দ্বীনি বার্তা

দ্বীনি বার্তা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দ্বীনি বার্তা, Religious organisation, Nokla, sherpur, Sherpur.

“কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার লক্ষ্যে—এবং দ্বীনি শিক্ষা, দাওয়াহ ও মানবসেবায় অংশগ্রহণ করতে 💐” এখানে জয়েন করুন ⬇️

https://www.facebook.com/groups/1369116304984539/?ref=share&mibextid=NSMWBT

10/07/2026

রাসূল (ﷺ) বলেছেনঃ যে তার প্রতিপালকের স্বরণ করে, আর যে স্বরণ করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তি।

সহিহ বুখারি:৬৪০৭

“আমাদের নকলা দ্বীনি পরিবার” একটি ছোট্ট দাওয়াহ প্ল্যাটফর্ম। এর উদ্দেশ্য ➡️কুরআন ও সহীহ হাদিসের বাণী প্রচার।➡️দ্বীনি শিক্ষ...
23/02/2026

“আমাদের নকলা দ্বীনি পরিবার” একটি ছোট্ট দাওয়াহ প্ল্যাটফর্ম।
এর উদ্দেশ্য
➡️কুরআন ও সহীহ হাদিসের বাণী প্রচার।
➡️দ্বীনি শিক্ষা বিস্তার।
➡️নকলা উপজেলার মুসলিম ভাই-বোনদের মাঝে ইসলামী সচেতনতা বৃদ্ধি।
➡️ সামাজিক ও মানবিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা।

আমরা চাই—এই প্ল্যাটফর্ম হোক হেদায়েত ও নেক আমলের এক মাধ্যম।

‎حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏‏.‏

‘আবদুল্লাহ ইব্‌নু ‘আম্‌র (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা এক আয়াতও হয়। আর বনী ইসরাঈলের ঘটনাবলী বর্ণনা কর। এতে কোন দোষ নেই। কিন্তু যে কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল।

(সহিহ বুখারী:৩৪৬১)

📢 আপনারা সবাই লাইক, ফলো ও শেয়ার করে দ্বীনের এই কাজে শরিক হোন।
একটি শেয়ারও হতে পারে কারো হেদায়েতের কারণ।
🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমীন।

23/02/2026

জেনে রেখ, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তর সমূহে সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়।

(সুরা আর রা'দ:২৮)

22/02/2026



আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা সাহরী খাও। কেননা সাহরীতে বরকত রয়েছে।

সহিহ বুখারী, হাদিস নং ১৯২৩

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃএকবার ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহ...
22/02/2026

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

একবার ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেনঃ হে মহিলা সমাজ! তোমার সদাক্বাহ করতে থাক। কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তাঁরা জিজ্ঞেস করলেনঃ কী কারণে, হে আল্লাহ্‌র রসূল? তিনি বললেনঃ তোমরা অধিক পরিমানে অভিশাপ দিয়ে থাক আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদাসতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেনঃ আমাদের দ্বীন ও বুদ্ধির ত্রুটি কোথায়, হে আল্লাহ্‌র রসূল? তিনি বললেনঃ একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, ‘হ্যাঁ’। তখন তিনি বললেনঃ এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েয অবস্থায় তারা কি সালাত ও সিয়াম হতে বিরত থাকে না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ এ হচ্ছে তাদের দ্বীনের ত্রুটি।

সহিহ বুখারী, হাদিস নং ৩০৪
হাদিসের মান: সহিহ হাদিস

22/02/2026

যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং ওর মধ্যে যা উত্তম তা গ্রহণ করে তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বোধশক্তি সম্পন্ন।

সুরা : আয্‌-যুমার:১৮

22/02/2026

নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎ কাজ ও সীমা লংঘন করতে। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।
(সুরা আন নাহল:৯০)

22/02/2026

[১৬:৯০] আন নাহল

إِنَّ اللَّهَ يَأمُرُ بِالعَدلِ وَالإِحسانِ وَإيتاءِ ذِي القُربى وَيَنهى عَنِ الفَحشاءِ وَالمُنكَرِ وَالبَغيِ يَعِظُكُم لَعَلَّكُم تَذَكَّرونَ

নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎ কাজ ও সীমা লংঘন করতে। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।

Address

Nokla, Sherpur
Sherpur
2140

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনি বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share