24/05/2026
সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির লক্ষ্যে রংপুর অঞ্চলের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী ‘সদস্য শিক্ষাশিবির–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। এছাড়া রংপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার আমির অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ।