Al-Fajr

Al-Fajr "Start your day with the Noor of Islam"

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।• সূরা আত-তাকাসুর আয়াত ১-২          ...
19/10/2025

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।

• সূরা আত-তাকাসুর আয়াত ১-২

17/10/2025

আজ শুক্রবার!

- ইয়া আল্লাহ, আমাদের দুঃখ দূর করে আমাদের খুশি দিন।
- ইয়া আল্লাহ, আমাদের অতীত ক্ষমা করে দিন এবং ভবিষ্যৎ সুন্দর করে দিন।
- ইয়া আল্লাহ, আমাদের বদ নজর ও খারাপ উদ্দেশ্য থেকে রক্ষা করুন।
- ইয়া আল্লাহ, আমাদের ঘৃণা ও হিংসা থেকে বাঁচান।
- ইয়া আল্লাহ, আমাদের প্রতি আপনার রহমত ও হেফাজত দান করুন।
- ইয়া আল্লাহ, ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলমান ভাই-বোনদের কষ্ট লাঘব করুন ও রক্ষা করুন।
- ইয়া আল্লাহ, আমাদের সফলতার পথে চলা সহজ করুন।
- ইয়া আল্লাহ, আমাদেরকে সবসময় মানুষের প্রতি দয়ালু করে তুলুন। আমিন

সবাই বলুন আমিন।💐

12/10/2025

তোমরা প্রকাশ্য ও গোপন উভয় প্রকার পাপ ছেড়ে দাও। নিশ্চয়ই যারা পাপ কামাই করে, তাদেরকে শীঘ্রই সেই সমস্ত অপরাধের শাস্তি দেওয়া হবে, যাতে তারা লিপ্ত হয়।

— সূরা আল-আনআম, আয়াত : ১২০

07/10/2025

যে ব্যক্তি তার চক্ষু হিফাজত করে না, তার দুঃখ-দূর্দশা (ক্রমাগত) বেড়ে যায়।

— ইমাম হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ)
[সূত্র : জাম্মুল হাওয়া, ৮১]

06/10/2025

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন __ "মানুষ তার বন্ধুর ধ্যান-ধারণার অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমাদের সকলেরই খেয়াল রাখা উচিত সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে।"

[জামে'আত তিরমিজী:২৩৭৮ ]

04/10/2025

❐ ❛❛ এটা কি ন্যায্য নয়? আল্লাহ তোমাকে সেইরকম জীবন দেননি যেমনটা তুমি চেয়েছিলে, কারণ তুমিও তো সেইরকম জীবন যাপন করোনি, যেমনটা আল্লাহ চেয়েছিলেন। ❤️‍🩹 ❜❜

03/10/2025

জুমু'আর দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এটি যেন আর দশটা সাধারণ দিনের মতো না কেটে যায়। তাই আসুন, আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল দ্বারা এই দিনটিকে বিশেষ করে তুলি—

▫️ সূরা কাহফ তিলাওয়াত করুন
পুরাটা না পারলেও অন্তত প্রথম দশ আয়াত পাঠ করা।
▫️অজস্র দরূদ পাঠ করুন
▫️ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টাকে দোয়ার জন্য নির্ধারিত করো—এটা এমন এক মুহূর্ত, যেখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাই আজকে সব ব্যস্ততা একপাশে সরিয়ে রাখো। বসে পড়ো আল্লাহর সামনে, আর নিজের মতো করে কান্না করো। নিজের জন্য, প্রিয়জনদের জন্য, আর পুরো উম্মাহ—বিশেষ করে যারা দুঃখ-কষ্ট, জুলুম আর বিপদের মধ্যে দিন কাটাচ্ছে—তাদের জন্য দোয়া করো। মনে রেখো, যখন তুমি অন্যের জন্য দোয়া করো, তখন ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। এগুলোই হওয়া উচিত আজকের সবচেয়ে বড় অগ্রাধিকার। যে সময় আমরা অন্যকে ভুলে যাই, আজ তাদের মনে রাখার দিন।
▫️ সুন্দর পোশাক পরুন ও পবিত্রতা রক্ষা করুন
▫️ খুশু ও খুজু সহকারে জুমু'আর নামাজ আদায় করুন
▫️ সামর্থ্য অনুযায়ী সদকা করুন
▫️ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করুন

এই দিনটিকে একটি বিশেষ উপহার হিসেবে গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন এবং শুক্রবারকে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে নূর বানিয়ে দেন।
আামিন।🖤🌸

02/10/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 😭

02/10/2025

দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩

02/10/2025

🤲 আসুন আমরা সবাই দ্বীনের আলোয় নতুনভাবে শুরু করি।

Address

Purbo Kukhapara, Nilphamari
Rangpur
5300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Fajr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share