Filhal Sylhet

Filhal Sylhet সিলেটের যে কোন তথ্য জানতে আমাদের সাথে থাকুন

আলোচিত সিলেট-৫ কে হচ্ছে আগামীর এমপিসিলেট-৫ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত...
15/06/2025

আলোচিত সিলেট-৫ কে হচ্ছে আগামীর এমপি
সিলেট-৫ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
মোট ভোটার ৪,০২,৩২৫ (ডিসেম্বর ২০২৩)
পুরুষ ভোটার: ২,০৫,৬৬৩
নারী ভোটার: ১,৯৬,৬৬২
⏩এ আসন থেকে আওয়ামিলীগ ৪বার,বিএনপি ১বার,ইসলামী ঐক্যজোট ১বার,জামাত (৪দলীয় জোট) ১বার,জাতীয় পার্টি ২বার এবং স্বতন্ত্র প্রার্থী ২বার।

✡️পর্যালোচনা করলে দেখা যায় ইসলামপন্থীদের মধ্যে এ আসনে জমিয়ত এককভাবে নির্বাচন করেছে ২বার
২০০৮ সালে মাওলানা উবায়দুল্লাহ ফারুক ভোট পান ৮,৯৪৬ যা মোট ভোটের শতকরা ৪.৫%
১৯৯৬ সালে মাওলানা আলীম উদ্দিন ১৩,৩২৫ ভোট পান যা মোট ভোটের শতকরা১১.৪% জমিয়ত এককভাবে ১৪০০০ এর উপরে ভোট তুলতে পারে নি।
জামাত এ আসনে এককভাবে নির্বাচন করেছে ২বার এবং ২বারই মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী নির্বাচন করেন ১৯৯৬ সালে ২৮,১২০ ভোট পান যা মোট ভোটের শতকরা ২৪.১%। ১৯৯১ সালে ১৫,২০৭ ভোট পান যা মোট ভোটের শতকরা ১৬.৮% জামাতের ভোট ২৯০০০ এর উপরে উঠেনি। তারপর ও জামাত এককভাবে যে ভোট পেয়েছিল তার সিংহভাগ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ব্যাক্তিগত গুনাবলী ও এলাকাকেন্দ্রিক। কারণ তার এলাকার মানুষ ব্যক্তিগতভাবে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী কে ভিষণ ভালোবাসে তার চলাফেরা,কথা বলা,আচরণ, আমল, দল হিসেবে নয়, ব্যক্তি হিসেবে তাকে সিংহভাগ মানুষ ভোট দিয়েছে।তাই তার সব ভোট দলীয়ভাবে বিচার করলে ভুল হবে। জামাত বাদে বাকি সকল ইসলামপন্থী দল মিলে ইসলামী ঐক্যজোট এর ব্যানারে মাওলানা ওবায়দুল হক সাহেব ১৯৯১ সালে নির্বাচন করে ২৬,২৬৭ ভোট পেয়ে বিজয়ী হোন যা মোটের শতকরা ২৯.০% পরে ১৯৯৬ সালে ইসলামী ঐক্য জোট থেকে দলীয় ভাবে মাওলানা ওবায়দুল হক ১০,৪২৫ ভোট পান যা মোট ভোটের শতকরা ৮.৯% ইসলামপন্থী কেউ ই এককভাবে নির্বাচন করে এ আসনে ভালো কিছু করতে পারে নি।

✡️বর্তমানে এ আসনে ইসলামপন্থীদের মধ্যে যারা নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।
🔷জমিয়ত থেকে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক তিনি আগে একাধিকবার এককভাবে নির্বাচন করে ভালো কিছু করতে পারেন নি, বর্তমানে তিনি বিএনপি থেকে নির্বাচন করার সম্ভাবনা থাকলেও বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভাবনা বেশি সে হিসেবে বিএনপি থেকে এসেও মাওলানা কতটুকু ফলাফল করতে পারবেন বোধগম্য নয় কারণ বিএনপি দলের দূর্দিনেও তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যার্থ হয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী হয়েছে আর এখনতো দলের সুদিনে বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যার্থ হবে।
🔷জামাত থেকে হাফিজ আনওয়ার হুসাইন সাহেব নির্বাচন করার সম্ভাবনা। আনওয়ার হুসাইন সাহেব দক্ষ সংগঠক, দলের ভিতর তার ব্যাপক খ্যাতি থাকলেও দলের বাহিরে তার তেমন কোন পরিচিতি নেই। তাকে দিয়ে জামাত কতটুকু আগাতে পারবে খোদ দলের ভিতর ই দ্বিধা সংসয় রয়েছে।
🔷ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুফতি রেজাউল করিম আবরার সাহেব নির্বাচন করার কথা শুনা যাচ্ছে আবরার সাহেবের জাতীয় ভাবে বেশ পরিচিতি ও সুনাম রয়েছে তাছাড়া তরুনদের মধ্যে তার ব্যাপক গ্রুহণযোগ্যতা রয়েছে, ইসলামী আন্দোলনের কার্যক্রম এ এলাকায় ঈদানিং ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে সে হিসেবে তিনি উল্লেখযোগ্য ভোট পেলেও এককভাবে আসলে বিজয়ের স্বপ্ন দেখা কঠিন। কিন্তু তার মেধা, যোগ্যতা ও তারুণ্য শক্তি দিয়ে তিনি আগামীর এ অঞ্চলের গণ মানুষের নেতা হয়ে উঠছেন এটা মানতেই হবে।
🔷🔷🔷পরিশেষে ইসলামপন্থীরা এক হয়ে নির্বাচন এ আসনে বিজয় নিশ্চিত।
ইসলামপন্থীরা নিজেরা এক না হয়ে ডান বাম থেকে আসলে বিজয়ের স্বপ্ন কঠিন হয়ে পড়বে।

