শুভ জাগরণী যুব সংঘ

শুভ জাগরণী যুব সংঘ Happy Jagarani Youth Association of Savar

🙏🙏🙏
30/05/2026

🙏🙏🙏

13/05/2026

ফলহারিণী' শব্দের অর্থ হলো 'ফল হরণকারী'। ভক্তদের সমস্ত পাপ, অশুভ কর্মের ফল এবং দুঃখ হরণ করে মা কালী তাদের শুভ ফল দান করেন—এমনটাই বিশ্বাস করা হয়।🌺🙏🌺

13/05/2026

🙏🙏🙏

মা মঙ্গলচণ্ডীর উল্লেখ কালিকাপুরাণে উল্লেখিত। সেখানে তীক্ষ্ণকান্তা নামক এক দেবীকে মা মঙ্গলচণ্ডীর একটি রূপ বলে উল্লেখিত। য...
12/05/2026

মা মঙ্গলচণ্ডীর উল্লেখ কালিকাপুরাণে উল্লেখিত। সেখানে তীক্ষ্ণকান্তা নামক এক দেবীকে মা মঙ্গলচণ্ডীর একটি রূপ বলে উল্লেখিত। যথা কালিকাপুরাণে লিখিত-

পরা ললিতকান্তাখ্যা যা শ্রীমঙ্গলচণ্ডিকা ।
তস্যাস্তু সততং রূপং তীক্ষ্ণকান্তাহ্বয়ং নৃপ ।।
( কালিকাপুরাণ/ আশিতম অধ্যায়/ ৩৮-৩৯)

অর্থাৎ- হে রাজন! ললিতকান্তা নাম্নী পরাৎপরা মঙ্গলচণ্ডিকারই নাম তীক্ষ্ণকান্তা ।

উক্ত পুরাণ মতে দেবী তীক্ষ্ণকান্তা ও উগ্রতারা রূপে দিক্করতীর্থে স্বয়ং মা দুর্গা বিরাজ করেন। এই দেবী কৃষ্ণা বর্ণ , লম্বোদরী ও একজটারূপ, এমনটাই কালিকাপুরাণে লিখিত। ঐ পুরাণে লেখা নরান্তক , ত্রিপুরান্তক, দেবান্তক, যমান্তক , বেতালান্তক , দুর্দ্ধরান্তক , গণান্তক এবং শ্রমান্তক এই কয়জন দেবী তীক্ষ্ণকান্তার দ্বারপাল। চামুণ্ডা, করালা, সুভগা, ভীষণা, ভগা এবং বিকটা এঁনারা দেবীর যোগিনী ।

তবে কালিকাপুরাণে মা মঙ্গলচণ্ডীর যে ধ্যান পাওয়া যায়, সেই মন্ত্রেই এই দেবীর পূজা হয় । যথা-

যৈষা ললিতকান্তাখ্যা দেবী মঙ্গলচন্ডীকা ।
বরদাভয়হস্তা সা দ্বিভুজা গৌরদেহিকা ।।
রক্তপদ্মাসনস্থা চ মুকুটোজ্জ্বলমণ্ডিতা ।
রক্তকৌশেয়বসনা স্মিতবক্ত্রা শুভাননা ।।
নবযৌবনসম্পন্না চার্ব্বাঙ্গী ললিতপ্রভা ।।
( কালিকাপুরাণ/ আশিতম অধ্যায়/ ৫২-৫৪)

অর্থাৎ- বরাভয়দায়িনী দ্বিভুজা গৌরবর্ণা, রক্তপদ্মাসনে অবস্থিতা মুকুট কুণ্ডল মণ্ডিতা রক্তকৌষেয়বসন পরিধানা সস্মিতমুখী ও প্রসন্নবদনা । তিনি নবযৌবনসম্পন্না ললিতপ্রভা ও ললিতকান্তা ।

কালিকাপুরাণে এই দেবীর পূজায় বিবিধ বলিদানাদি করতে বলেছেন। আরো লিখিত-

লোহিতাঙ্গস্য দিবসঃ প্রিয়োহস্যাঃ পরিকীর্ত্তিতঃ ।।
( কালিকাপুরাণ/ আশিতম অধ্যায়/ ৫৭)

অর্থাৎ- লোহিতাঙ্গ মঙ্গলের দিবস ললিতকান্তা দেবীর প্রিয়বার ।

পটেষু প্রতিমায়াং বা ঘটে মঙ্গলচণ্ডীকাম্ ।
যঃ পূজয়েদ্ভৌমদিনে শুভৈর্দূর্ব্বাঙ্কুরৈঃ শিবাম্ ।
সততং সাধকঃ সোহপি কামমিষ্টমবাপ্নুয়াৎ ।।
( কালিকাপুরাণ/ আশিতম অধ্যায়/ ৬৩-৬৪ )

অর্থাৎ- মঙ্গলবারে ঘটে, পটে, প্রতিমায় মঙ্গলচণ্ডী দেবীকে পূজা করলে সেই পূজকের অভিলাষ পূর্ণ হবে ।

দেবী ভাগবতপুরাণে মা মঙ্গলচণ্ডীর একটি ধ্যান পাওয়া যায়। যদিও আমাদের গৃহে গৃহে মঙ্গলচণ্ডীর যে ধ্যান পাঠ হয় সেটি “কালিকাপুরাণ” থেকে নেওয়া। আসুন দেখে নেই দেবীভাগবতে ধ্যানে কি বলা আছে-

