, উপহার প্রদান এবং পরিশেষে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আড্ডা ও খাবারের আয়োজন।

এই আয়োজনকে সফল করতে যেসব ভাই সময়, শ্রম, পরামর্শ ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন—তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দান করুন। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইফতেখার আহসান তন্ময় ভাইয়ের প্রতি। প্রোগ্রাম ঘোষণার পর থেকে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিরলসভাবে সহযোগিতা করেছেন। তার এই আন্তরিকতা ও প্রচেষ্টা নিঃসন্দেহে আমাদের জন্য অনুকরণীয়।

এছাড়াও বিশ্ববদ্যালয়ে অবস্থানরত যেসব ভাই পড়াশোনা ও নানাবিধ ব্যস্ততার মাঝেও সময়, শ্রম ও অর্থ ব্যয় করে সহায়তা করেছেন—তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

দ্রুত সময়ে প্রোগ্রাম আয়োজন করার কারণে অধিকাংশ ভাইকে আমন্ত্রণ জানাতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ভবিষ্যতে যথাসময়ে প্রোগ্রাম আয়োজন ও সবার অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করব।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের ভ্রাতৃত্বের এ বন্ধনকে আরও শক্তিশালী করুন এবং তাওহীদকে আকড়ে ধরে সারাজীবন দ্বীনের পথে চলার তাওফিক দিন। আমিন।

আপনাদের দোয়া চাই, যেন সামনেও আরও সুন্দর আয়োজন করতে পারি এবং একসাথে দ্বীনের পথে চলতে পারি।

– IPE Deeni Family

আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আইপিই ফ্রেশার্স মাহফিল ২০২৫ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে নতুন ভাইদের সাথে পরিচি...
29/08/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আইপিই ফ্রেশার্স মাহফিল ২০২৫ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে নতুন ভাইদের সাথে পরিচিত হওয়া, দারস শোনা এবং একসাথে বসে সময় কাটানো সত্যিই অনন্য অভিজ্ঞতা ছিল। আল্লাহ আমাদের এই ভ্রাতৃত্বকে কবুল করুন

যারা উপস্থিত ছিলেন এবং যারা শ্রম, সময়, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন—আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

আপনারা দোয়া করবেন, যেন সামনে আরও সুন্দর আয়োজন করতে পারি এবং একসাথে দ্বীনের পথে চলতে পারি।

— IPE Deeni Family

29/08/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আইপিই ফ্রেশার্স মাহফিল ২০২৫ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে নতুন ভাইদের সাথে পরিচিত হওয়া, দারস শোনা এবং একসাথে বসে সময় কাটানো সত্যিই অনন্য অভিজ্ঞতা ছিল। আল্লাহ আমাদের এই ভ্রাতৃত্বকে কবুল করুন

যারা উপস্থিত ছিলেন এবং যারা শ্রম, সময়, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন—আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

আমরা দোয়া করি, সামনে আরও সুন্দর আয়োজন করতে পারি এবং একসাথে দ্বীনের পথে চলতে পারি।

— IPE Deeni Family

Address

Sylhet
3114

Website

Alerts

Be the first to know and let us send you an email when IPE Deeni Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share