পূর্বভাগ ভাটাটিকি জামে মসজিদ Purbovhag Vatatiki Jame Mosque

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • পূর্বভাগ ভাটাটিকি জামে মসজিদ Purbovhag Vatatiki Jame Mosque

পূর্বভাগ ভাটাটিকি জামে মসজিদ  Purbovhag Vatatiki Jame Mosque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পূর্বভাগ ভাটাটিকি জামে মসজিদ Purbovhag Vatatiki Jame Mosque, Mosque, East Bhadeswar 3161 Sylhet, Sylhet.

আমাদের ঐতিহ্যবাহী পূর্বভাগ ভাটাটিকি কেন্দ্রীয় জামেমসজিদ 🕌
13/05/2026

আমাদের ঐতিহ্যবাহী পূর্বভাগ ভাটাটিকি কেন্দ্রীয় জামেমসজিদ 🕌

ভাদেশ্বর মাইজভাগ নিবাসী মরহুম তমজ্জুল আলী সাহেবের দ্বিতীয় ছেলে ও মোঃ আতিক আহমদ সাহেবের দ্বিতীয় ভাই মোঃ ছাতিক আহমদ সাহে...
04/05/2026

ভাদেশ্বর মাইজভাগ নিবাসী মরহুম তমজ্জুল আলী সাহেবের দ্বিতীয় ছেলে ও মোঃ আতিক আহমদ সাহেবের দ্বিতীয় ভাই মোঃ ছাতিক আহমদ সাহেব গতকাল রাত ১১ টা ৫০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২ ঘটিকার সময় মাইজভাগ জামেমসজিদে প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে।
এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি 🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পূর্বভাগ রাজাপুর নিবাসী মরহুম আব্দুস সামাদ সাহেবের ২য় ছেলে ও আব্দুল আহাদ সাহেবের...
01/04/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পূর্বভাগ রাজাপুর নিবাসী মরহুম আব্দুস সামাদ সাহেবের ২য় ছেলে ও আব্দুল আহাদ সাহেবের ছোট ভাই জনাব আব্দুস সোবহান সাহেব। আজ সকাল ৭ ঘটিকার সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন। মরহুমের জানাজার নামাজ আজ আছরের নামাজের পর পূর্বভাগ ভাটাটিকি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।

24/02/2026
24/02/2026
মেরাজ সফরে নবীজি (সা.) যা যা প্রত্যক্ষ করেছিলেন।নবীজি (সা.) জিবরাঈল (আ.)-কে তাঁর নিজস্ব ও প্রকৃত রূপে এই সফরে দ্বিতীয়বার...
16/01/2026

মেরাজ সফরে নবীজি (সা.) যা যা প্রত্যক্ষ করেছিলেন।

নবীজি (সা.) জিবরাঈল (আ.)-কে তাঁর নিজস্ব ও প্রকৃত রূপে এই সফরে দ্বিতীয়বার দেখেছিলেন। জিবরাঈল (আ.) হলেন এমন এক মহান সৃষ্টি যাঁর ৬০০টি ডানা বা পাখা আছে। প্রতিটি ডানা এতই বিশাল যে, এক একটি ডানা দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঢাকা ছিল। নবীজি (সা.) তাঁকে 'সিদরাতুল মুনতাহা'র নিকট তাঁর আসল মহিমায় দেখেছিলেন।

সফরটি শুরুর জন্য 'বুরাক' নামক একটি জান্নাতি বাহন আনা হয়েছিল। এটি ছিল শ্বেত বর্ণের একটি জন্তু, যা আকারে গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট। এটি দৃষ্টির শেষ সীমায় নিজের কদম ফেলত। মক্কা থেকে মাসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণের জন্য এটিই ছিল বাহন।

জিবরাঈল (আ.)-এর সাথে নবীজি (সা.) যখন সাত আসমানে আরোহণ করেন, সেখানে তিনি নিম্নলিখিত মহান নবীদের সাথে সাক্ষাৎ করেন ও তাঁদের পক্ষ থেকে সম্ভাষণ পান:

প্রথম আসমান : আদম (আ.)।
দ্বিতীয় আসমান : ঈসা (আ.) ও ইয়াহইয়া (আ.)।
তৃতীয় আসমান : ইউসুফ (আ.)
চতুর্থ আসমান : ইদ্রিস (আ.)।
পঞ্চম আসমান : হারুন (আ.)।
ষষ্ঠ আসমান : মুসা (আ.)।
সপ্তম আসমান : ইব্রাহিম (আ.)।

ইমাম ইবনে কাসীর বর্ণনা করেন, নবীজি (সা.) বাইতুল মোকাদ্দাসে সব নবীদের নিয়ে জামাতে নামাজ পড়েছিলেন এবং তাঁদের ইমামতি করেছিলেন।

