কাদিপুর আঞ্চলিক শাখা "তালামীয"

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • কাদিপুর আঞ্চলিক শাখা "তালামীয"

কাদিপুর আঞ্চলিক শাখা "তালামীয" বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া
৭নং জালালপুর ইউনিয়ন তালামীযের আওতাধীন "কাদিপুর আঞ্চলিক শাখা"

27/02/2025
16/12/2024

আলহামদুলিল্লাহ!

আল্লাহ আমাদের এই প্রচেষ্টা যেন কবুল করেন। যেখানে প্রায় ১ বছর ধরে মক্তবে শিক্ষার্থী পড়তে আসতো না। আমাদের ক্যাম্পেইন এর মাধ্যমে আজ ২য় দিন এর শিক্ষার্থী
উপস্থিতি।

আলহামদুলিল্লাহ! ১ম ধাপে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কাদিপুর আঞ্চলিক শাখার উদ্যোগে মাসিক মক্তব ক্যাম্পেইন ও ছাত্...
14/12/2024

আলহামদুলিল্লাহ!

১ম ধাপে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কাদিপুর আঞ্চলিক শাখার উদ্যোগে মাসিক মক্তব ক্যাম্পেইন ও ছাত্র সংগ্রহ কর্মসূচী সম্পন্ন হয়েছে, এভাবে প্রতি মাসে আমাদের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ!

আপনাদের সন্তানদের মক্তব শিক্ষা দিন এবং তাকে একজন আদর্শবান ব্যাক্তি হিসেবে গড়ে উঠার সুযোগ করে দিন।

আমরা গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে অভিভাবকদের মক্তবে ছাত্র দেওয়ার জন্য অনুরোধ করি। একদিনে সম্পুর্ন গ্রাম হাটা সম্ভব হয় নি। আগামী শুক্রবার ইনশাআল্লাহ পুরো গ্রামে আমাদের এই কার্যক্রম শেষ করবো এবং তা প্রতি মাসে চলমান থাকবে। ইনশাআল্লাহ..

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী খুনের ঘটনায় তালামীযে ইসলামিয়ার তীব্র নিন্দা : বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের আহব...
27/11/2024

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী খুনের ঘটনায় তালামীযে ইসলামিয়ার তীব্র নিন্দা : বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের আহবান

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকে কেন্দ্র করে গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের ন্যাক্কারজনক হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নির্মমভাবে নিহত হন। এ সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন। ইসকন সন্ত্রাসীদের এ ধরনের ন্যাক্কারজনক হামলায় আইনজীবী খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এক বিবৃতিতে এ নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সম্প্রতি ইসকন সন্ত্রাসীদের ঘৃণ্য যড়যন্ত্র গভীরভাবে লক্ষ্য করছি আমরা। এর সর্বশেষ পরিণতি হিসেবে আমরা দেখতে পেয়েছি, উগ্রবাদী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে দিনেদুপুরে কুপিয়ে আইনজীবী হত্যা করেছে ইসকন সন্ত্রাসীরা। আমরা এর তীব্র নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা ও বিভেদ সৃষ্টির নোংরা প্রচেষ্টা এটি।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসকন আর সনাতন সম্প্রদায় এক নয়। ইসকন ধর্মীয় লেবাসধারী সন্ত্রাসী সংগঠন। এমনকি পত্রপত্রিকায় ইসকনের বিরুদ্ধে মন্দির আত্মসাতের ব্যাপারে নিউজ রয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নানা অপকর্মের তথ্য রয়েছে। সেজন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ ইসকনকে অবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় এদেশে তাদের আস্ফালন বৃদ্ধি পেতে থাকবে।

নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডের বিচারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান এবং নিহত আইনজীবীর রুহের মাগফেরাত কামনা করেন।

২৬ ডিসেম্বর ২০২৩"আলহামদুলিল্লাহ"২য় বারের মত প্রায় তিন শতাধিক মহিলা প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে মৃত মহিলাদের গোসল ও কাফন প...
26/11/2024

