Talamije Islamia Sylhet Mohanagar

Talamije Islamia Sylhet Mohanagar মানুষ হওয়ার জন্য লড়ি; সত্য পথে জীবন গড়ি; তাই তালামীয করি।

সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করছি
22/08/2026

সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করছি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখে...
20/08/2026

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি এবং কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ।

১৫ আগস্ট, ২০২৬ ঈসায়ী
সিলেট

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখে...
20/08/2026

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ও সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন।

১৫ আগস্ট, ২০২৬ ঈসায়ী
সিলেট

সফলতা কামনা করছি ।
20/08/2026

সফলতা কামনা করছি ।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখে...
19/08/2026

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর রেজিস্ট্রার ডা. উমর বিন আব্দুল আজিজ।

১৫ আগস্ট, ২০২৬ ঈসায়ী
সিলেট

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখে...
19/08/2026

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি মাওলানা বেলাল আহমদ ও কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউর রহমান।

১৫ আগস্ট, ২০২৬ ঈসায়ী
সিলেট

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখে...
19/08/2026

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. কুতবুল আলম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনযুর-উল-হায়দার।

১৫ আগস্ট, ২০২৬ ঈসায়ী
সিলেট

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে 'মুবারক র‌্যালি' সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি সফর অব্যাহতঈদে মীলাদুন্নবী (সা...
18/08/2026

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে 'মুবারক র‌্যালি' সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি সফর অব্যাহত

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ২৬ আগস্ট, বুধবার, সিলেট নগরীতে 'মুবারক র‌্যালি' অনুষ্ঠিত হবে। র‌্যালি সফলের লক্ষ্যে দাওয়াতি কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এরই অংশ হিসেবে ১৭ আগস্ট, ২০২৬ ঈসায়ী, সোমবার, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সফর করেন।

এসময় প্রতিনিধি দলে ছিলেন র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সংগঠনের সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, অর্থ সম্পাদক এস এম আলী আহমদ, এম.সি কলেজ সভাপতি আবু সালেহ মামুন, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি আল আমিন আহমদ, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, এম.সি কলেজ সাংগঠনিক সম্পাদক আলি আশরাফ।

এসময় নেতৃবৃন্দ সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহমুদুল হাসান, এম.সি কলেজ সিলেট এর উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, মোহাম্মাদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম, শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোক্তাদির আল আজহারি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।

‎মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেটে তালামীযে ইসলামিয়ার র‌্যালি সফলের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎‎ঈদে মীলাদুন্নবী (সা...
17/08/2026

‎মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেটে তালামীযে ইসলামিয়ার র‌্যালি সফলের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ২৬ আগস্ট, ১২ রবিউল আউয়াল, বুধবার, সিলেট নগরীতে 'মুবারক র‍্যালি' বের করবে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) র‍্যালি বাস্তবায়ন কমিটি সিলেট। সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০টায় জমায়েত হয়ে র‍্যালিপূর্ব আলোচনা সভার পর বাদ যুহর র‍্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

‎এদিকে র‌্যালি সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে র‍্যালি বাস্তবায়ন কমিটি। এর অংশ হিসেবে ১৭ আগস্ট, ২০২৬ ঈসায়ী, সোমবার, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা ও সমমান শাখার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ এর সভাপতিত্বে এবং র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।

‎প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. আলমগীর হোসাইন, মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুম, মো. লবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিয জিয়াউল ইসলাম মুহিত, মাওলানা জাহেদুর রহমান।

‎র‍্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ এর এর স্বাগত বক্তব্যে সূচিত সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক কেন্দ্রীয় সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফজল মো. ত্বাহা, লতিফিয়া কারী সোসাইটি সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ কুতবুল আলম।

‎অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ‎র‍্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী রাব্বি রতন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ছাদেকুর রহমান, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, কেন্দ্রীয় সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু সায়ীদ মো. আশিক, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি নাজমুল ইসলাম শিহাব, ফয়ছল ইসলাম, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আমিনুল এহসান জাবির, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রমুখ।

ছাত্রজীবনে পড়াশোনাই ছাত্রদের মূল ওযীফা----মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যা...
16/08/2026

