15/09/2026
আগামী ১৯ সেপ্টেম্বর, শনিবার, গোয়াইনঘাট উপজেলা তরবিয়ত মাহফিল সফলের লক্ষ্যে দাওয়াতি সফর অব্যাহত।
(দ্বিতীয় পর্ব)
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি ও ইয়াকুবিয়া হিফজুল কোরআন গোয়াইনঘাট উপজেলার আয়োজিত আসন্ন ”উপজেলা সম্মেলন ও তরবিয়ত মাহফিল” সফল করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দাওয়াতি কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ গোয়াইনঘাট উপজেলা'র সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন এর নেতৃত্ব একটি প্রতিনিধি দল বিমানবন্দর থানা'র সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, কালাগুল তাওয়াক্কুলিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, নাঈমিয়া লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সাহেবের বাজার তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা'র শিক্ষক ও ছাত্রবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা'র সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, আফিস সম্পাদক আবু সালেহ সুলাইমান, প্রচার সম্পাদক মাহফুজ আহমদ, সহ-প্রচার সম্পাদক হাফিজ জুনেদ আহমদ, তালামীযে ইসলামিয়া নন্দিরগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইয়াজ উদ্দিন, তালামীযে ইসলামিয়া মিত্রিমহল আঞ্চলিক শাখা সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
সম্মেলন ও তরবিয়ত মাহফিলকে দ্বীনি ও সাংগঠনিকভাবে সাফল্য মণ্ডিত করতে গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দোয়া কামনা করছি।
তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট
#উপজেলা_সম্মেলন_ও_তরবিয়ত_মাহফিল_২০২৬
১৪/১০/২০২৬ রোজ মঙ্গলবার।