২৬ ডিসেম্বর ২০২৩

"আলহামদুলিল্লাহ"
২য় বারের মত প্রায় তিন শতাধিক মহিলা প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে মৃত মহিলাদের গোসল ও কাফন পরোনোর বিশেষ প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন।

প্রশিক্ষণ তত্বাবধানে উপস্থিত ছিলেন,
আল্লামা জ.উ. ম আব্দুল মুনঈম মনজলালী হুজুর।

বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,
অভিজ্ঞ একজন মহিলা আলিমা। এবং ৬ জন মহিলা সেচ্ছাসেবিকা।

দেশ-বিদেশ থেকে অনেকেই আর্থিক অনুদান দিয়ে শরীক হয়েছেন।আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।আল্লাহ পাক আপনাদের উত্তম জাযা দান করুন।

বিশেষত, সার্বিক পরামর্শ দিয়ে নিরলস পরিশ্রম করে আমাদের পাশে ছিলেন, মোঃ আব্দুল মুহিত সাহেব (মধ্যপ্রাচ্য প্রবাসী)। আমরা পুরো কাদিপুর আঞ্চলিক শাখা উনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ পাক উনার খেদমত কবুল করুন।

উপস্থিত কাদিপুর আঞ্চলিক শাখার সকল কর্মীদের প্রতি অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি।
আল্লাহ পাক আপনাদের সার্বিক সহযোগিতাকে কবুল করুন।

মহান আল্লাহ যেন,
মুবারক মাহফিল কে কবুল করেন এবং প্রশিক্ষণ প্রাপ্ত সকল মহিলাদের সঠিক নিয়মে মৃত মহিলাদের গোসল ও কাফন পরিধান করানোর তাওফিক দান করেন।

আয়োজনে:-
বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া
কাদিপুর আঞ্চলিক শাখা।

১৫ আগষ্ট ২০২২কাদিপুর আঞ্চলিক শাখা তালামীযের মৃত মহিলার গোসল ও কাফন পরিধান নিয়মাবলির প্রশিক্ষণ সম্পন্ন... আজ ১৫ ই আগষ্ট ২...
12/11/2024

১৫ আগষ্ট ২০২২

কাদিপুর আঞ্চলিক শাখা তালামীযের মৃত মহিলার গোসল ও কাফন পরিধান নিয়মাবলির প্রশিক্ষণ সম্পন্ন...

আজ ১৫ ই আগষ্ট ২০২২ ইং শামছুন্নেছা উইমেন্স কলেজ হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জালালপুর ইউনিয়ন শাখার আওতাধীন কাদিপুর আঞ্চলিক শাখার উদ্দ্যোগে আল্লামা জফর উদ্দিন মুহাম্মদ আব্দুল মুনাইম মুহাদ্দিস ছাহেবের তত্ত্বাবধানে প্রায় দেড়শতাধিক মহিলাদেরকে মৃত মহিলার গোসল ও কাফন পরিধানের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থী সবাইকে ব্যবহারিক ভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণের আগে সব প্রশিক্ষণার্থীর মধ্যে গুরুত্বপূর্ণ শীট প্রদান করা হয়।

মহিলা প্রশিক্ষকের মাধ্যমে সব প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

উক্ত প্রশিক্ষণের উদ্ভোধন করেন মুহাম্মদ আব্দুল মুহিত।

মুহাদ্দিস সাহেবের দোয়ার মাধ্যমে উক্ত প্রশিক্ষণ সমাপ্তি হয়। দোয়াতে উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট পশ্চিম জেলা তালামীযের প্রচার সম্পাদক খালেদ আহমদ ও জালালপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন।

অত্র শাখার সভাপতি লিমন খানের নেতৃত্বে খুব নিপুন ভাবে কার্য পরিচালানা করেন উক্ত শাখার সদস্য বৃন্দ।

Address

কাদিপুর, জালালপুর, দক্ষিণ সুরমা, সিলেট।
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাদিপুর আঞ্চলিক শাখা "তালামীয" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share