15/07/2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় শোক পালন
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে বাংলাদেশ সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) বিনম্র শ্রদ্ধায় শোক পালন করা হয়েছে|
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের রুহের মাগফিরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দু'আ মাহফিলের আয়োজন করা হয়| দু'আ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী উপস্থিত ছিলেন| দু'আ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ| এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন|
উল্লেখ্য, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ২০২৬ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর|