Ashiqeen-e-Awliya Parishad

Call Website

Ashiqeen-e-Awliya Parishad তোমরা আল্লাহর অলিদের পদতলে পড়ে থাক, আল্লাহ্ তোমাদের সজীব করে তুলবেন।
(6)

“মহান ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহান সুরেশ্বর দরবার শরীফে রহমাতুল্লিল আলামীন কনফারেন্স ও জশনে জুলুছ অনুষ্ঠিত”২৬ আগস্...
31/08/2026

“মহান ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহান সুরেশ্বর দরবার শরীফে রহমাতুল্লিল আলামীন কনফারেন্স ও জশনে জুলুছ অনুষ্ঠিত”

২৬ আগস্ট ২০২৬ইং, বুধবার, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশিক্কীনে আউলিয়া পরিষদের উদ্যোগে মহান সুরেশ্বর দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত “রহমাতুল্লিল আলামীন কনফারেন্স” অনুষ্ঠিত হয়। কনফারেন্স শেষে বর্ণাঢ্য “জশনে জুলুছ” র‌্যালী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহান সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর ও মুর্শীদ ক্বিবলা এবং আশিক্কীনে আউলিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, শাহ্ মুজাদ্দিদ সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল সুরেশ্বরী (মাঃ জিঃ আঃ)।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার গাজ্জালী খ্যাত, বিশিষ্ট দার্শনিক, উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান, গ্লোবাল ইউনিভার্সিটি এবং সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় (দর্শন বিভাগ)।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শাহজাদা প্রফেসর ড. সাইয়্যেদ শাহ্ সূফী মুক্তাদির নূরী আল সুরেশ্বরী, সিনিয়র সহ-সভাপতি, আশিক্কীনে আউলিয়া পরিষদ।

মহতী এ আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য আশেক-ভক্ত, মুরিদ ও ভক্তবৃন্দের পাশাপাশি আশিক্কীনে আউলিয়া পরিষদের নেতৃবৃন্দ, দেশবরেণ্য লেখক, গবেষক, সূফী, সমাজসেবক, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কনফারেন্স শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে মহান সুরেশ্বর দরবার শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আনন্দ ও মহব্বতের বার্তা নিয়ে জশনে জুলুছ বের হয়। বর্ণাঢ্য জুলুছটি নড়িয়া ও শরীয়তপুর সদর প্রদক্ষিণ করে ডামুড্যা, ভেদরগঞ্জ ও সখিপুর হয়ে পুনরায় মহান সুরেশ্বর দরবার শরীফে এসে সমাপ্ত হয়।

জুলুছে অংশগ্রহণকারী আশেক-ভক্তদের কণ্ঠে ধ্বনিত হয় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ইশক, মহব্বত ও দরূদ-সালামের সুমধুর ধ্বনি। পুরো আয়োজনজুড়ে বিরাজ করে নবীপ্রেমের অপূর্ব আবহ।

জশনে জুলুছ শেষে মহান সুরেশ্বর দরবার শরীফে মিলাদ মাহফিল, দরূদ-সালাম, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়।

www.sureshwardaira.com
#পবিত্র_ঈদে_মিলাদুন্নবী_সাঃ
#রহমাতুল্লিল_আলামীন_কনফারেন্স
#জশনে_জুলুছ
#মহান_সুরেশ্বর_দরবার_শরীফ
#আশিক্কীনে_আউলিয়া_পরিষদ

27/08/2026

গতকাল ২৬ আগস্ট ২০২৬ইং, বুধবার, আশিক্কীনে আউলিয়া পরিষদের উদ্যোগে সাইয়্যেদুল মুরসালীন, রাহমাতুল্লিল আলামীন হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা (সা.)-এর ১৫০১তম মহান ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হয় “রহমাতুল্লিল আলামীন কনফারেন্স” ও “জশনে জুলুছ” র‌্যালী।

অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়—একদল মানুষ ঈদে মিলাদুন্নবী (সা.) পালনকে ‘বেদাত’ বলে থাকেন; এ বিষয়ে আপনাদের বক্তব্য কী?

