19/09/2026
কুমিল্লায় অপ্রতিম হত্যার খবরটা মেনে নেওয়া সত্যিই কঠিন। শুধু অপ্রতিম নয়, দেশজুড়ে প্রতিদিন শিশুদের নিয়ে নানা ভয়ংকর ঘটনা ঘটছে। একজন বাবা-মা হিসেবে আমরা সন্তানকে নিয়ে কতটা নিরাপদ—এই প্রশ্নটা এখন সবার মনে।
সরকারের কাছে বিনীত অনুরোধ নয়, জোরালো দাবি—শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক। প্রতিটি শিশু হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
আমরা চাই না, আর কোনো মা-বাবাকে সন্তানের লাশ কাঁধে নিতে হোক।
আমাদের সন্তানদের নিরাপদ রাখুন।