Yaqeen-يقين

Yaqeen-يقين
Qur’an • Sunnah • Reminder
� Reviving Iman, Growing Yaqeen

21/03/2026

🌙⭐ঈদ মুবারক✨🌙
تقبل الله منا ومنكم
আল্লাহ আমাদের ও আপনাদের আমল কবুল করুন🤲

19/03/2026

ঈদের প্ল্যান আবার কী?

ঈদুল ফিতরকে ঘিরে পরিকল্পনা করুন। ঘুম, মন খারাপ, “ভালো লাগে না” এসবকে জায়গা না দিয়ে সুন্দরভাবে উদযাপন করুন। অসুস্থ হলেও উদযাপন করুন।
কেন ঈদের প্ল্যান করবেন?
কারণ শয়তান মানুষকে বুঝাতে চায় ঈদে আনন্দ করার কিছু নেই! ঈদ মানেই শুধু ঘুম। বিশেষ করে কিছু মানুষ যারা একাকিত্বে ভোগেন, জীবনের চাপের কারণে ক্লান্ত, প্রবাসে পরিবার থেকে দূরে, কিংবা ব্যক্তিগত কষ্টের মধ্যে আছেন তাদের মাঝে ঈদের দিন আনন্দ কমিয়ে দেওয়ার চেষ্টা করে শয়তান।
এই হতাশার বিপরীতে আনন্দ করা এটাই প্রকৃত লড়াই।
আল্লাহ বলেন:
"বলুন, আল্লাহর অনুগ্রহ ও রহমতের কারণে এতেই যেন তারা আনন্দ করে।"(সূরা ইউনুস: ৫৮)
রাসূল ﷺ বলেছেন:
"প্রত্যেক জাতিরই উৎসব আছে, আর এটা আমাদের ঈদ।" (সহিহ বুখারি, মুসলিম)

তাই প্ল্যান করুন-
• কোথাও ঘুরতে যান।
• নিজের হাতে কিছু রান্না করুন।
• আত্মীয়-স্বজনের সাথে কুশল বিনিময় করুন।
• কাউকে দাওয়াত দিন, নিজেও দাওয়াতে যান ৷

প্ল্যানবিহীন ঈদ কাটাবেন না। বছরে মুসলিমদের ঈদ মাত্র দুটি। এই দুই দিনকে ভরপুর আনন্দে ভরিয়ে তুলুন।

আনন্দ কম লাগলে?
সহায়তা নিন পরিবার, বন্ধু, প্রিয়জনের। তবুও শয়তানের পরিকল্পনাকে ব্যর্থ করে দিন।
মনে রাখবেন, শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মানে শুধু দুআ না বরং ইতিবাচক, সুন্নাহভিত্তিক জীবনযাপন।

রাসূল ﷺ বলেছেন:
"তোমরা আনন্দ প্রকাশ করো (ঈদের দিনে)।"
(মুসনাদ আহমদ, সহিহ)

সুন্নাহ অনুযায়ী ঈদ উদযাপন করুন:
• সকাল সকাল গোসল
• সুন্দর পোশাক পরা
• সুগন্ধি ব্যবহার
• ঈদের নামাজ আদায়
• তাকবির পাঠ
• আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা

তবে খেয়াল রাখতে হবে আনন্দ যেন হয় শতভাগ হালাল। হারামের কোনো জায়গা নেই। হারাম দিয়ে আনন্দ করতে গেলে পুরো অর্জনটাই নষ্ট হয়ে যাবে।

তাই আসুন শয়তানের হতাশা নয়,
আল্লাহর রহমতের আনন্দ বেছে নেই। ঈদ হোক ইবাদত, সম্পর্ক ও আনন্দের সুন্দর সমন্বয়।
ঈদ মোবারক।🖤
✍️ শাহীনূর

🧡
18/03/2026

🧡

18/03/2026

🌙 Ramadan day 29 🌙

🤲 Ya Allah, write our names among those You have forgiven this Ramadan 🤲

17/03/2026

🌷আল্লাহ তায়ালা বলেছেনঃ
"হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে সাহায্য করো। তাহলে আল্লাহ ও তোমাদেরকে সাহায্য করবেন এবং তামাদের পা সুদৃঢ় করে দেবেন।"
(সূরা মুহাম্মদ-৭)

