জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সোনাগাজী উপজেলা শাখা, ফেনী।

  • Home
  • Bangladesh
  • Sonagazi
  • জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সোনাগাজী উপজেলা শাখা, ফেনী।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সোনাগাজী উপজেলা শাখা, ফেনী। ওলামায়ে কেরামের সম্মিলিত প্লাটফর্ম

২৯ জুন, রোজ সোমবার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে ঢাকায় "শানে সাহাবা" কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ
22/06/2026

২৯ জুন, রোজ সোমবার

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে ঢাকায় "শানে সাহাবা" কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, ফেনী জেলার আয়োজনে ফেনীতে হিজবুত তাওহীদের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও ঈমান আকিদা বিধ্বংস...
07/06/2026

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, ফেনী জেলার আয়োজনে ফেনীতে হিজবুত তাওহীদের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও ঈমান আকিদা বিধ্বংসী কার্যকলাপের প্রতিরোধে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, ফেনী জেলা আয়োজিত সচেতনতামূলক সেমিনার সফল হোক
04/06/2026

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, ফেনী জেলা আয়োজিত সচেতনতামূলক সেমিনার সফল হোক

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, ফেনী জেলার উদ্যোগে "হিযবুত তাওহীদের ঈমান আক্বীদা বিধ্বংসী কার্যকলাপের প্রতিরোধে ওলামায়...
03/06/2026

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, ফেনী জেলার উদ্যোগে "হিযবুত তাওহীদের ঈমান আক্বীদা বিধ্বংসী কার্যকলাপের প্রতিরোধে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক সেমিনার" অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

৭ জুন, রবিবার, বিকেল ৪ টা থেকে।
স্থান- এম্বিয়েন্স রেষ্টুরেন্ট কনভেনশন হল।
সুইমিংপুল, দাউদপুর, ফেনী।
সভাপতিত্ব করবেন - মুফতি ইউসুফ কাসেমী
বক্তব্য রাখবেন - ফেনী জেলার শীর্ষ ওলামায়ে কেরাম।

ফেনী জহিরিয়া মসজিদের ইমাম ও খতীব মুফতি ইলিয়াস বিন নাজেমকে উভয় পদে বহাল রাখার দবীতে, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেন...
02/05/2026

ফেনী জহিরিয়া মসজিদের ইমাম ও খতীব মুফতি ইলিয়াস বিন নাজেমকে উভয় পদে বহাল রাখার দবীতে, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার বিবৃতি।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ...
20/04/2026

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবার ফেনীতেও স্মারকলিপি প্রদান করা হয়।
২০/০৪/২০২৬

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ বিষয়ে মতবিনিময় সভাকওমী মাদ্রাসা বিষয়ে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে বিএনপি ক্ষমতায়...
13/04/2026

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ বিষয়ে মতবিনিময় সভা

কওমী মাদ্রাসা বিষয়ে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে বিএনপি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে
-মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বলেছেন, ইশতেহার হলো জাতির প্রতি একটি দলের প্রতিজ্ঞা। ইশতেহার রুপে সেই প্রতিজ্ঞার প্রতি আস্থা রেখে মানুষ দলকে ভোট দেয়। কোন দল যদি ক্ষমতায় যাওয়ার পরে তার ঘোষিত ইশতেহার বাস্তবায়ন না করে তাহলে তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। বিএনপি তাদের ইশতেহারে কওমী মাদ্রাসা নিয়ে যে প্রতিজ্ঞা করেছে তা বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে কোন গড়িমসি করলে তা জাতির সাথে প্রতারণা বলে গণ্য হবে এবং বিএনপির ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে।

আজ ১৩ এপ্রিল, সোমবার দুপুরে বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত “দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

তারেক রহমানের সরকারের প্রতি আহবান রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর বলেন, ইশতেহারে যা ঘোষণা করেছেন তা দ্রুত বাস্তবায়ন করুন। কওমী শিক্ষার্থীদের যোগ্যতাকে জাতির খেদমতে নিয়োগ করুন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বেফাকুল মাদারিসিল দ্বীনিয়ার মহাসচিব মুফতী মোহাম্মদ আলী, বেফাকুল মাদারিসির আরাবিয়া'র সাবেক পরিক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ, রামপুরা জামিয়া কারীমিয়ার মুহাদ্দিস মুফতী হেমায়েতুল্লাহ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী লুৎফর রহমান ফরায়েজী, জাতীয় নাগরিক পার্টির সরওয়ার তুষার, ন্যাশনাল ওলামা এলায়েন্স (এনসিপি) এর আহবায়ক আশরাফ মাহদী, সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান।

মতবিনিময় সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের মান কার্যত প্রতারণা। এই মান দিয়ে তারা মসজিদের ইমাম হতে পারেন না, সরকারি চাকুরী করতে পারেনা, শিক্ষক হতে পারেনা। সকল প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। এজন্য আমাদের মাঠের আন্দোলন এবং সরকারের সাথে আলোচনা চলমান রাখতে হবে।

