10/02/2026
আসসালামু আলাইকুম,আমি মোঃ মোস্তফা ইসলাম ,আজকে আপনাদের সাথে আলোচনা করবো ধানের আগাছা নাশক নিয়ে।।।
#ডুয়ালিস ৪০এসি ই
ডুয়ালিস ধানক্ষেতে ব্যবহার করলে শ্যামা ঘাস, হলদে মুথা, চ্যাঁচড়া,পানি কচু, সহ সব ধরনের ঘাস মরে যাবে। দ্বিতীয়ত জমিতে ঘাস উঠানোর জন্য নামতে হবে না। আর জমি থাকবে উর্বর।
প্রয়োগ মাত্রা : ৩০ শতাংশ জমির জন্য ১০০ মিলি।
ব্যবহারবিধি : ধানের চারা রোপনের ৫ থেকে ১২ দিনের মধ্যে স্প্রে বা সারের সাথে মিশিয়ে ভালো করে ব্যবহার করুন।
সতর্কতা : খেয়াল রাখতে হবে এ সময় যাতে জমি স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকে অল্প পরিমাণ পানি থাকে জমিতে আগাছা নাশক ব্যবহার করার পর দুই থেকে তিন দিন পর পানি সেচ দিন।
প্রয়োজনে কমেন্টস বক্সে কমেন্ট করবেন।