26/12/2024
🕉️সুপ্রভাতম্💥🙏🙏🙏🌞
✅দীক্ষা অর্থাৎ দ্বিতীয় জন্ম বা দ্বীজ হওয়া।দীক্ষার মাধ্যমে গুরু শিষ্যকে টেনে নিচ থেকে উপরে তুলেন।🥰🥰
আজকাল সনাতন ধর্মের র্বিভিন্ন গুরুর অনুসারীরা যাকে তাকে ডেকে এনে দীক্ষা দেওয়া বা কেউ বলল অমনি কোন প্রস্তুতি ছারাই দীক্ষা নেওয়ার যে একটা রীতি পরিলক্ষিত হচ্ছে, তাতে করে গুরু-শিষ্য সম্পর্কটা কতটুকু ফলপ্রসূ হচ্ছে?? বা দীক্ষা দেওয়া বা নেওয়ার যে একটা পদ্ধতি রয়েছে,সেদিকে কোন দৃষ্টি না রেখে এভাবে দীক্ষা দেওয়া বা নেওয়ার সুফল কি আমরা বাস্তবে পাচ্ছি বা পাব❓❓❓
✅দীক্ষা নেওয়ার নিয়মটা আসলে কি❓
✅কৃষক জমিতে 'বীজ' বপন করার পূর্বে যে যে বিষয় গুলো পরিলক্ষিত করেন।
✅জমির যে মাটি(বেলে,এটেল,দোঁয়াশ ও পলি)সে মাটিতে ঠিক কেমন ফসলের বীজ বপন করা যায়।
যেমন বেলে-দোঁয়াশ মাটিতে আম গাছও হয় আবার তামাক চাষও হয়।আমরা নিশ্চয়ই আম গাছ লাগানোর প্রয়াস করব তামাক নয়।
✅জমিতে মাটির উর্ভরতা কেমন।
✅সুতরাং জমি,ফসল এবং সে ফসলের বীজ।এ তিনটি বিষয়কে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন।
✅জমিতে ঠিক কোন কোন ফসলের বীজ বপন করব তা নির্বাচন করার পর জমিটা ভালোবাবে চাষ করে,বিষ,ফাঁস ইত্যাদি দিয়ে যেমন জমিকে আমরা উর্বর করি।ঠিক তেমনি ব্যক্তির নিজ বুদ্ধি দ্বারা বিভিন্ন উপায়ে যেমন সাধুসঙ্গ বা সৎসঙ্গ,সঠিক ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন ইত্যাদি ধর্মীয় বিধি পালনের মাধ্যমে জমির মাটির মত 'মন'কে 'উর্বর' করে দীক্ষা নেওয়ার উপযুক্ত করা প্রয়োজন। ঠিক তেমনিভাবে গুরুও তাঁর শিষ্যকে শিষ্য হিসেবে গ্রহন করার পূর্বে যাচায় করে নিবেন। তিনি পরীক্ষা করে দেখবেন যে পূর্ব জন্মে তাঁর কেমন সংস্কার ছিল।সে সংস্কারের উপর ভিত্তি করে সে সংস্কার অনুযায়ী শিষ্যকে বীজমন্ত্র প্রদান করবেন।
✅মূলত অর্জুনের মত উপযুক্ত শিষ্য হিসেবে নিজেকে তৈরি করতে না পারলে,ভগবান শ্রী কৃষ্ণের মত সদগুরু নির্বাচনও সম্ভব নয় আর দীক্ষা নেওয়ার উদ্দেশ্যও সাধিত হওয়া সম্ভব নয়।
♥️জয় জয় সচ্চিদানন্দ গুরু প্রেমানন্দে হরি হরি বোল♥️🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