Ruqyah & Hijamah BD

Ruqyah & Hijamah BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruqyah & Hijamah BD, Religious Center, ঢাকা সেন্টার: বাসা নং-০১, রোড নং-০৫, ব্লক-বি, বসিলা সিটি হাউজিং, মোহাম্মদপুর, Dhaka, Muhammadpur.
(2)

রুকইয়াহ ও হিজামা বিডি (UK Established Since 2007)
✅ জ্বীন, যাদু ও বদনজরের শারঈ চিকিৎসা
✅ অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা সুন্নাহ হিজামা
✅ বোনদের জন্য মহিলা থেরাপিস্টের ব্যবস্থা
📍 ঢাকা শাখা (বসিলা সিটি, মোহাম্মদপুর), সিলেট শাখা (মানিক পীর মাজার) ও লন্ডন শাখা

27/05/2026

রুকইয়াহ এন্ড হিজামা সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।
তাকওয়া, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির এই মহান শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করুক।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الْأَعْمَالِ

#বসিলা_হিজামা_সেন্টার

আজ আরাফার দিন... আরাফার দিন — রহমত, মাগফিরাত ও দোয়ার বিশেষ দিন কুরআনে বর্ণিত আছেঃ ٱلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ ...
26/05/2026

আজ আরাফার দিন...
আরাফার দিন — রহমত, মাগফিরাত ও দোয়ার বিশেষ দিন

কুরআনে বর্ণিত আছেঃ
ٱلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلْإِسْلَامَ دِينًا “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম।”
-Al-Qur'an আয়াত নং: ৫:৩

হাদিস:
مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ
“আরাফার দিনের চেয়ে বেশি অন্য কোনো দিনে আল্লাহ এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না।”

গ্রন্থ: সহিহ মুসলিম হাদিস নং: ১৩৪৮

আসুন, আরাফার দিনকে দোয়া, ইস্তিগফার ও ইবাদতে ভরে তুলি। 🤍
Today is the Day of Arafah...
The Day of Arafah — a special day of mercy, forgiveness, and acceptance of supplications.

As mentioned in the Qur’an:
ٱلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلْإِسْلَامَ دِينًا

"Today I have perfected for you your religion, completed My favor upon you, and have approved Islam as your religion."

— Al-Qur'an
Verse: 5:3

Hadith:
مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ

"There is no day on which Allah frees more people from the Fire than the Day of Arafah."

— Sahih Muslim
Hadith No.: 1348

Let us fill this blessed day with du'a, seeking forgiveness, repentance, and worship. 🤍

24/05/2026

হিজামা — একটি গুরুত্বপূর্ণ সুন্নাহভিত্তিক চিকিৎসা ব্যবস্থা 🌿
হিজামা বা কাপিং থেরাপি এমন একটি চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে শরীরের দূষিত রক্ত বের করে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করা হয়। এটি শুধু একটি চিকিৎসা নয়, বরং নবীজি ﷺ এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। নবী-রাসূলগণ হিজামা করেছেন এবং উম্মতকে উৎসাহ দিয়েছেন।
অনেক মা-বোন মনে করেন, মহিলারা হিজামা করতে পারবেন কিনা?
অবশ্যই পারবেন। বিশেষ করে—
✅ পিরিয়ড অনিয়মিত হলে
✅ অতিরিক্ত পিরিয়ড পেইন হলে
✅ ঘাড়, পিঠ, হাঁটু ও শরীর ব্যথা থাকলে
✅ দুর্বলতা ও ক্লান্তি অনুভব হলে
হিজামা অনেক ক্ষেত্রে উপকারে আসতে পারে ইনশাআল্লাহ।
বর্তমানে অনেক অবিবাহিত বোনেরও পিরিয়ড অনিয়মিত হওয়ার সমস্যা দেখা যায়। আবার অনেক মা-বোন দীর্ঘদিন ধরে শরীরের বিভিন্ন ব্যথায় ভুগছেন। সঠিক নিয়মে হিজামা গ্রহণ করলে শরীর অনেকটা রিলাক্স অনুভব করে এবং সুস্থ থাকতে সহায়তা করে।
🌸 তাই যে সকল মা-বোন এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা চাইলে “বসিলা হিজামা সেন্টার”-এ হিজামা থেরাপি গ্রহণ করতে পারেন।
📍 সুন্নাহ অনুযায়ী নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে হিজামা সেবা প্রদান করা হয়।
#হিজামা #সুন্নাহ_চিকিৎসা #মহিলাদের_হিজামা #পিরিয়ড_সমস্যা #ইসলামিক_চিকিৎসা #বসিলা_হিজামা_সেন্টার #হিজামা_থেরাপি #বাংলাদেশ_হিজামা #সুস্থ_জীবন

মুসলিমরা কীভাবে চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসার ভিত্তি গড়ে তুলেছিল, এবং সেই জ্ঞান কীভাবে ইউরোপে পৌঁছে আধুনিক পশ্চিমা চিকিৎসা ...
23/05/2026

মুসলিমরা কীভাবে চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসার ভিত্তি গড়ে তুলেছিল, এবং সেই জ্ঞান কীভাবে ইউরোপে পৌঁছে আধুনিক পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানে রূপ নেয় তা নিয়ে আলোচনা এবং হিজামা আধুনিক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি চিকিৎসা পদ্ধতি এবং সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে একটি কার্যকরী উপায়। এই বিষয়ে আজ আমরা যার সাথে আলোচনা করব তিনি হচ্ছেনJubair Bin Harun যুবাইর বিন হারুন ভাই, যিনি ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানির ইন্জিনিয়ার হিসেবে জব করেন। এছাড়াও ভাই বিভিন্ন সামাজিক ও দাওয়াহ নেটওয়ার্ককের সাথে সম্পৃক্ত আছেন।

23/05/2026

আলহামদুলিল্লাহ 🌿
আজ আমাদের হিজামা সেন্টারে হিজামা গ্রহণ করেছেন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব।
তিনি এলার্জিজনিত সমস্যার জন্য হিজামা গ্রহণ করেন এবং আলহামদুলিল্লাহ উপকার পাওয়ায় আজ দ্বিতীয়বার আবার আমাদের সেন্টারে এসেছেন।
হিজামা গ্রহণের পর তিনি আমাদের সেন্টার সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করেন এবং সুন্নাহভিত্তিক এই চিকিৎসা ব্যবস্থা কীভাবে মানুষের মাঝে আরও বিস্তৃত ও অগ্রসর করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এটি শুধু একটি চিকিৎসা নয়, বরং নববী সুন্নাহর একটি বরকতময় মাধ্যম।
আল্লাহ তাআলা যেন হিজামার মাধ্যমে অসংখ্য মানুষকে শিফা দান করেন। আমীন।

📍 আপনার সুস্থতার পাশে আমরা আছি
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য ইনবক্স করুন
#হিজামা


#সুন্নাহভিত্তিক_চিকিৎসা



#হিজামা_সেন্টার

19/05/2026

সূরা আল-বাকারা—এটি শুধু একটি সূরা নয়, বরং একটি সুরক্ষা দুর্গ 🌙
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ঘরে সূরা আল-বাকারা তেলাওয়াত করা হয়, সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না।
আর যে ঘর থেকে এটি শোনা হয়, সেখানে অশান্তি, ওয়াসওয়াসা ও শয়তানের প্রভাব দূরে সরে যায়।
তাই আমাদের ঘরগুলোকে কুরআনের আলোয় আলোকিত করি,
বিশেষ করে সূরা আল-বাকারা তেলাওয়াতের মাধ্যমে 🕊️

