24/11/2024
✨আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কি?👇
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ : তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
ICT Olympiad Bangladesh আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে বর্তমানে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী, ১ হাজরের বেশি আইসিটি শিক্ষক, ৩ হাজারের বেশি আইসিটি অ্যাম্বাসেডর এবং ৬১টির বেশি তথ্যপ্রযুক্তি কোম্পানি সংযুক্ত আছেন। এই প্লাটফর্মটি ২১টি তথ্যপ্রযুক্তি সেগমেন্ট নিয়ে কাজ করছে, যাতে শিক্ষার্থীরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তি শিক্ষা গ্রহণ করতে পারে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মূল লক্ষ্য হলো তথ্যপ্রযুক্তি শিক্ষাকে জনপ্রিয় করা। এটি শুধুমাত্র কোন ইভেন্ট বা প্রতিযোগিতা বা কোর্স করানোর জন্য নয় বরং শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদেরকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই এর প্রধান উদ্দেশ্য।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিইও মোহাম্মদ শাহরিয়ার খান একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান, যেখানে তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই গুরুত্ব দেওয়া হবে।
✨আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন ২ কি?👇
ICT এর সর্বোচ্চ আসর ICT Olympiad Bangladesh। সিজন ১ সফল্ভাবে সম্পন্ন হওয়ার পর এবার আরো নতুন কিছু নিয়ে এবং আরো বড় পরিসরে ICT Olympiad Bangladesh Season 2 আয়োজন করা হচ্ছে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মূল লক্ষ্য হলো তথ্যপ্রযুক্তি শিক্ষাকে জনপ্রিয় করা। এটি শুধুমাত্র কোন ইভেন্ট বা প্রতিযোগিতা বা কোর্স করানোর জন্য নয় বরং শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদেরকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই এর প্রধান উদ্দেশ্য।
✨আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন ২ এর রেজিস্ট্রেশন কবে?👇
ICT Olympiad Bangladesh Season 2 এর Participants Registration গত ১ নভেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
এই অলিম্পিয়াডে প্রথম শ্রেণি থেকে ভার্সিটির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেক ক্লাসের জন্য থাকবে আলাদা সিলেবাস। সিলেবাসের আলোকে অনলাইনে ক্লাস শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে।
✨কি কি সেগমেন্ট থাকবে?👇
ICT GK,Programming Language,Hardware,Data Science & Analytics,Cyber Security,Communication Systems & Networking,Robotics,Database System,Cloud Computing,Software,Virtual Reality & Augmented Reality,Internet of Things (IoT),Machine Learning & AI,Blockchain,E-Commerce,Quantum Computing,Chat GPT & Future,Social Business in Technology,Tech Entrepreneurship,Tech Freelancing
এইগুলো থেকে প্রত্যেক ক্লাসের জন্য থাকবে আলাদা সিলেবাস। বিস্তারিত জানতে ICT Olympiad Bangladesh ওয়েবসাইটে ভিজিট করুন।
✨আইসিটি অলিম্পিয়াড কবে হবে?👇
ক্লাস শেষ হবার পর রাউন্ডগুলো ক্রমান্বয়ে হবেঃ
সিলেকশন রাউন্ড - ০৮-০২-২০২৫,
ডিস্ট্রিক্ট রাউন্ড- ১৫-০২-২০২৫,
ডিভিশনাল রাউন্ড-২২-০২-২০২৫,
সেমি-ফাইনাল- ২৮-০২-২০২৫ এবং
সর্বশেষ গালা রাউন্ড-১২-০৪-২০২৫।
✨অলিম্পিয়াড কিভাবে হবে?👇
সিলেকশন রাউন্ড থেকে শুরু করে সেমি-ফাইনাল রাউন্ড পর্যন্ত অনাইলে MCQ আকারে ICT Olympiad Bangladesh এর ওয়েবসাইটের মাধ্যমে হবে। কিন্তু এইখানে কোন ধরনের অসুধ উপায় অবলম্বন করা যাবে না। কারণ পরীক্ষা চলাকালীন সময় আপনার ভিডিও অন থাকবে এবং আপনি যখন প্রশ্নের স্ক্রিন পরিবর্তন করতে যাবেন বা নতুন ট্যাব ওপেন করতে যাবেন তখন আপনার পরীক্ষা সাবমিট হয়ে যাবে।
✨রেজিস্ট্রেশন কিভাবে করবেন?👇
প্রথমে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইট www.ictolympiadbangladesh.com ভিজিট করুন। সেখানে আপনার নাম, ইমেইল এড্রেস, পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে Sign Up করুন এবং আপনার ব্যবহৃত ইমেইলটি ভেরিফাই করে নিন।
ইমেইল ভেরিফাই করতে ব্যবহৃত ইমেইলটি লগইন করে ইনবক্স অথবা স্প্যাম বক্সে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের লিংকটি খুঁজে বের করে সেখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করুন। তহলেই ইমেইলটি ভেরিফাই হয়ে যাবে।
ইমেইলটি লগইন করা অবস্থায় Participate Now/Register বাটন/মেনুতে ক্লিক করুন। এরপর Click for Registration বাটন/মেনুতে ক্লিক করে জয়েন এজ এ পার্টিসিপেট নাও অপশানে প্রয়োজনীয় তথ্য দিয়ে I agree to the Event Terms & Condition | Refund Policy বাটনে ক্লিক করে টিক মার্ক দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
এবারে আপনি পেমেন্ট অপশান- কার্ডস অথবা মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ, উপায়) থেকে যেকোন একটি সিলেক্ট করে নির্দেশনা অনুসরণ করুন এবং পেমেন্ট সম্পন্ন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন I
অতঃপর সিস্টেম থেকে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত হতে অপেক্ষা করুন।
✨প্রাইজ কি কি থাকবে?👇
ইউনিভার্সিটি ক্যাটাগরি চ্যাম্পিয়ন হয়ে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণ করার সুযোগ!
কলেজ ক্যাটাগরি চ্যাম্পিয়ন হয়ে ন্যাশনাল ট্যুর!
হাই স্কুল ক্যাটাগরির জন্য ল্যাপটপ!
স্কুল ক্যাটাগরির জন্য ট্যাব জেতার সুযোগ !
নগদ পুরস্কার থাকছেঃ
চ্যাম্পিয়ন ১০,০০০ টাকা,
১ম রানার্স আপ ৭০০০ টাকা,
২য় রানার্স আপ ৭০০০ টাকা।
এবং সাথে থাকছে সার্টিফিকেট, মেডেল, ক্রেস্ট, হেলথ ইন্সুরেন্স, এডুকেশন ইন্সুরেন্স,কোর্স,বই, ইন্টার্নশীপ এবং জব প্লেসমেন্টের সুযোগ।
ধন্যবাদ।
Md Tajul Islam
Campus Ambassador
Moulvibazar Govt. College