সাংবাদিকদের উত্থাপিত এই গুরুত্বপূর্ণ প্রশ্নের তাৎপর্যপূর্ণ জবাব প্রদান করেন মহান সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর ও মুর্শীদে বরহক্ব, শাহ্ মুজাদ্দিদ হযরত সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল্ সুরেশ্বরী (মাঃ জিঃ আঃ)—প্রতিষ্ঠাতা সভাপতি, আশিক্কীনে আউলিয়া পরিষদ। তারই অংশ বিশেষ আপনাদের খেদমতে পেশ করা হলো।

www.sureshwardaira.com
#পবিত্র_ঈদে_মিলাদুন্নবী_সাঃ

সাইয়্যেদুল মুরসালীন, রাহমাতুল্লীল আলামিন হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা (সা.)-এর ১৫০১তম মহান ঈদে মিলাদুন্নবী (সা.) উ...
25/08/2026

সাইয়্যেদুল মুরসালীন, রাহমাতুল্লীল আলামিন হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা (সা.)-এর ১৫০১তম মহান ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকল আশেকে রাসূল, আশেকানে আউলিয়া ও সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌺

- সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল সুরেশ্বরী,
প্রতিষ্ঠাতা সভাপতি, আশিক্কীনে আউলিয়া পরিষদ

www.sureshwardaira.com
#পবিত্র_ঈদে_মিলাদুন্নবী_সাঃ




মহতী অনুষ্ঠানে সকল আশেকে রাসূল (সা.), আশেকানে আউলিয়া এবং ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের আন্তরিক আমন্ত্রণ জানানো যাচ্ছে। ...
22/08/2026

মহতী অনুষ্ঠানে সকল আশেকে রাসূল (সা.), আশেকানে আউলিয়া এবং ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের আন্তরিক আমন্ত্রণ জানানো যাচ্ছে। আসুন, আমরা সকলে শরিক হয়ে ইশক-এ-রাসূল (সা.), মহব্বত ও ঈমানের নূরে নিজেদের হৃদয় আলোকিত করি’।

www.sureshwardaira.com
#পবিত্র_ঈদে_মিলাদুন্নবী_সাঃ
#আশেক্কীনে_আউলিয়া_পরিষদ


29/06/2026

গত ১০ মহররম ১৪৪৮ হিজরী মোতাবেক ২৫ জুন ২০২৬ ইংরেজি, রোজ বৃহস্পতিবার, দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র আশুরা শরীফ ও শোহাদায়ে কারবালা দিবস।

এ উপলক্ষে বাদ আসর অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা মাহফিল। উক্ত মাহফিলে কারবালার চিরঞ্জীব শিক্ষা, হুব্বে রাসূল (সা.), আহলে বাইতের প্রতি মহব্বত, ইমাম হুসাইন (আ.) ও শোহাদায়ে কারবালার ত্যাগ, সবর ও হকের পথে অবিচল থাকার অনন্য আদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মহান সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর ও মুর্শীদ ক্বিবলা, হিজরী পনের শতকের শাহ্ মুজাদ্দিদ হযরত সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল সুরেশ্বরী (মাঃ জিঃ আঃ)।

বক্তব্যে তিনি বলেন, কারবালা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; বরং এটি হক ও বাতিলের চিরন্তন মুকাবিলায় সত্য, ত্যাগ ও ঈমানি দৃঢ়তার এক অবিনাশী মানচিত্র। শোহাদায়ে কারবালার রক্তধারা উম্মতে মুহাম্মদীর হৃদয়ে যুগে যুগে ঈমানের তাপ, হকের প্রতি আনুগত্য এবং জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা জাগ্রত করে এসেছে।

