আনন্দ আশ্রম Ananda Ashram

আনন্দ আশ্রম Ananda Ashram যে আসবে, সেই আনন্দ লাভ করবে

19/02/2026

শিবগুরু শিবগুরু শিবগুরু শিবশিব

শ্রীগুরুহৃদয়বিলাসিনী মা আনন্দময়ীর জয় হোক
02/02/2026

শ্রীগুরুহৃদয়বিলাসিনী মা আনন্দময়ীর জয় হোক

প্রতাপের কাছে ঐ যুগল বিগ্রহই সরস্বতী।কারণ জ্ঞানের যে প্রবাহ,তা আলাদা কোনো মূর্তিতে সীমাবদ্ধ নয়।শ্রীগুরুদেবই জ্ঞানের অধীশ...
23/01/2026

প্রতাপের কাছে ঐ যুগল বিগ্রহই সরস্বতী।
কারণ জ্ঞানের যে প্রবাহ,তা আলাদা কোনো মূর্তিতে সীমাবদ্ধ নয়।শ্রীগুরুদেবই জ্ঞানের অধীশ্বর, আর মা সেই জ্ঞানের চিরন্তন ধারক।
গুরু, বাণেশ্বর ও সরস্বতীর মন্ত্রে যেমন প্রমাণিত,
বর্ণেও তেমনই সত্য প্রকাশ পায়।যে বর্ণ থেকে শব্দ,শব্দ থেকে জ্ঞান,আর জ্ঞান থেকে মুক্তির পথ। সে সকল বর্ণকেই যেন মা আনন্দময়ী নিজের গলায় মালা করে ধারণ করে আছেন।
তাই প্রতাপের কাছে গুরু ও সরস্বতী আলাদা নন।
গুরুই সরস্বতী,সরস্বতীই শ্রীগুরু
একই চৈতন্য, একই কৃপা, একই আলো।
যেখানে গুরু আছেন, সেখানেই জ্ঞান নেমে আসে।
আর যেখানে সেই জ্ঞান প্রেমে ভিজে ওঠে,সেখানেই মায়ের উপস্থিতি।
এই একত্বই প্রতাপের বিশ্বাস, এই একত্বই হলো সাধনা। 🙏🌸
~প্রতাপ মৈত্র

21/01/2026

আমার শ্রীগুরুদেব নৃত্য করছেন—এই নৃত্য করা কোনো সাধারণ আচরণ নয়, এটি চিরন্তন তত্ত্বের প্রকাশ।
তিনি কেবল দেহে নৃত্য নন, তিঁনি প্রতাপের চেতনায় নৃত্য, করুণায় নৃত্য, শাসনে নৃত্য, কৃপায় নৃত্য। শ্বাসে শ্বাসে, কর্মে কর্মে, নীরবতায় ও উপদেশে তিনি অবিরাম নৃত্য করে চলেছেন—এই প্রতাপ রূপী পশুর আত্মার কল্যাণের জন্য।
যেখানে সাধারণ মানুষ ক্লান্ত হয়, সেখানে আমার ঠাকুর আরও গভীরে প্রবেশ করেন।
যেখানে সবাই বিশ্রাম খোঁজে, সেখানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
তিঁনি তো বিশ্রাম নেন না— জেগে থাকেন, যাতে প্রতাপ নিরাপদে ঘুমাতে পারে।
প্রতাপ জানে—এই নৃত্য করার মধ্যেই লুকিয়ে আছে অসীম ত্যাগ ও আনন্দ।
নিজেকে আড়াল করে, নিজের সুখ বিসর্জন দিয়ে, তিঁনি প্রতাপের ভাগ্য গড়ে দেন।
এইজন্যই গুরুদেব আমার কাছে কেবল প্রণামযোগ্য নন, তিঁনি আমার শ্বাস-প্রশ্বাসের ভিত, আমার পথচলার দিশা। গুরুভক্তি কোনো কথার অলংকার নয়।
যুগল পদধূলিই প্রতাপের তীর্থ,
উঁনাদের শাসনই প্রতাপের অলংকার,
তাঁদের নীরব দৃষ্টি—প্রতাপের মুক্তির আশ্বাস।
যতদিন এই দেহ আছে, ততদিন প্রতাপ জানে—
গুরুদেব প্রতাপের অনাহতে নৃত্য করছেন, আর সেই নৃত্য করার আলোতেই প্রতাপের জীবন ধন্য হচ্ছে।
ইঁনারা আছেন বলেই পথ আছে,
শ্রীগুরু আছেন বলেই প্রতাপ আজও ভাঙ্গে না, হারায় না, অন্ধকারে ডুবে যায় না।
প্রতাপের নিঃশর্ত সমর্পণ প্রভু🙏।
~শ্রীগুরুদাস প্রতাপ~