দেবীং ষোড়শবর্ষীয়াং শশ্বৎসুস্থিরযৌবনাম্‌ ।
বিম্বোষ্ঠিং সুদতীং শুদ্ধাং শরৎপদ্মনিভাননাম্‌ ।।
শ্বেতচম্পকবর্ণাভাং সুনীলোৎপললোচনাম্‌ ।
জগদ্ধাত্রীঞ্চ দাত্রীঞ্চ সর্ব্বেভ্যঃ সর্ব্বসম্পদাম্‌ ।।
সংসারসাগরে ঘোরে জ্যোতিরূপাং সদা ভজে ।
( দেবীভাগবত/ সপ্তচত্বারিংশোহধ্যায়ঃ/ ২৩-২৫)

অর্থাৎ- যে দেবী ষোড়শবর্ষীয়া , স্থিরযৌবনা এবং সকল গুণের নিলয়স্বরূপা ; যাঁহার শারদ- পদ্মসদৃশ বদনে বিম্বফলসদৃশ ওষ্ঠ এবং শুদ্ধ দন্তপংক্তি বিরাজমান , যাঁহার গাত্র- কান্তি শ্বেতবর্ণ চম্পকসদৃশ ; যাঁহার নয়ন- যুগল নীলোৎপলের ন্যায় শোভা পাইতেছে এবং যে জগদ্ধাত্রী জগজ্জনকে সকল সম্পদ প্রদান করিতেছেন- ভয়ানক সংসাররূপ সাগরে জ্যোতিঃ- স্বরূপিণী সেই পরমেশ্বরীর উপাসনা করি ।

ভগবান শিব সুন্দর একটি স্তব করেছিলেন। যথা-

শঙ্কর উবাচঃ-
রক্ষ রক্ষ জগন্মাতর্দেবী মঙ্গলচণ্ডিকে ।
হারিকে বিপদাং রাশের্হর্ষমঙ্গলকারিকে ।।
হর্ষমঙ্গলদক্ষে চ হর্ষমঙ্গলচণ্ডিকে ।
শুভে মঙ্গলদক্ষে চ শুভমঙ্গলচণ্ডিকে ।।
মঙ্গলে মঙ্গলার্হে চ সর্ব্বমঙ্গলমঙ্গলে ।
সতাং মঙ্গলদে দেবি সর্ব্বেষাং মঙ্গলালয়ে ।।
পূজ্যে মঙ্গলবারে চ মঙ্গলাভীষ্টদেবতে ।
পূজ্যে মঙ্গলভূপস্য মনুবংশস্য সন্ততম্‌ ।।
মঙ্গলাধিষ্ঠাতৃদেবি মঙ্গলানাঞ্চ মঙ্গলে ।
সংসারমঙ্গলাধারে মোক্ষমঙ্গলদায়িনি ।।
সারে চ মঙ্গলাধারে পারে চ সর্ব্বকর্ম্মণাম্‌ ।
প্রতিমঙ্গলবারে চ পূজ্যে চ মঙ্গলপ্রদে ।।
স্তোত্রেণানেন শম্ভুশ্চ শ্রুত্বা মঙ্গলচণ্ডিকাম্‌ ।
প্রতিমঙ্গলবারে চ পূজাং কৃত্বা গতঃ শিবঃ ।।
দেব্যাশ্চ মঙ্গলস্ত্রোত্রং যঃ শৃণোতি সমাহিতঃ ।
তন্মঙ্গলং ভবেচ্ছশ্বন্ন ভবেৎ তদমঙ্গলম্‌ ।।
(ব্রহ্মবৈবর্ত্ত পুরাণ/ প্রকৃতিখণ্ড/ চতুশ্চত্বারিংশোহধ্যায়/ ২৯-৩৬)

অর্থাৎ- ভগবান শিব বলছেন, হে জগজ্জননী! বিপদ্‌বারিণি! হর্ষ- মঙ্গলদায়িনি ! দেবি ! মঙ্গলচণ্ডিকে ! কাতরকে রক্ষা কর , সঙ্কটগ্রস্তকে রক্ষা কর; তুমি হর্ষ এবং মঙ্গল দান কর এই নিমিত্ত তুমি হর্ষ- মঙ্গল- চণ্ডী বলিয়া বিখ্যাতা ; শুভ এবং মঙ্গল বিষয়ে নিপুণা বলিয়া শুভ- মঙ্গল- চণ্ডিকা নামে প্রসিদ্ধা হইয়াছ । হে মঙ্গলে ! মঙ্গলার্হে । সর্ব্ব – মঙ্গল- মঙ্গলে ! সাধুগণের মঙ্গলদায়িনি ! হে দেবি! তুমি সকলের মঙ্গল দান কর । হে মঙ্গলপদের অভীষ্টদেবী ! মঙ্গলবারেই তোমার পূজা বিধেয় এবং মনুবংশাবতংস মঙ্গলরাজা নিরন্তর তোমার অর্চনা করেন । হে মঙ্গলাধিষ্ঠাতৃদেবি ! পৃথিবীতে যত প্রকার মঙ্গলকর বস্তু আছে , তুমি সেই সকলের স্বরূপা । সংসার মঙ্গলসাধিকে ! তুমি মঙ্গলশ্রেষ্ঠ মোক্ষ দান করিতে পার । হে মঙ্গলজনয়িত্রি ! হে স্বারস্বরূপিণি! তুমি কর্মের অগোচর এবং প্রতি মঙ্গলবারে পূজিতা হইয়া মঙ্গল প্রদান কর ।

এমনই আধ্যাত্মিক পোষ্ট পেতে আমদের পেজে যুক্ত হয়ে লাইক করুন।

Address

Savar

Telephone

+8801711525876

Website

Alerts

Be the first to know and let us send you an email when শুভ জাগরণী যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share