05/11/2025
হযরত জুন্দুব কাসরী (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামায আদায় করে সে আল্লাহ তায়ালার হেফাজতে আসিয়া যায়। (অতএব তাহাকে কষ্ট দিও না) এবং এই ব্যাপারে সতর্ক থাকিও যে, আল্লাহ তায়ালা যাহাকে আপন হেফাজতে লইয়াছেন তাহাকে কষ্ট দেওয়ার কারণে তিনি যেন তোমার নিকট কোন জিনিসের দাবী না করিয়া বসেন, কারণ আল্লাহ তায়ালা যাহাকে আপন হেফাজতে লইয়াছেন, তাহার ব্যাপারে যাহার নিকট কোন প্রকার দাবী করিবেন তাহাকে পাকড়াও করিবেন, অতঃপর তাহাকে উপুড় করিয়া জাহান্নামের আগুনে ফেলিয়া দিবেন। (মুসলিম)