03/09/2026
🌿 জ্ঞানের বিশেষ মর্যাদা
📖 তরজমাতুল কুরআন
সূরা আল-বাকারা | আয়াত ৩১
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ
তরজমা:
আর তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, “তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাকে এসবের নাম বলে দাও।”
✨ সংক্ষিপ্ত ব্যাখ্যা:
আল্লাহ তাআলা আদম (আ.)-কে এমন জ্ঞান দান করেছিলেন, যা ফেরেশতাদের দেওয়া হয়নি। এর মাধ্যমে মানুষের জ্ঞান ও মর্যাদার একটি বিশেষ দিক প্রকাশ পেয়েছে।
🤲 শিক্ষা:
• জ্ঞান আল্লাহর পক্ষ থেকে মহান নিয়ামত।
• মানুষের মর্যাদা জ্ঞানের মাধ্যমেও বৃদ্ধি পায়।
• জ্ঞান অর্জনের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।
📖 কুরআনের সম্পূর্ণ তরজমা জানতে পেইজটিতে ফলো দিয়ে সাথে থাকুন 📖
#কুরআনের_আলো #সূরা_বাকারা #তরজমাতুল_কুরআন #ইসলামিক_পোস্ট #দাওয়াহ