মাওলানা আহমাদ আলী কাসেমী বলেন, বর্তমান সরকারে যারা আছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায়না। এজন্য আমাদের এ আলোচনা ফলপ্রসূ করতে হলে সরকারকে বাধ্য করতে হবে।

গাজী আতাউর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিটা শুধু একটা দাবি নয়, এই দাবি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত। কারণ দ্বীন ও ইসলাম আমাদের সন্তানদের মাঝে বেঁচে থাকলে তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বদ্ধপরিকর থাকবে। কিন্তু বিদেশী ফান্ড ও অন্যান্য এনজিওর সুবিধা নেয়ার অজুহাতে এদেশের সরকারগুলো ধর্মীয় শিক্ষা বিশেষ করে ইসলাম শিক্ষা নিয়ে উদাসীন। অতএব প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করার পাশাপাশি যারা প্রাক্টিসিং মুসলিম তাদেরকেই নিয়োগ দিতে হবে। আমরা আজ সরকারকে একটা মৃদু আওয়াজ দিয়ে সতর্ক করলাম। আমরা এটা নিয়ে আন্দোলন করতে চাইনা। সরকারের শুভবুদ্ধির উদয় হবে এটাই আমরা আশাবাদী। প্রয়োজনে এ বিষয়ে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আজ আমরা সতর্ক করলাম, প্রয়োজনে আন্দোলনে যাবো।
সভাপতির বক্তব্যে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থী বিশেষ করে ইফতা নিয়ে উচ্চতর পড়াশোনা করা ছেলেরা ইংরেজিসহ একাধিক ভাষাগত দক্ষতা, ফিনান্স, ব্যাংকিংসহ বহুবিদ জ্ঞানে গভীর একাডেমিক যোগ্যতা অর্জন করেন। তাদেরকে মুলধারায় সুযোগ করে দিলে দেশ ও জাতি উপকৃত হবে।

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগে করণীয় শীর্ষক মতবিনিময় সভা।আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন।
10/04/2026

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগে করণীয় শীর্ষক মতবিনিময় সভা।
আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন।

সিজিএসের অনুষ্ঠানে নিকাব নিয়ে মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্য অবমাননাকর; তাকে ক্ষমা চাইতে হবেজাতীয় ওলামা মাশায়েখ আইম্মা ...
13/01/2026

সিজিএসের অনুষ্ঠানে নিকাব নিয়ে মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্য অবমাননাকর; তাকে ক্ষমা চাইতে হবে
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার আজ ১২ জানুয়ারি, সোমবার এক বিবৃতিতে বলেছেন, গত শনিবার ১০ জানুয়ারি, ঢাকার সিরডাপ অডিটোরিয়ামে সিজিএস আয়োজিত “মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা” শীর্ষক এক পলিসি ডায়ালগে বিএনপি নেতা ও সাংস্কৃতিক কর্মী পরিচয় দেয়া জনাব মোশাররফ আহমেদ ঠাকুর বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম নারীদের ব্যবহৃত পোষাক “নিকাব” নিয়ে যে কটুবাক্য উচ্চারণ করেছেন তা স্পষ্টত নারীর প্রতি অবমাননাকর। একই সাথে মুসলিম নারীদের চর্চিত পোষাক ও ইসলামের পর্দার বিধানের প্রতি কটুক্তি।

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। মতপ্রকাশের স্বাধীনতার নামে দেশের কোটি মানুষের বোধ-বিশ্বাসের প্রতি আঘাত করা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না। কোন সুস্থ্য ও দায়িত্ববান মানুষ কোটি কোটি নারীর চর্চিত পোষাক নিয়ে এমন অবমাননাকর কথা বলবে না। জনাব ঠাকুর যে তীব্র বিদ্বেষ নিয়ে কথা বলছেন তা দেখে আমরা হতবাক হয়েছি। দেশের মানুষের বোধ-বিশ্বাসের প্রতি এবং কোটি নারীর পোষাকের প্রতি জনাব ঠাকুর যে কটুবাক্য বলেছেন সেজন্য তাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার বলেন, সিজিএস দেশের স্বনামধন্য থিংকট্যাঙ্ক প্রতিষ্ঠান। তাদের আয়োজনে দেশের সিংহভাগ মানুষের বিশ্বাসের প্রতি কটুক্তি করার পরে সিজিএস তার বক্তব্য প্রত্যাহার না করার বিষয়টি হতাশাজনক। আমরা সিজিএসের প্রতি আহবান করবো, অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে নিন। মতপ্রকাশের স্বাধীনতার নামে নৈরাজ্য সৃষ্টি করা দায় সিজিএসের ওপরে আসুক তা আমরা চাই না।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক বলেন, একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ অংশ নিয়েছিলেন। সাংগঠনিক বৈঠক থাকায় অনুষ্ঠানের শুরুতেই জনাব মারুফ বক্তব্য দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। জনাব ঠাকুরের বক্তব্যের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন না।

13/01/2026

সিজিএসের অনুষ্ঠানে নিকাব নিয়ে মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্য অবমাননাকর; তাকে ক্ষমা চাইতে হবে
-জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

Address

Sonagazi

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সোনাগাজী উপজেলা শাখা, ফেনী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share