17/07/2026
জয় জগন্নাথ ❤️🙏
রথযাত্রা—শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ভালোবাসা আর মানবতার এক মহামিলন। হাজারো ভক্ত যখন জয় জগন্নাথের ধ্বনিতে পথ চলছেন, তখন সেই পথচলাকে একটু স্বস্তি দিতে এগিয়ে এসেছে #সঞ্জীবনী_স্বেচ্ছাসেবী_ফাউন্ডেশন।
এক গ্লাস বিশুদ্ধ জল.. হয়তো খুব ছোট একটি উপহার। কিন্তু তৃষ্ণার্ত একজন ভক্তের কাছে, এটাই হয়ে ওঠে শান্তি, স্বস্তি আর ভালোবাসার স্পর্শ।
আমরা বিশ্বাস করি— মানুষের মুখে হাঁসি ফোটানোই সবচেয়ে বড় সেবা। আর সেবার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত ভক্তি।এই ক্ষুদ্র প্রয়াসে যারা পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন এবং আমাদের উৎসাহ দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
#সঞ্জীবনী_স্বেচ্ছাসেবী_ফাউন্ডেশন—মানবতার সেবায়, সবসময়।