তিনি আরো বলেন, কারবালার প্রেক্ষাপটের সাথে জড়িত রয়েছে ইসলামের উত্থান-পতনের সম্পর্ক। কারবালার প্রেক্ষাপট তৈরী না হলে ইসলাম হয়ে পড়তো মিথ্যাশ্রিত এজিদী ইসলামে পর্যুবশিত। মদীনাওয়ালার মুহাম্মদী ইসলাম হয়ে পড়তো পরাজিত-পরাশ্রিত ও ভুলুন্ঠিত। সেই অধ:পতন থেকে ইসলামকে সত্যের পতাকায় সমুন্নত করেছেন হযরতে ইমাম হুসাইন রাদিআল্লাহ আনহু কারবালায় নিজের ও আহলে বায়াতদের লোমহর্ষক নারকীয় ঘটনায় স্বপরিবারে জীবনদানের মাধ্যমে।

আলোচনা মাহফিল শেষে বাদ মাগরিব মিলাদ-ক্বিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শোহাদায়ে কারবালার পবিত্র স্মরণে, হুব্বে রাসূল (সা.) ও মহব্বতে আহলে বাইতের ফয়েজ-বরকত লাভ, মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, কল্যাণ, দেশ-জাতির মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা করেন মহান সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর ও মুর্শীদ ক্বিবলা, হিজরী পনের শতকের শাহ্ মুজাদ্দিদ হযরত সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল সুরেশ্বরী (মাঃ জিঃ আঃ)।
পরিশেষে, উপস্থিত আশেক, ভক্ত, মুরিদানদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে পবিত্র অনুষ্ঠানমালার শুভ সমাপ্তি ঘটে।

উক্ত মহতী অনুষ্ঠানে আলোচনার অংশ বিশেষ আপনাদের খেদমতে পেশ করা হলো।


#কারবালা
#পবিত্র_আশুরা_শরীফ


25/06/2026

“আজ ১০ মহররমে পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা দিবস”

আশিক্কীনে আউলিয়া পরিষদ গভীর শোক, শ্রদ্ধা ও মুহাব্বাতের সাথে স্মরণ করছে শোহাদায়ে কারবালাকে।

আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে হযরত ইমাম হুসাইন (রাঃ)-এর খাঁটি মহব্বত দান করুন, তাঁর ত্যাগের শিক্ষা থেকে আমাদের জীবনকে আলোকিত করুন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

গত ১০মহররম-১৪৪৩হিজরী মোতাবেক ১৭ই আগস্ট-২০২১ইং বাদ মাগরিব দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফে পবিত্র আশুরা শরীফ ও শোহাদায়ে কারবালার স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মহতী অনুষ্ঠানে সোহাদায়ে কারবালা সম্পর্কে মূল্যবান আলোচনা পেশ করেন মহান সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর ও মুর্শীদ ক্বিবলা, হিজরী পনের শতকের শাহ্ মুজাদ্দিদ হযরত মাওলানা সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল্ সুরেশ্বরী (মা.জি.আ.), প্রতিষ্ঠাতা সভাপতি, আশিক্কীনে আউলিয়া পরিষদ।