🔮সাইয়িদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো‘আঃ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) বলেছেন, “যে কেউ দৃঢ় বিশ...
17/03/2026

🔮সাইয়িদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো‘আঃ
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) বলেছেন, “যে কেউ দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এই দু‘আটি (সাইয়েদুল ইস্তিগফার) পাঠ করবে ঐ দিন সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু বরণ করলে সে জান্নাতবাসী হবে এবং যে কেউ ইয়াকিনের সাথে রাত্রিতে পাঠ করবে ঐ রাত্রিতে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে।” (বুখারী)
َاَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’।(বুখারী)

উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রববী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।
#মাসনুন_দোআ

17/03/2026

রাসূল (সাঃ) বলেন,
যে ব্যাক্তি রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া, গীবত , ঝগড়া, পরনিন্দা পরচর্চাসহ আল্লাহপাকের নিষিদ্ধ কাজ পরিহার করতে পারল না, তার খানাপিনা পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। (বুখারী)
আল্লাহ সবাইকে এসব কাজ থেকে বিরত থাকার তাওফিক দিন,আমিন🤲

💙
17/03/2026

💙

কত দ্রুতই না শেষ হয়ে যাচ্ছে রমাদান…মনে হচ্ছে সেদিনই তো শুরু হলো, আর এখন শেষের প্রহর গুনছি।চারদিকে সবাই ঈদের আনন্দে ব্যস...
17/03/2026

কত দ্রুতই না শেষ হয়ে যাচ্ছে রমাদান…
মনে হচ্ছে সেদিনই তো শুরু হলো, আর এখন শেষের প্রহর গুনছি।

চারদিকে সবাই ঈদের আনন্দে ব্যস্ত—
ঈদের শপিং, নতুন কাপড়, ঘর সাজানো, কত পরিকল্পনা!
আনন্দ তো হবেই, ঈদ তো খুশির দিন।

কিন্তু এই আনন্দের মাঝেই একটা কথা মনে পড়ে যায়…
কবরের ভেতরে শুয়ে থাকা মানুষগুলো হয়তো আজ কাঁদছে।

কারণ এই রমাদান মাসে আল্লাহর রহমতে তারা কিছুটা স্বস্তি পেয়েছিল,
কবরের আজাব থেকে সাময়িক মুক্তি পেয়েছিল।
আর রমাদান শেষ হলেই হয়তো আবার সেই আজাব শুরু হবে…

আমরা যারা এখনও বেঁচে আছি,
আমাদের জন্য রমাদান কত বড় একটি সুযোগ!
ক্ষমা চাওয়ার সুযোগ,
নিজেকে বদলে নেওয়ার সুযোগ,
আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ।

কে জানে, হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমাদান।
হয়তো আগামী রমাদানে আমরা কেউই থাকবো না…

কার যে এই রমাদান শেষ রমাদান—আল্লাহই ভালো জানেন।
সামনের বছর আমরা কেউ এই রমাদান আবার পাবো কি না, তারও কোনো নিশ্চয়তা নেই।
এমনকি এই রমাদানটাই আমরা শেষ পর্যন্ত দেখতে পারবো কি না—সেটাও জানি না।

কারণ জীবনের কোনো ভরসা নেই,
নিশ্বাসেরও কোনো বিশ্বাস নেই…

তাই যতদিন সুযোগ আছে,
আল্লাহর কাছে ফিরে আসি, ক্ষমা চাই,
আর এই রমাদানের প্রতিটা মুহূর্তকে মূল্য দিই। 🤲

তাই আসুন, ঈদের প্রস্তুতির সাথে সাথে
আখিরাতের প্রস্তুতিটাও একটু নেই।
কিছু সময় আল্লাহর জন্য রাখি,
তওবা করি, দোয়া করি,
নিজের জন্য এবং কবরের সেই নিঃসঙ্গ মানুষগুলোর জন্যও।

হে আল্লাহ,
এই রমাদানের বরকতে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন,
আমাদের কবরকে নূরে ভরে দিন
এবং আমাদের সবাইকে জান্নাতের পথে পরিচালিত করুন।
আমিন। 🤲

Address

Sirajganj Sador
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yaqeen-يقين posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share