নির্বাচিত সাংসদ
✅১৯৭৩ আবদুজ জহুর বাংলাদেশ (আওয়ামী লীগ)
✅১৯৭৯ আবুল হাসনাত মোঃ আব্দুল হাই (স্বতন্ত্র)
সীমানা পরিবর্তন
✅১৯৮৬-১৯৮৮ মাহমুদুর রহমান মজুমদার (জাতীয় পার্টি)
✅১৯৯১ মাওলানা ওবায়দুল হক(ইসলামী ঐক্যজোট)
✅ফেব্রুয়ারি ১৯৯৬ আবদুল কাহির চৌধুরী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
✅জুন ১৯৯৬ হাফিজ আহমেদ মজুমদার (বাংলাদেশ আওয়ামী লীগ)
✅২০০১মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
✅২০০৮ হাফিজ আহমেদ মজুমদার (বাংলাদেশ আওয়ামী লীগ)
✅২০১৪ সেলিম উদ্দিন (জাতীয় পার্টি) (এরশাদ)
✅২০১৮ হাফিজ আহমেদ মজুমদার বাংলাদেশ (আওয়ামী লীগ)
✅২০২৪ মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী (স্বতন্ত্র)
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সেলিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কোন নির্বাচনে কোন দল কত পার্সেন্ট ভোট পায়??
সাধারণ নির্বাচন ২০০৮
(আ.লীগ) হাফিজ আহমেদ মজুমদার ১,০৯,৬৯০ ৫৪.৭ শতকরা ২১.৩%
(জামাত)মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ৭৮,০৬১ শতকরা ৩৮.৯%
(জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ) মাওলানা উবায়দুল্লাহ ফারুক ৮,৯৪৬ শতকরা ৪.৫%
সাধারণ নির্বাচন ২০০১
(জামাত) ফরিদ উদ্দিন চৌধুরী)৭৭,৭৫০ শতকরা ৪৯.১%
(আ.লীগ) হাফিজ আহমেদ মজুমদার ৫২,৮৮৫ শতকরা ৩৩.৪%
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট এম. আর. হক ২৩,৫৩৮ শতকরা১৪.৯%
আ.লীগ থেকে জামাত অর্জন করে
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬
(আ.লীগ )হাফিজ আহমেদ মজুমদার ২৯,৪৮৩ শতকরা ২৫.২%
(জামাত) ফরিদ উদ্দিন চৌধুরী ২৮,১২০ শতকরা ২৪.১%
(জাপা) মো. আব্দুল রাকিব ১৫,০৫৪ শতকরা ১২.৯%
(সম্মিলিত সংগ্রাম পরিষদ) মো:হবিবুর রহমান ১৪,৩৫৬ শতকরা ১২.৩%
(জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ )মাওলানা আলীম উদ্দিন ১৩,৩২৫ শতকরা১১.৪%
ইসলামী ঐক্য জোট মাওলানা ওবায়দুল হক ১০,৪২৫ শতকরা ৮.৯%
বিএনপি এম. এ. মতিন চৌধুরী ৪,৮৬০ শতকরা৪.২%
ইসলামী ঐক্য জোট থেকে আ.লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১
(ইসলামী ঐক্য জোট)ওবায়দুল হক ২৬,২৬৭ শতকরা ২৯.০%
আ.লীগ হাফিজ আহম্মদ মজুমদার ১৯,৬৮২ শতকরা২১.৭%
জামাত ফরিদ উদ্দিন চৌধুরী ১৫,২০৭ শতকরা ১৬.৮%
বিএনপি হারিস চৌধুরী ১৪,৫৯৬ শতকরা ১৬.১ %
জাপা এম. এ. মতিন চৌধুরী ১৩,২৯৮ শতকরা ১৪.৭%
জাপা থেকে ইসলামী ঐক্য জোট অর্জন করে

10/09/2023
জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তিই টিকতে পারেনি  আওয়ামীলীগের কাছে মানুষের জীবনের চেয়ে ক্ষমতার দাম বেশি -পীর সাহেব চরমোনাই ...
28/07/2023

জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তিই টিকতে পারেনি
আওয়ামীলীগের কাছে মানুষের জীবনের চেয়ে ক্ষমতার দাম বেশি
-পীর সাহেব চরমোনাই

অবৈধ সরকারের পদত্যাগের দাবী এখন গণদাবীতে পরিণত হয়েছে। দেশের সকল শ্রেণীপেশার মানুষ এই দাবিতে আজ রাজপথে নেমে এসেছে, জীবনের বিনিময়ে হলেও তারা অবৈধ সরকারের পতন চায়। ইতিহাস স্বাক্ষী দেয়, জুলুম নির্যাতন করে পৃথিবীর কোনো পরাশক্তিও টিকতে পারেনি, আওয়ামীলীগও টিকতে পারবে না ইনশাআল্লাহ।
আজ ২৮জুলাই শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি বিদ্যুৎ সংকট, নিরাপত্তাহীনতা এবং জনগণের বাকস্বাধীনতা না থাকায় জীবন এখন বিষিয়ে উঠেছে, অথচ সরকার উন্নয়নের ফাঁকা বুলি আওড়িয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করছে, একটি স্বাধীন দেশের চিত্র এটা হতে পারে না।
সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, বিরোধী দলসমূহের ন্যায্য আন্দোলনে সরকার বাধা দেয়ার চেষ্টা করলে পরিণতি শুভ হবে না। বল প্রয়োগ করে আন্দোলন দমিয়ে দিতে চাইলে তা আরও রুদ্রমূর্তি ধারণ করবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রকৌশলী শেখ মুহাম্মদ মারুফের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসাইন, এ্যাডভোকেট হাসিবুল ইসলাম প্রমুখ।

অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ বলেন, দেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একদল জালেম আরেক দল মাজলুম। অধিকাংশ মানুষ মাজলুম আর কতিপয় সরকারী সুবিধাভোগী দেশবিরোধী লোক জালেম। আওয়ামী সরকারের জুলুম অত্যাচারে জনগণ অতিষ্ঠ। এই অশুভ শক্তির নাগপাশ থেকে মানুষ মুক্তি চায়। এই সরকার বারবার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের বাজার অশান্ত করে গরীব মেহনতি মানুষের পেটে লাত্থি মেরেছে, মানুষ খুন করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এই সরকারের অধীনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর কোনো নির্বাচনে যাবে না। কিনি অবৈধ সরকারের পদত্যাগের দাবীতে আন্দোলনরত সকল বিরোধী দলের প্রতি সংহতি প্রকাশ করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আওয়ামীলীগ সরকার অবৈধ সরকার। ঢাকা ১৭ আসনের উপনির্বাচন প্রমাণ করেছে, আওয়ামীলীগ গণবিচ্ছিন্ন সরকার। সুতরাং বিদেশের কাছে ধর্ণা দিয়ে যদি তারা ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, সে স্বপ্ন হবে দিবাস্বপ্ন। স্বাধীন স্বার্বভৌম দেশে আমরা কোনো বিদেশী শক্তির হস্তক্ষেপ বরদাশত করব না।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, সরকার পতনের অভিন্ন দাবিতে জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। প্রতিবাদের যে দ্রোহ সর্বত্র ছড়িয়ে পড়েছে তাতে সরকার পতনের আওয়াজ ধ্বনিত হচ্ছে। এতেও সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে কিভাবে ক্ষমতা থেকে টেনে নামাতে হয় আমাদের তা জানা আছে। পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, নচেৎ সরকার পতন আন্দোলনের যে কোনো কর্মসূচিতে ইসলামী যুব আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

বার্তা প্রেরক
আবু বকর সিদ্দীক
কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলদেশ
০১৪০২৮০৮৩৭৩
[email protected]

16/06/2023

শায়খে চরমোনাইর উপর স*ন্ত্রাসী আ*ক্রমনের প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ।

শেয়ার করে প্রতিবাদে অংশ নিন ।

16/06/2023

আজকে ঢাকার বিক্ষোভ মিছিল দেখতে ফলো রাখুন আমাদের পেইজে

10/06/2023

সিলেট সিটির রিকাবিবাজারে হাতপাখার মেয়র প্রার্থী
এডভোকেট হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

06/06/2023

মেয়র আরিফের উন্নয়নকে আরো বেগবান করতে চাই ।

মেয়র প্রার্থী- মাহমুদুল হাসান

না টেনে পুরোটা দেখেন ।

05/06/2023

বরিশাল সিটি নির্বাচন কে সামনে রেখে হাতপাখা'র প্রার্থীর গণসংযোগে পুলিশের নিরাপত্তায় নৌকার কর্মীদের বিশৃঙ্খলা- অতঃপর.....

Address

Sylhet

Telephone

+8801710454283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Filhal Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Filhal Sylhet:

Share