09/10/2022
আধুনিক যুগে যুবসমাজের কিছু কথা
২০ তম পর্ব:
- عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ: إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ. قَالَ: "وَقَدْ وَجَدْتُمُوهُ؟" قَالُوا: نَعَمْ. قَالَ: "ذَاكَ صَرِيحُ الإِيمَانِ" -
‘রাসূল (ছাঃ)-এর কাছে কতিপয় ছাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে
আল্লাহ্র রাসূল! আমাদের অন্তরে ভয়ংকর সব কথা আসে, যা বলতে
সংকোচ হয়। তিনি বললেন, তোমাদের মধ্যে এরূপ সংকোচ আসে কি?
তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এটাই হ'ল ঈমানের স্পষ্ট নিদর্শন'।
(মুসলিম হা/১৩২; মিশকাত হা/৬৪ ।)
ঈমানের স্পষ্ট নিদর্শন অর্থ হ'ল, মনের মধ্যে উদিত এই কুমন্ত্রণাকে
তোমাদের অস্বীকার করা ও সেটাকে বড় মনে করা তোমাদের ঈমানের
কোনই ক্ষতি করতে পারে না। বরং এটি এর প্রমাণ যে, তোমাদের ঈমান
খাঁটি । ত্রুটি-বিচ্যুতি একে কলুষিত করে না।
- عَن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ: مَنْ خَلَقَ كَذَا، مَنْ خَلَقَ كَذَا، حَتَّى يَقُولَ: مَنْ خَلَقَ رَبَّكَ؟ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ وَلْيَنْتَهِ" -
আবু হুরায়রা (রাঃ) বলেন রাসূল (ছাঃ) বলেছেন, 'তোমাদের কারো নিকটে
শয়তান এসে বলে, এটা কে সৃষ্টি করেছে? ওটা কে সৃষ্টি করেছে? এমনকি
শেষ পর্যন্ত সে বলে বসে, তোমার রবকে কে সৃষ্টি করেছে? যখন ব্যাপারটি
এ স্তরে পৌঁছে যাবে তখন সে যেন আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করে এবং বিরত হয়ে যায়'।” (বুখারী হা/৩২৭৬; মুসলিম, হা/২১৩।)
অন্য হাদীছে এসেছে, - فَلْيَقُلْ آمنتُ باللهِ ورسولِه
- ‘সে যেন বলে, 'আমি আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান এনেছি'।” (মুসলিম, মিশকাত হা/৬৬।)
চলবে.....