Pen of Peace by Shorif

Pen of Peace by Shorif ✒️ Sharing words that inspire hearts, awaken souls, and spread peace — guided by faith.
📖 Written by Shorif | “Pen of Peace”

14/01/2026
13/11/2025

🌿 মনের শান্তি এমন এক অমূল্য নিয়ামত, যা না থাকলে কোটি টাকা আর বিলাসবহুল জীবনও মূল্যহীন হয়ে যায়।
সত্যিকারের শান্তি আসে তখনই, যখন আমরা নিজের অবস্থানের উপর খুশি থাকতে শিখি।

✨ Pen of Peace by Shorif

29/10/2025

🕊 ধৈর্য্য
জীবনের প্রতিটি কঠিন সময় যেন আমাদের পরীক্ষা নেয় — আমরা কতটা স্থির থাকতে পারি, কতটা বিশ্বাস রাখতে পারি আল্লাহর পরিকল্পনায়।
মনে রাখো, যে ফল সবচেয়ে মিষ্টি, তা পাকে সবচেয়ে দেরিতে।
তাই তাড়াহুড়ো নয়, শান্ত থেকো, চেষ্টা চালিয়ে যাও — সময়ই তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে 🌿


#ধৈর্য্য

07/10/2025

অনেক রাত পর্যন্ত জেগে আমরা মোবাইল দেখি, তারপর ঘুমিয়ে পড়ি…
কিন্তু চাইলে অন্তত চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারতাম —
আমরা তা করি না।

আসুন, ফরজ ইবাদাতের পাশাপাশি
এই সুন্দর নফল আমল এর অভ্যাস তৈরি করি 🌙

আল্লাহ পাক রাব্বুল আ’লামিন
আমাদের সবাইকে এই তাওফিক দান করুন 🤲

#নামাজ #ইবাদত #নফলআমল #আল্লাহ #ইসলাম #রাতেরনামাজ
✒️ Pen of Peace by Shorif

04/10/2025

🌤️ বরকতময় ফজর 🌤️

ভোরের এই শান্ত সময়টাই আসলে তৃপ্তির।
ঠান্ডা মৃদু বাতাস, পাখির খিচির-মিচির ডাক—
মনে এক অফুরন্ত প্রশান্তি আর কৃতজ্ঞতার অনুভূতি জাগায়।
যেন নতুন করে জীবনের শুরু হয় প্রতিটি ফজরের আলোয়। 🌹


✍️ Pen Of Peace By Shorif

21/09/2025

জীবনের যেকোনও সিদ্ধান্ত নিতে অনেক বুঝে শুনে নেওয়া প্রয়োজন।
হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তগুলো যদিও কখনও কখনও কাঙ্ক্ষিত লক্ষ্যের চেয়ে বেশি সুফল আনতে সক্ষম,
তবুও এর বিপরীত দিক চিন্তা করলে বোঝা যায়—এর ভয়াবহতা ততটাই কঠোর।

বিশেষ করে তাদের জন্য এ বিষয়টা আরও গুরুত্বপূর্ণ,
যারা এক লক্ষ্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছেও হঠাৎ অন্য লক্ষ্যের অন্বেষণে মগ্ন হয়।

💡

🖊️
🌿


🔹 𝒫𝑒𝓃 𝒪𝒻 𝓅𝑒𝒶𝒸𝑒 𝐵𝓎 𝒮𝒽𝑜𝓇𝒾𝒻 ✍️

13/09/2025

অসুস্থ হলে মানুষ টের পায় সুস্থতা কত বড় নিয়ামাত। 🌸
আমরা সুস্থ থাকা অবস্থায় এ নিয়ামতের কদর অনেক সময় করি না।
আসলে, শরীর ও মনের পরিপূর্ণ সুস্থতা আল্লাহ্‌ তাআলার পক্ষ থেকে এক অনন্য রহমত।
হাদীসে এসেছে, দুই নিয়ামতের ব্যাপারে মানুষ প্রায়ই গাফেল থাকে—সুস্থতা ও অবসর।
তাই আমাদের সবসময় আল্লাহর দেওয়া এই অমূল্য নিয়ামতের কদর করতে হবে।
সুস্থ থাকা মানেই আমরা আল্লাহর বিশেষ অনুগ্রহের মধ্যে আছি।
তাই প্রত্যেক মুহূর্তে তাঁর শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য।
❤️ الحمد لله رب العالمين ❤️



✒️ Pen of Peace by Shorif

30/08/2025

শান্তি আসলে কী?
শান্তি হলো এক ধরনের মানসিক প্রশান্তি, যেখানে অস্থিরতা, ভয় বা লোভের কোনো স্থান থাকে না। আমরা যখন নিজের ভেতরে এবং চারপাশে সমতা অনুভব করি, তখনই প্রকৃত শান্তি আসে।

কিন্তু সত্য কথা হলো—আমাদের চাহিদা দিন দিন বাড়ছে। ইদানীং লক্ষ্য করা যায় যে মানুষের চাহিদা যেন সীমাহীন হয়ে পড়েছে। নতুন নতুন আকাঙ্ক্ষা, ভোগ-বিলাসের ইচ্ছা আমাদের মনে অস্থিরতা তৈরি করছে। যত বেশি আমরা চাই, তত বেশি আমরা অশান্ত হয়ে পড়ি।

প্রকৃত শান্তি পেতে হলে আমাদের শিখতে হবে সীমিত চাহিদার মধ্যে সন্তুষ্ট থাকতে। কৃতজ্ঞতা, সহমর্মিতা আর আত্মসংযম—এগুলোই শান্তির মূল চাবিকাঠি। যখন আমরা সহজকে গ্রহণ করি, প্রকৃতিকে ভালোবাসি, এবং অন্যের সুখে আনন্দ খুঁজি, তখন আমাদের মন থেকে অশান্তি দূর হয়ে যায়।

অর্থাৎ, শান্তি বাইরে কোথাও লুকিয়ে নেই—এটি আমাদের ভেতরেই জন্ম নেয়, যখন আমরা লোভের বদলে ভালোবাসা আর কৃতজ্ঞতাকে বেছে নিই।

— ✒️ Pen of Peace | By Shorif

26/08/2025

জীবনে ঝামেলা যতই থাকুক,
চিন্তা করলে বেড়ে যাবে।

চুপ থাকলে কমে যাবে।

ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে।

আর আল্লাহর উপর ভরসা রাখলে,
তা সুখে খুশিতে পরিবর্তিত হয়ে যাবে।

‏إن شاء الله 

“We realize the value of moments when they turn into memories forever.”
18/08/2025

“We realize the value of moments when they turn into memories forever.”

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pen of Peace by Shorif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share