15/08/2026
আল্লাহ মানুষকে এই পৃথিবীতে তাঁর খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ শুধু নিজের জীবনযাপন করার জন্য নয়, বরং আল্লাহর দেওয়া বিধান ও ন্যায়নীতির আলোকে পৃথিবীতে দায়িত্বশীলভাবে জীবন পরিচালনা করার জন্য প্রেরিত।
মানুষের প্রকৃত ইবাদাত কেবল ব্যক্তিগত কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করা এবং তাঁর দেওয়া জীবনব্যবস্থার আলোকে পৃথিবীতে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার চেষ্টা করাও সেই দায়িত্বের অংশ।
আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করে, তাঁর নির্দেশনাকে জীবনের ভিত্তি বানিয়ে এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ তার খিলাফতের দায়িত্ব পালন করতে পারে।
কথাটি আসলে খুব সহজ—মানুষ আল্লাহর বান্দা, আর পৃথিবীতে সে আল্লাহর দেওয়া দায়িত্বের আমানতদার। কিন্তু এই সহজ কথাটিই মানুষকে বোঝানো সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে।