02/06/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতগাড়া মাদ্রাসার দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মাহবুব হাসান (মুহিত) ইন্তেকাল করেছেন।
তার অকাল মৃত্যুতে সাতগাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলেই গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।