সপ্তম আসমানে নবীজি (সা.) বায়তুল মামুর দেখেন। এটি এমন একটি ঘর যার গুরুত্ব ফেরেশতাদের কাছে দুনিয়ার মানুষের কাছে কাবার মতো। সেখানে প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা ইবাদত করেন, এবং তাঁরা একবার সেখান থেকে বের হলে আর কক্ষনো ফিরে আসার সুযোগ পান না (ফেরেশতার সংখ্যা এতই অধিক)। [সহীহ বুখারী]

সাত আসমানের ওপর 'সিদরাতুল মুনতাহা' নামক বরই গাছ দেখেন, যেখানে সৃষ্টির জ্ঞানের সীমানা শেষ। তিনি জান্নাতের অপূর্ব নেয়ামত ও জান্নাতুল মাওয়া অবলোকন করেন।

জান্নাতে ভ্রমণ করার সময় নবীজি (সা.) একটি অভাবনীয় সুন্দর নদী দেখেন। নদীর দুপাশে মণি-মুক্তা ও মনিমুক্তার খচিত বড় বড় প্রাসাদ বা তাবু ছিল। জিবরাঈল (আ.) বললেন— "এটিই সেই কাউসার, যা আল্লাহ আপনাকে উপহার হিসেবে দিয়েছেন।" নদীটির মাটি ছিল মিসকের (সুগন্ধি কস্তুরী) মতো সুবাসিত।

মেরাজের সফরে আল্লাহ তাআলা উম্মতের জন্য কড়া সতর্কতা স্বরূপ কিছু ভয়ংকর শাস্তি নবীজিকে দেখান:

নবীজি (সা.) একদল মানুষকে দেখলেন যাদের নখ ছিল তামা বা পিতলের। তাঁরা নিজেদের ধারালো নখ দিয়ে নিজেরাই নিজেদের মুখ আর বুক ছিঁড়ে রক্তারক্তি করছিল। জিবরাঈল (আ.) জানালেন—এরা ছিল তারা, যারা মানুষের অনুপস্থিতিতে গীবত বা পরনিন্দা করত।

তিনি দেখলেন কিছু মানুষের ঠোঁট আর জিহ্বা আগুনের কাঁচি দিয়ে বারবার কাটা হচ্ছে। জিবরাঈল (আ.) জানালেন—এরা হলো আপনার উম্মতের ওইসব বক্তা বা প্রচারক যারা মানুষকে ভালো উপদেশ দিত, কিন্তু নিজেরা তা পালন করত না।

নবীজি (সা.) রক্তের নদীতে একদলকে সাঁতার কাটতে দেখলেন এবং তীরের কাছে আসবামাত্র তাঁর মুখে ভারী পাথর ছুঁড়ে মারা হচ্ছিল। তিনি জানলেন এরা সুদখোর ছিল।

সফরে নবীজি (সা.) জাহান্নামের প্রধান রক্ষী ফেরেশতা 'মালিক' (আ.)-কে দেখেন। মালিক (আ.) নিজে আগে নবীজিকে সালাম জানিয়েছিলেন।

এই সফরেই আল্লাহর নবী (সা.) ৫ ওয়াক্ত নামাজের বিশাল উপহার নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।

তথ্যসূত্র:
সহীহ বুখারী
সহীহ মুসলিম
সুনানে আবু দাউদ
সুনানে তিরমিজী ও অন্যান্য প্রসিদ্ধ সীরাত গ্রন্থ।

পূর্বভাগ ছিলিমখানী নিবাসী আমাদের এই ভাটাটিকি জামেমসজিদ এর মসজিদ কমিটির সাবেক সদস্য জনাব শাহেদ আহমদ রউফ সাহেব গতকাল সন্ধ্...
03/01/2026

পূর্বভাগ ছিলিমখানী নিবাসী আমাদের এই ভাটাটিকি জামেমসজিদ এর মসজিদ কমিটির সাবেক সদস্য জনাব শাহেদ আহমদ রউফ সাহেব গতকাল সন্ধ্যা ৭ ঘটিকার সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ আজ জোহরের নামাজের পর পূর্বভাগ ভাটাটিকি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
আল্লাহ উনার ছোট-বড় গুনাহগুলোকে মাপ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন মঞ্জুর করুন আমিন 🤲

Address

East Bhadeswar 3161 Sylhet
Sylhet

Telephone

+8801712332950

Website

Alerts

Be the first to know and let us send you an email when পূর্বভাগ ভাটাটিকি জামে মসজিদ Purbovhag Vatatiki Jame Mosque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category