21/10/2024
মেয়ে: আম্মু আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবোনা।
মা: কেনো পারবে না? ছেলের কোন দিক দিয়ে কমতি আছে বলো? টাকা আছে বাড়ি আছে ছেলে আবার (অমুক) দেশের সিটিজেন ও আর ছেলে প্রচুর শিক্ষিত ও।
মেয়ে: এইগুলো নাহয় দুনিয়ার জন্য তাহলে আখিরাতের জন্য কি আছে? নামাজ পড়েন? দাঁড়ি রেখেছেন? আল্লাহ তা'য়ালার আদেশ নিষেধ পালন করেন? নবীর সুন্নত পালন করেন? দ্বীনি জ্ঞান আছে?
মা: এইগুলো না থাকলেও কি হবে পরবর্তীতে তুমি তোমার মতো বানিয়ে নিও সমস্যা কি?
মেয়ে: আম্মু আল্লাহ তা'য়ালা সূরা কাসাস এর ৫৬ নং আয়াতে বলেছেন: নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়েত দিতে পারবে না: বরং আল্লাহই যাকে ইচ্ছে হিদায়েত দেন। আর হিদায়েতপ্রাপ্তিদের ব্যাপারে তিনি ভালো জানেন।
প্রতিবেশী: এই মেয়ে, তুমি কি তোমার মায়ের থেকে বড় হয়ে গেছো?
আপা,আপনার মেয়েতো দেখি অনেক বেয়াদব আপনার কথা শোনে না!
এমন পরিস্থিতির শিকার কত শত বোন 💔
আল্লাহ তায়ালা সবার সহায় হন এবং সকল বাবা-মাকে বুঝার তৌফিক দেন...