18/05/2026
09/05/2026

আয়াত তিলাওয়াত শুরু হওয়ার সাথে সাথে ঘটলো অদ্ভুত এক ঘটনা।
একসাথে তিন বোনের শরীরে জ্বীনের প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করল।
কুরআন হলো শিফা—আর যখন আল্লাহর কালাম পড়া হয়, তখন জ্বীন ও শয়তান তা সহ্য করতে পারে না।
রুকইয়ার সময় অনেক সময় এই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়, যা প্রমাণ করে কুরআনের শক্তি কতটা বাস্তব।
এই ভিডিওতে আপনি দেখবেন:
• রুকইয়ার সময় কী ঘটে
• কেন আয়াত শুনে জ্বীনের প্রতিক্রিয়া হয়
• কুরআনের মাধ্যমে চিকিৎসার বাস্তবতা
ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্যদের উপকারের জন্য শেয়ার করুন।




📢 শাপলা গণহত্যা বিষয়ক লেখালেখি প্রতিযোগিতা রিহলাহ নেটওয়ার্কের পক্ষ থেকেসম্মানিত লেখক, গবেষক ও সচেতন নাগরিকবৃন্দ,ইতিহাস...
09/05/2026

📢 শাপলা গণহত্যা বিষয়ক লেখালেখি প্রতিযোগিতা রিহলাহ নেটওয়ার্কের পক্ষ থেকে
সম্মানিত লেখক, গবেষক ও সচেতন নাগরিকবৃন্দ,
ইতিহাস কেবল অতীতের গল্প নয়; এটি জাতির স্মৃতি, শিক্ষা এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। সেই ইতিহাসকে স্মরণে রাখা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রিহলাহ নেটওয়ার্ক আয়োজন করছে একটি বিশেষ স্মৃতিচারণমূলক ও বিশ্লেষণধর্মী লেখালেখি প্রতিযোগিতা।

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সেই বেদনাবিধুর অধ্যায় আজও অনেক প্রশ্ন, অনুভূতি ও স্মৃতিকে জাগিয়ে রাখে। সেই ইতিহাস, অনুভূতি ও বিশ্লেষণকে শব্দে ধারণ করার জন্য আমরা আপনাদের কলমকে আহ্বান জানাচ্ছি।

📝 বিষয়
শাপলা গণহত্যা, স্মৃতিচারণ ও বিশ্লেষণ

✍️ লেখার ধরন
কবিতা
প্রবন্ধ
রোজনামচা
রাজনৈতিক বিশ্লেষণ
স্মৃতিচারণমূলক লেখা

📜 নিয়মাবলি
লেখা অবশ্যই মৌলিক হতে হবে।
ভাষা হবে সাহিত্যিক, মার্জিত ও ভাবগম্ভীর।
প্রবন্ধ/বিশ্লেষণধর্মী লেখার ক্ষেত্রে সর্বনিম্ন ৮০০ শব্দ হতে হবে (কবিতার ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

🏆 পুরস্কার
সেরা লেখাগুলোকে আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হবে এবং নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হবে রিহলাহ নেটওয়ার্কের প্ল্যাটফর্মে।

📩 লেখা পাঠানোর মাধ্যম
WhatsApp: +880 1856-806780

📅 জমাদানের শেষ তারিখ
১৮ মে ২০২৬

ইতিহাস যেন বিস্মৃত না হয়,
সত্য যেন চাপা না পড়ে,
আপনার কলম হোক ইতিহাসের সাক্ষী, আপনার শব্দ হোক স্মৃতির সংরক্ষণ।

রিহলাহ নেটওয়ার্ক
সৌজন্যে রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার বাংলাদেশ
#শাপলা_চত্বর
#লেখালেখি_প্রতিযোগিতা
#ইতিহাসের_সাক্ষী

Address

ঢাকা সেন্টার: বাসা নং-০১, রোড নং-০৫, ব্লক-বি, বসিলা সিটি হাউজিং, মোহাম্মদপুর, Dhaka
Muhammadpur
1207

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah & Hijamah BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ruqyah & Hijamah BD:

Share