16/08/2026
আপনি চাচ্ছেন সবকিছু ঠিকভাবে হোক, কিন্তু তবুও সব গড়মিল হচ্ছে৷ কোনোভাবেই বুঝতে পারছেন না এমন ঘটনা কেন আপনার সাথেই ঘটছে!
এরকম কিছু প্রবলেম নিয়ে কুরআনে বেশ ইন্টারেস্টিং স্টোরি আছে। লম্বা স্টোরি।
সূরা কাহফে খিযির আলাইহিসালাম মূসা আলাইহিসালামকে বললেন, আপনি আমার সাথে সবর করতে পারবেন না। মূসা আলাইহিসালাম তো নাছোড়বান্দা। উনি জ্ঞান হাসিল করবেন'ই।
পথিমধ্যে দেখলেন খিযির আলাইহিসসালাম এক লোকের নৌকা ফুটো করে দিসে। আরেক ছেলেরে মেরে ফেলসে। কী অদ্ভুত কান্ড! মূসা আলাইহিসালাম তো বিরক্ত। ওমা, আরেক জায়গায় দেখে উনাদের অপমান করা হইসে সেখান গিয়ে খিজির আলাইহিসসালাম উলটা ওদের উপকার করতেসে। সব তালগোল পেকে গেছে আর কী।
আপাতদৃষ্টিতে মূসা আলাইহিসসালামের জায়গায় থাকলে যে কেউ বিরক্ত হতো। আরেহ একজন নবীর এসব কাজ শোভা পায়?
পরে ব্যাখ্যা করলো এমন যে, এই ছেলে বড় হয়ে খারাপ হতো। শিরক করতো। বাপ-মায়ের সাথে ঝামেলা করতো এজন্য তাকে এখন মেরে দিসে। নৌকা ফুটো না করলে ওই এলাকার রাজা নৌকাটাই নিয়ে যেত। ওইদিকে যারা উনাদের অপমান করসেন তাদের উলটা হেল্প করলেন কারণ এখানে কিছু রত্ন ছিল মুত্তাকী বান্দার জন্য।
যা বলছিলাম, অনেক সময় আমাদের মাথায় এসব ধরে না। কেন আমার সাথেই এসব হইতেসে? আমি-ই কেন? অথচ এসবের সলিউশন কিন্তু রব্বে কারীম কুরআনে দিয়ে দিসেন।
মাঝেমধ্যে অনেক ঘটনা আমাদের লাইফে ঘটে যেটা আমার কাছে মনে হবে অকল্যাণকর, অথচ এটাই কল্যাণ। কারণ আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা যা জানেন, আমরা তা জানি না...
Arafat Hossain Bipul