07/06/2026
নোটিশ
তাং: ০৭/০৬/২০২৬ ইং
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘোষিত প্রতিষ্ঠানের ছুটি আজ সমাপ্ত হয়েছে।
অতএব, আগামীকাল ০৮/০৬/২০২৬ ইং, রোজ সোমবার থেকে প্রতিষ্ঠানের সকল প্রশাসনিক কার্যক্রম ও শ্রেণি পাঠদান যথারীতি শুরু হবে, ইনশাআল্লাহ।
সকল শিক্ষার্থীকে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পূর্বপ্রস্তুতি গ্রহণ করে যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আল্লাহ তাআলা সকলের সুস্বাস্থ্য, কল্যাণ ও শিক্ষাজীবনে বরকত দান করুন। আমীন।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
আল-জামিয়াতুর রহমানিয়া হযরত আলী রাঃ কমপ্লেক্স