আন নিসা

আন নিসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আন নিসা, Religious organisation, Sylhet.

আল্লাহুম্মাগফিরলি
11/07/2026

আল্লাহুম্মাগফিরলি

ইসলামি বর্ষপঞ্জির বারোটি মাসের প্রতিটিই স্বতন্ত্র মর্যাদার অধিকারী। তবে এর মধ্যে চারটি মাস এমন, যাদের সম্মান সৃষ্টির আদি...
16/06/2026

ইসলামি বর্ষপঞ্জির বারোটি মাসের প্রতিটিই স্বতন্ত্র মর্যাদার অধিকারী। তবে এর মধ্যে চারটি মাস এমন, যাদের সম্মান সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ তাআলার বিধানে সুনির্দিষ্ট। হিজরি বর্ষের সূচনা মাস ‘মুহাররম’ সেই সম্মানিত চারটি মাসের অন্যতম— যাকে স্বয়ং রাসূলুল্লাহ ﷺ ‘শাহরুল্লাহ’ তথা আল্লাহর মাস বলে অভিহিত করেছেন।
সময়ের পরিক্রমায় আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে আরেকটি নতুন হিজরি বছর। এই মুহূর্তটি আত্মসমালোচনা, তওবা, আত্মশুদ্ধি এবং আল্লাহর দিকে ফিরে আসার এক বিরল ও তাৎপর্যপূর্ণ সুযোগ।

হিজরি সনের ঐতিহাসিক পটভূমি
হিজরি সনের সূচনা ইসলামের ইতিহাসের এক মহাঘটনাকে কেন্দ্র করে — রাসূলুল্লাহ ﷺ-এর মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক হিজরত। হযরত উমর (রা.)-এর শাসনামলে, হিজরতের সতেরো বছর পর, আবু মুসা আশআরি (রা.)-এর উত্থাপিত তারিখ-বিভ্রান্তির প্রশ্নটি একটি পরামর্শ সভায় আলোচিত হয়। হযরত আলী (রা.)-এর প্রস্তাবক্রমে হিজরতের বছরটিকে ভিত্তি ধরে ৬৩৮ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে এই সন গণনা শুরু হয়।
হিজরি সন নিছক একটি আরবি ক্যালেন্ডার নয় — এটি মুসলিম উম্মাহর সামষ্টিক আত্মপরিচয়ের ঐতিহাসিক দলিল। রমাদানের সিয়াম, হজ্জের সময়, যাকাতের হিসাব, ঈদ, আশুরার সিয়াম— ইসলামের প্রতিটি মৌলিক ইবাদত এই চন্দ্রবর্ষের সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত। তাই বিজ্ঞ স্কলারগণ স্পষ্টভাবে বলেছেন, হিজরি সনের হিসাব সংরক্ষণ করা মুসলিম সমাজের উপর ফরজে কেফায়া।
অথচ গভীর পরিতাপের বিষয় এই যে, সমকালীন মুসলিম সমাজের বৃহত্তর অংশ রমাদান ও ঈদের বাইরে হিজরি তারিখ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। যে ব্যক্তি হিজরি তারিখের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে না, সে অজান্তেই আল্লাহর নির্ধারিত বরকতময় মুহূর্তগুলো থেকে নিজেকে বঞ্চিত করে ফেলে।

মুহাররমের অতুলনীয় মর্যাদা
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন—

‘নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি— আল্লাহর কিতাবে, সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত দীন।’ (সূরা তাওবাহ: ৩৬)

এই চারটি মাসের মর্যাদা কোনো পরিবর্তনীয় বিধান নয়— এটি সৃষ্টির আদিমুহূর্ত থেকে সময়ের কাঠামোতে অন্তর্নিহিত একটি আসমানি ব্যবস্থা। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন — রমজানের পর সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহাররমের সিয়াম। (সহিহ মুসলিম: ১১৬৩)

'শাহরুল্লাহ' — এই সম্বোধনটিই মুহাররমের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ। পবিত্র কাবাকে "বাইতুল্লাহ", সালেহ ﷺ -এর উটনিকে ‘নাকাতুল্লাহ’ এবং জাহান্নামের আগুন কে ‘ নারুল্লাহ’ বলা হয়েছে। আল্লাহর সাথে সম্বন্ধ স্থাপন করা হয় কেবল তখনই, যখন সেটা অনন্য মহিমা ও পবিত্রতার অধিকারী। মুহাররমকে 'আল্লাহর মাস' বলে এই মাসকে এক অনন্য উচ্চতায় সমাসীন করা হয়েছে।

এই মাসে আমাদের করণীয়
কুরআন ও হাদিসের আলোকে মুহাররম মাসে একজন মুমিনের সামনে পাঁচটি মূল করণীয় স্পষ্ট হয়:

১. সিয়ামের মাধ্যমে ইবাদতে নিমগ্ন হওয়া।
বিশেষত ১০ মুহাররম তথা আশুরার দিনে এবং তার পূর্ববর্তী বা পরবর্তী একটি দিনে সিয়াম পালন সুন্নাহ দ্বারা প্রমাণিত। হযরত আবু কাতাদাহ রা. বর্ণিত হাদিসে এসেছে, আশুরার সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেবেন। (সহিহ মুসলিম: ১১৬২)

২. নিজস্ব সংস্কৃতি ও স্বাতন্ত্র্যবোধ বজায় রাখা

রাসূলুল্লাহ ﷺ যখন জানতে পারলেন যে ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখে, তখন তিনি ঘোষণা করলেন — আগামী বছর বেঁচে থাকলে আমি ৯ তারিখেও রোজা রাখব। (সহিহ মুসলিম: ১১৩৪) রাসূল ﷺ এর এই নির্দেশনা সুস্পষ্ট বার্তা দেয় যে, ইসলাম অন্য ধর্ম ও সংস্কৃতির অনুকরণ থেকে মুসলিম উম্মাহকে সর্বদা স্বাতন্ত্র্যতা রক্ষার নির্দেশ দেয়।

সুতরাং ৯ ও ১০ মুহাররম একত্রে রোজা রাখা শুধুমাত্র আমল নয়, বরং মুসলিম উম্মাহর স্বাতন্ত্র্য পরিচয়ের এক গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। যা জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হিসেবে লালন করা আবশ্যক।

পাশাপাশি হিজরি সন মুসলিম উম্মাহর সভ্যতা ও সংস্কৃতিগত স্বাতন্ত্র্যের অন্যতম অকাট্য দলিল। খ্রিস্টানদের যেমন নিজস্ব ইংরেজি সন রয়েছে, তেমনি মুসলিমদের রয়েছে হিজরি সন। তাই এই নতুন হিজরি বর্ষের সূচনায় কোনো অপসংস্কৃতির অনুকরণ না করে, ৯ ও ১০ মুহাররম একত্রে রোজা রাখা এবং হিজরি তারিখ ব্যবহারের মাধ্যমে আমাদের মুসলিম পরিচয়ের গৌরব ও স্বাতন্ত্র্যকে সমুন্নত রাখার সংকল্প করা উচিত।

৩. তাওবা ও ইস্তিগফারে সর্বোচ্চ মনোনিবেশ করা।
এই মাসে এমন একটি দিন রয়েছে, যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তাওবা কবুল করেছিলেন। (তিরমিজি: ৭৪১) এই মাসটি ক্ষমা ও আত্মসমর্পণের মাস — এই সুযোগকে অবহেলায় হাতছাড়া করা কোনোভাবেই বিবেকসম্মত নয়।

৪. সকল প্রকার পাপাচার থেকে কঠোরভাবে বিরত থাকা।
হারাম মাসে পাপের ভার ও পরিণাম উভয়ই অধিকতর গুরুতর। কুরআনের নির্দেশ — "এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না।" — এই আদেশ আমাদের জন্য বিশেষ সতর্কবার্তা।

৫. আত্মসমীক্ষা ও আত্মপুনর্গঠনের সংকল্প গ্রহণ করা।
হিজরি নববর্ষের সূচনা জীবনের সামগ্রিক গতিপথ পুনর্বিবেচনার এক সুবর্ণ মুহূর্ত। বিগত বছরের আমল ও চরিত্রের নিরপেক্ষ মূল্যায়ন করে নতুন বর্ষে আল্লাহর সন্তুষ্টির পথে দৃঢ় সংকল্প গ্রহণ করাই হিজরি নববর্ষের প্রকৃত শিক্ষা।

যে উম্মত তার নিজস্ব বর্ষপঞ্জির প্রতি উদাসীন, সে উম্মত আল্লাহর নির্ধারিত বরকতের মৌসুমগুলো থেকে অনিবার্যভাবে বঞ্চিত হয়। আসুন, এই মুহাররমে কেবল আচারিক উদযাপনে সীমাবদ্ধ না থেকে এই মাসের প্রকৃত দাবিগুলো পূরণে সচেষ্ট হই। তাওবার মাধ্যমে অতীতকে পরিশুদ্ধ করি, সুদৃঢ় সংকল্পের মাধ্যমে ভবিষ্যতকে আল্লাহমুখী করি।

হে আল্লাহ! আমাদের জন্য মুহাররম মাসে বরকত দান করুন এবং আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সম্মানিত মাসগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করে এবং আপনার দিকে তাওবার সাথে প্রত্যাবর্তন করে। আমিন।
Collected post

আল্লাহকে খুশি করতে ব্যস্ত থাকুন🎀
03/06/2026

আল্লাহকে খুশি করতে ব্যস্ত থাকুন🎀

আল্লাহু আকবার 🌸
29/05/2026

আল্লাহু আকবার 🌸

কু'রবানির গো'শত বন্টনের সুন্নাহ্!🤍🌸
28/05/2026

কু'রবানির গো'শত বন্টনের সুন্নাহ্!🤍🌸

"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"   تقبل اللہ منا ومنکم           -তাক্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।                  ঈদ মোবারক  পবিত...
27/05/2026

"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"
تقبل اللہ منا ومنکم
-তাক্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক

পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা! ঈদ মোবারাক 🌙🌙🐄

এহরাম পরা অবস্থায় যারা আল্লাহর ঘরে মা রা যান, তাদের কা ফ ন ও দা ফ ন করার সময় মাথা ও মুখ ঢাকা হয় না— যা এই ছবিতে স্পষ্টভা...
27/05/2026

এহরাম পরা অবস্থায় যারা আল্লাহর ঘরে মা রা যান,
তাদের কা ফ ন ও দা ফ ন করার সময় মাথা ও মুখ ঢাকা
হয় না— যা এই ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
​কারণ তারা হলেন সেই পরম ভাগ্যবান এবং আল্লাহর বিশেষ মেহমান, যাদের সম্পর্কে দয়ার নবী হযরত মুহাম্মদ ﷺ বলেছেন:
​"কিয়ামতের দিন এই হাজিরা তাদের ক ব র থেকে 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' (আমি হাজির হে আল্লাহ, আমি হাজির) বলতে বলতে লব্বাইক ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে উঠবেন।

সুবহানাল্লাহ❤️
আল্লাহ কবুল করুক।©

অনলি বিফ  দাওয়াত সবার
27/05/2026

অনলি বিফ দাওয়াত সবার

বয়সে বৃদ্ধ। এসেছেন গাইবান্ধার সাদুল্লাপুর থেকে। হোটেল লবিতে বসে কথাবার্তা বলছি। খুব আবেগী মনে হলো। জানতে চাইলাম ── কি কা...
27/05/2026

বয়সে বৃদ্ধ। এসেছেন গাইবান্ধার সাদুল্লাপুর থেকে। হোটেল লবিতে বসে কথাবার্তা বলছি। খুব আবেগী মনে হলো। জানতে চাইলাম ─

─ কি কাজ করেন বাড়িতে?
─ ক্ষেত-খামার করি।
─ আচ্ছা ! তাহলে হজে আসলেন কীভাবে?

উত্তর দিলেন :─ বাবা! ১৮ বছর আগে হজের ইচ্ছা করি। কাবা ঘরটা দেখার শখ ছিলো অনেক। হজের উদ্দেশ্যে ১৮ বছর আগে জমি ও ক্ষেতের আইলে ইউক্লেক্টারসহ কিছু গাছ রোপন করি। হজ করার আশা নিয়ে গাছের পরিচর্যা করতে থাকি। গাছগুলো বড় হয়। এবার সে গাছগুলোর বেচা টাকা দিয়েই হজে আসলাম।

আমি বললাম ─ মাশাআল্লাহ। আপনার হজের টাকাটা কত পিওর ! কোন হারামের মিশ্রণ নেই। সম্পূর্ণই পরিশ্রমের টাকা।

হাজি সাহেব বললেন─ আরেকটু শুনুন ! গাছগুলো বড় হওয়ার পর প্রায়ই যখন রাত হতো, মানুষ ঘুমিয়ে পড়তো, আমি গাছগুলোর কাছে যেতাম। গাছ ধরে ধরে কাঁদতাম, দোয়া করতাম— আল্লাহ যেনো আমাকে হজে নিয়ে যান।

একটা গাছের বয়স আঠারো। সেটি বেচে ৩০ হাজার টাকা জোগাড় হলো। দেরি না করে সেই টাকা দিয়েই হজের রেজিস্ট্রেশন করে ফেলি। এরপর প্রথমে ২২টা। তারপর ২০ টা গাছ বিক্রি করে হজের টাকা সংগ্রহ করি।
কাঁদোকাঁদো হয়ে গেলেন। বললেন ─ আল্লাহই আমারে নিয়ে এসেছেন।

এরপরে আরও অনেক কথা হলো। আমি কাছ থেকে নিখাদ হৃদয়ের মানুষটিকে দেখতে থাকলাম। ভাবলাম এসব হাজিদের হজ কবুল হতে আর কত দেরি !

| সংগৃহীত |

27/05/2026

“সকালের প্রথম ১০ মিনিট…
আপনি যদি ঠিকভাবে ব্যবহার করেন—
পুরো দিনের দিকটাই বদলে যেতে পারে।

কিন্তু আমরা কী করি?
ঘুম থেকে উঠেই—ফোন, টেনশন, দুনিয়া…”



তানভীরের একটা সমস্যা ছিল…

👉 মন ঠিক থাকত না
👉 ইবাদতে আগ্রহ কম
👉 ভালো কিছু শুরু করলেও ধরে রাখতে পারত না



সে সবসময় ভাবত—
“কিভাবে হেদায়েত ধরে রাখব?”



একদিন…
সে একটা ছোট সিদ্ধান্ত নিল—

“আমি সকালে একটু আগে উঠব…”



প্রথম দিন…
ঘুম ভাঙতেই কষ্ট…

কিন্তু সে উঠে দাঁড়াল…



কোনো বড় কিছু না…
শুধু ২ রাকাত নফল নামাজ…

চুপচাপ… ধীরে ধীরে…



প্রথম দিন—
কিছুই বুঝল না…

দ্বিতীয় দিন—
মনে একটু নরমভাব আসল…

তৃতীয় দিন—

👉 সকালটা অদ্ভুত শান্ত লাগল
👉 মনটা ফ্রেশ
👉 ভেতরে একটা পজিটিভ ফিলিং



সে অবাক হয়ে গেল—

“এত ছোট একটা আমল…
এত বড় ফিলিং দেয়?”



ধীরে ধীরে এটা তার অভ্যাস হয়ে গেল…

👉 সে এখন দিনের শুরুতেই আল্লাহর সাথে কথা বলে
👉 দুনিয়ার আগে নিজের আত্মাকে ঠিক করে
👉 পুরো দিনটা অন্যরকম হয়ে যায়



কয়েকদিন পর…
সে বুঝতে পারল—

👉 হেদায়েত হঠাৎ আসে না
👉 এটা ছোট ছোট অভ্যাসে গড়ে ওঠে



আর এই ছোট অভ্যাসটা—

তার জীবনের দিকটাই ঘুরিয়ে দিল…



একদিন তার বন্ধু জিজ্ঞেস করল—

“তুই এখন এত পজিটিভ থাকিস কিভাবে?”



তানভীর হেসে বলল—

“আমি দিন শুরু করি দুনিয়া দিয়ে না…
আমি দিন শুরু করি আমার রব দিয়ে…”



📖 একটা গভীর সত্য:
সকালটা শুধু সময় না…

👉 এটা আপনার দিনের ফাউন্ডেশন
👉 আপনি যেভাবে শুরু করবেন—সেভাবেই চলবে



আর যদি সেই শুরুটা হয় নফল নামাজ দিয়ে—

👉 হেদায়েত সহজ হয়
👉 মন শান্ত হয়
👉 দিনটা বরকতময় হয়




আপনি কি এখনও সকালটা ফোন দিয়ে শুরু করেন…

নাকি কাল থেকে ২ রাকাত নফল নামাজ দিয়ে—
নিজের জীবনের দিকটাই বদলে ফেলবেন?
collected

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when আন নিসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share