16/01/2026

উঁনারা যখন কৃপা করেন🥰

আজ এক অপার্থিব তিথি—যেন কৈলাসে আবার শঙ্খ বাজছে, ঢাকের শব্দে দিকদিগন্ত কাঁপছে, আর শিব–শক্তির চিরন্তন বিবাহ নরদেহে নতুন কর...
15/01/2026

আজ এক অপার্থিব তিথি—
যেন কৈলাসে আবার শঙ্খ বাজছে, ঢাকের শব্দে দিকদিগন্ত কাঁপছে, আর শিব–শক্তির চিরন্তন বিবাহ নরদেহে নতুন করে লীলা করছে।
আমার শ্রীগুরুদেব ও শ্রীগুরুমাতার বিবাহ বার্ষিকী কোনো দাম্পত্য স্মরণমাত্র নয়—এ হলো মহাশিব ও আদ্যাশক্তি দুর্গার যুগল মিলনের মানবরূপ। যেভাবে শিব শ্মশান থেকে বর হয়ে আসেন, আর দুর্গা সংসারের সমস্ত দুঃখ–সুখ বুকে নিয়ে শক্তির উৎস হয়ে ওঠেন, তেমনই গুরুদেব ও গুরুমাতা নরদেহে থেকেও সংসার ও সাধনার দুই ধারাকে এক সুতোয় বেঁধে রেখেছেন।
সেই বিবাহে ছিল না কেবল অগ্নিসাক্ষী—সাক্ষী ছিল ত্রিলোক। দেবতা, সিদ্ধ, সাধক আর অগণিত প্রাণের অশ্রু ও আনন্দে সেই মিলন পূর্ণতা পেয়েছিল। আজও তেমনই তাঁদের যুগল লীলায় সাক্ষী হয়ে আছে আনন্দ আশ্রম, আর সাক্ষী হয়ে আছে প্রতাপের মতো অগণিত সন্তান।
তাঁরা প্রতাপের কাছে জ্যান্ত শিব–দুর্গা।
শিবের মতো কঠোর শাসনে অহং ভাঙেন, দুর্গার মতো মমতায় ক্ষত সারান। আদর দিয়ে কাছে টানেন, আবার শাসন দিয়ে মানুষ করেন। এই যুগল ভালোবাসাতেই তো শিব পরিবার গড়ে ওঠে—যেখানে প্রতাপের মতো সন্তানরা কেবল শিষ্য নয়, সন্তানের মতো আশ্রয় পায়।
এ এক আশ্চর্য শিব পরিবার—
যেখানে গুরুদেব শিব, গুরুমাতা দুর্গা, আর তাঁদের কোল ঘিরে অসংখ্য সন্তান। কেউ ভুলে পড়ে গেলে শিবের মতো ত্রিশূল হাতে পথ রোধ করেন, আবার কেউ ভেঙে পড়লে দুর্গার আঁচলে চোখ মুছিয়ে দেন। এই পরিবারে রক্তের সম্পর্ক নয়, সম্পর্ক গড়ে ওঠে কৃপা আর বিশ্বাসে।
তাঁরা প্রতাপের সহস্রারে নিত্য নিবাস করেন। সেখান থেকেই তাঁদের যুগল কৃপা অবিরাম নেমে আসে—কখনো অশ্রু হয়ে, কখনো শক্তি হয়ে, কখনো নিঃশব্দ আনন্দ হয়ে। সেই কৃপায় ত্রিলোক ভরে ওঠে, আর আনন্দ আশ্রম হয়ে ওঠে এক জীবন্ত কৈলাস।
আজ এই পবিত্র তিথিতে আনন্দ আশ্রমের সকল ভক্ত তাঁদের শ্রীপাদুকায় প্রণাম জানায়—
কারণ এই পাদুকাই আমাদের তীর্থ, এই পাদুকাই আমাদের আশ্রয়, এই পাদুকার নিচেই লুকিয়ে আছে জীবনের সমস্ত উত্তর।
শিব–দুর্গার এই মানবলীলা আমাদের চোখের সামনে দেখা—এটাই আমাদের পরম সৌভাগ্য।
আজ শ্রীগুরুদেব ও শ্রীগুরুমাতার শ্রীচরণে হৃদয় ভরে প্রণাম।
তাঁদের যুগল কৃপায় প্রতাপ ও প্রতাপের মতো সকল সন্তান যেন আজীবন এই শিব পরিবারের ছায়াতলেই আশ্রয় পায়।
জয় শিবশক্তি।
জয় শ্রীগুরুদেব। জয় শ্রীগুরুমাতা। 🙏
~শ্রীগুরুদাস প্রতাপ~

শ্রীগুরুদেবের অপার কৃপা ও আশীর্বাদে গতকাল আনন্দ আশ্রমের প্রতিষ্ঠা-বাৎসরিক পূজা পরম শান্তি, আনন্দ ও নির্বিঘ্নতার সঙ্গে সম...
01/01/2026

শ্রীগুরুদেবের অপার কৃপা ও আশীর্বাদে গতকাল আনন্দ আশ্রমের প্রতিষ্ঠা-বাৎসরিক পূজা পরম শান্তি, আনন্দ ও নির্বিঘ্নতার সঙ্গে সম্পন্ন হলো।
ভোরের প্রথম প্রহর থেকে আশ্রম প্রাঙ্গণ জুড়ে ছিল এক অদ্ভুত পবিত্র কম্পন—ধূপ-ধুনোর সুবাসে, মন্ত্রোচ্চারণের ধ্বনিতে এবং শিষ্য-ভক্তদের একাগ্র প্রার্থনায় যেন সমগ্র আশ্রম এক মহাতীর্থে রূপান্তরিত হয়েছিল। প্রতিটি আচার, প্রতিটি নিবেদন, প্রতিটি প্রণাম শ্রীগুরুদেবের শ্রীচরণে অর্পিত হয়ে পূর্ণতা লাভ করেছে।
এই পূজা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়—এ ছিল গুরু-কৃপায় আশ্রিত শিষ্যদের অন্তরসমর্পণের প্রকাশ, আশ্রমের চেতনার নবজাগরণ। সকল বাধা, ক্লেশ ও অশুভ শক্তিকে অতিক্রম করে যে শান্ত ও আনন্দময় পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে, তা নিঃসন্দেহে শ্রীগুরুদেবের অভয়হস্তেরই প্রতিফলন।
শ্রীগুরুদেবের শ্রীচরণে কোটিশত প্রণাম। উঁনার কৃপায় আনন্দ আশ্রম চিরকাল সাধনা, শুদ্ধতা ও কল্যাণের আলো ছড়িয়ে যাক—এই প্রার্থনাই রইল। গুরুবাক্য সত্য "যে আসবে সেই আনন্দ লাভ করবে 🙏
~~শ্রীগুরুদেবেরদাস প্রতাপ~~

17/11/2025

মালিক

মালিকের আবির্ভাব তিথি পালন।
17/11/2025

মালিকের আবির্ভাব তিথি পালন।

Address

Ananda Ashram, , আনন্দ আশ্রম
Singra

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দ আশ্রম Ananda Ashram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share