ছাত্রজীবনে পড়াশোনাই ছাত্রদের মূল ওযীফা
----মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আউলিয়ায়ে কেরামগণ যেসকল ওযীফা আমাদেরকে শিক্ষা দেন এগুলো নিজের থেকে বলেন না বরং এগুলো কুরআন ও সুন্নাহয় বর্ণিত ওযীফা। তাদের দেয়া এই শিক্ষা আমাদের দুনিয়ার জীবনকে শান্তিময় করে এবং আখেরাতে নাজাতের পাথেয় হবে। তালামীযে ইসলামিয়া আউলিয়া কেরামদের শিক্ষাই ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়। আমরা কখনোই আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবো না। জাগতিক চাকচিক্যের উৎকর্ষের যুগে লোভ লালসার যামানায় যারা দুনিয়ার মোহ ছাড়া নবীপ্রেমে সিক্ত হতে আউলিয়ায়ে কেরামের অনুসরণ লিপ্ত হতে প্রস্তুত, তাদের জন্য একটি প্রতিষ্ঠান হচ্ছে তালামীযে ইসলামিয়া। সুতরাং এই কাফেলার সথে যুক্ত হোন এবং নিজেকে সুশোভিত করুন।

এসময় তিনি আরো বলেন, দাখিল ও এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, জ্ঞানের ভুবনে আপনাদের বিচরণের শুরু হলো মাত্র। ছাত্রজীবনে কখনো আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। মানুষ যখন আত্মতৃপ্তিতে ভোগা শুরু করে সেদিন হতে সে জাহেল হতে শুরু করে। আমাদের দায়িত্ব হলো প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। হযরত ইবন মাসউদ (রা.) বলেছেন, “আমি কোনো কিছুর জন্য এতটা অনুতপ্ত হই না, যতটা অনুতপ্ত হই সেই দিনের জন্য—যেদিন সূর্য অস্তমিত হলো; আমার জীবনের একটি দিন ফুরিয়ে গেল, অথচ আমার আমলের ভাণ্ডারে কিছুই যোগ হলো না।” কেউ যদি প্রতিদিন কুরআনের একটি আয়াত মুখস্থ করে এবং একটি হাদীস মুখস্থ করে বছর শেষে তার তিনশোর মত আয়াত ও হাদীস মুখস্থ হয়ে যাবে। এমনিভাবে যে যে বিষয়ে পড়তে আগ্রহী তা হতে প্রতিদিন সামান্য কিছু করে পড়লেও সেটি একসময় বিশাল আকার ধারণ করবে। ছাত্রজীবনে পড়াশোনাই ছাত্রদের মূল ওযীফা। এজন্য আগেরকার তরীকার বুযুর্গানে কেরাম তাদের আলাদা করে তরীকার ওযীফা প্রদান করতেন না। কিন্তু বর্তমান সময়ে ছাত্রসমাজের প্রতিদিনের গুরুত্বপূর্ণ সময় মোবাইলে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে নষ্ট হয়ে যায়। এসব হতে পরিত্রাণের জন্য ছাত্রজীবনেই আউলিয়া কেরামদের ওযীফার উপর আমল করা প্রয়োজন অর্থাৎ দ্বীনি ব্যস্ততা, যিকর, কুরআন তেলাওয়াত, দুরূদ ও ইস্তিগফার ইত্যাদির মাধ্যমে সময় ও আখলাক বিনষ্টকারী বিষয়াদিকে প্রতিহত করা প্রয়োজন।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৫ আগস্ট, শনিবার, সকাল ১১টায়, সিলেটের অভিজাত একটি হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

সংগঠনের সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান-এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. কুতবুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনযুর-উল-হায়দার, বাদেদেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মুফতি বেলাল আহমদ, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, নর্থ ইস্ট মেডিকেল কলেজ-এর রেজিস্ট্রার ডা. উমর বিন আব্দুল আজিজ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার প্রভাষক মোহাম্মদ ইমাদুল ইসলাম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম উদ্দিন আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক তোফায়েল শাহ, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নাজমুল হাসান রাসেল, প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান, সহ প্রচার সম্পাদক নুরুল হাসান, মুহাম্মদ জামান আহমদ, অর্থ সম্পাদক এস এম আলী আহমদ, সহ অফিস সম্পাদক আবুল আহসান মো. ইয়াসিন প্রমুখ।

Address

Office: Hazi Nowab Ali Market (1st Floor), Subhanighat
Sylhet
3100

Telephone

+8801711588801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talamije Islamia Sylhet Mohanagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Talamije Islamia Sylhet Mohanagar:

Shortcuts

Share