উক্ত আলোচনার অংশ বিশেষ আপনাদের খেদমতে পেশ করা হলো।


#কারবালা
#পবিত্র_আশুরা_শরীফ
#সুরেশ্বর_দরবার_শরীফ





Video ©Sureshwariyya Belaliyya Media

15/06/2026

গত ১৮ জিলহজ্ব ১৪৪৭ হিজরী মোতাবেক ৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বুধবার মহান সুরেশ্বর দরবার শরীফে অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে ঐতিহাসিক গাদিরে খুম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আশিক্কীনে আউলিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গাদিরে খুমের ঐতিহাসিক তাৎপর্য, হযরত মাওলা আলী (আ.)-এর মর্যাদা, আহলে বাইতের মহব্বত এবং ইসলামের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. আনিসুজ্জামান, ভাইস চ্যান্সেলর, গ্লোবাল ইউনিভারসিটি বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত শাহ্ সূফি খাজা লায়ন ডঃ মোঃ হারুন অর রশিদ আল চিশতি, পীর সাহেব, গুরুর বাড়ি দরবার শরীফ ও চেয়ারম্যান আমি'র খোঁজে ফাউন্ডেশন এবং প্রফেসর ড. শহীদ মঞ্জুসহ বিশিষ্টজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদা ড. সাইয়্যেদ শাহ সূফী মুক্তাদির নূরী আল সুরেশ্বরী, সিনিয়র সহ-সভাপতি, আশিক্কীনে আউলিয়া পরিষদ।

গুরুর বাড়ি দরবার শরীফের পীর সাহেব ও আমি'র খোঁজে ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত শাহ্ সূফি খাজা লায়ন ডঃ মোঃ হারুন অর রশিদ আল চিশতি সাহেবের আলোচনার অংশ বিশেষ আপনাদের খেদমতে পেশ করা হলো।

“ঐতিহাসিক গাদিরে খুম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত”গতকাল ১৮ জিলহজ্ব ১৪৪৭ হিজরী মোতাবেক ৩ জুন ২০২৬ খ্...
04/06/2026

“ঐতিহাসিক গাদিরে খুম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত”

গতকাল ১৮ জিলহজ্ব ১৪৪৭ হিজরী মোতাবেক ৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বুধবার রাত ১০টায় মহান সুরেশ্বর দরবার শরীফে অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে ঐতিহাসিক গাদিরে খুম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আশিক্কীনে আউলিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গাদিরে খুমের ঐতিহাসিক তাৎপর্য, হযরত মাওলা আলী (আ.)-এর মর্যাদা, আহলে বাইতের মহব্বত এবং ইসলামের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. আনিসুজ্জামান, ভাইস চ্যান্সেলর, গ্লোবাল ইউনিভারসিটি বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত শাহ্ সূফি খাজা লায়ন ডঃ মোঃ হারুন অর রশিদ আল চিশতি, পীর সাহেব, গুরুর বাড়ি দরবার শরীফ ও চেয়ারম্যান আমি'র খোঁজে ফাউন্ডেশন এবং প্রফেসর ড. শহীদ মঞ্জুসহ বিশিষ্টজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদা ড. সাইয়্যেদ শাহ সূফী মুক্তাদির নূরী আল সুরেশ্বরী, সিনিয়র সহ-সভাপতি, আশিক্কীনে আউলিয়া পরিষদ।
বক্তাগণ তাঁদের বক্তব্যে গাদিরে খুমের শিক্ষা হৃদয়ে ধারণ করে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, মানবসেবা ও আধ্যাত্মিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তাঁরা বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, বিভেদ ও অস্থিরতা দূরীকরণে ইসলামের শান্তি, প্রেম ও সহমর্মিতার বাণী প্রচারের আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে মহান সুরেশ্বর দরবার শরীফের খলিফাগণ সম্মানিত অতিথিবৃন্দকে সুরেশ্বরীয়া তরিকার ঐতিহ্যবাহী টুপি পরিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ভক্ত-আশেকানদের মধ্যে উৎসবমুখর ও হৃদয়গ্রাহী পরিবেশের সৃষ্টি হয়। অতিথিবৃন্দ সুরেশ্বরীয়া তরিকার আধ্যাত্মিক ঐতিহ্য, আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আলোচনা পর্ব শেষে পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব মানবতার শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, দেশের সার্বিক কল্যাণ, শান্তি-শৃঙ্খলা, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে মহান সুরেশ্বর দরবার শরীফের খলিফাবৃন্দ, ভক্ত, মুরিদ ও আশিক্বীনে আউলিয়া পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।

Address

Sureshwar Dorber Sharif, Naria
Shariatpur
8082

Alerts

Be the first to know and let us send you an email when Ashiqeen-e-Awliya Parishad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share