Monoar Creativities

Monoar Creativities "ফা ইন্না মা'আল উছরি আল ইউসরা"

15/05/2026

কখনো কখনো সৃষ্টিকর্তা আপনার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেয়।

আপনার শান্তির জন্য |

আমরা অনেক সময় কিছু মানুষকে জীবনে এত শক্ত করে ধরে রাখতে চাই,

যে বুঝতেই পারি না,তাদের উপস্থিতিই আমাদের মানসিক শান্তি নষ্ট করে দিচ্ছে।

আপনি হয়তো বারবার নিজেকে explain করছেন, বারবার মানিয়ে নিচ্ছেন,

বারবার নিজের feelings ignore করছেন শুধু কাউকে হারানোর ভয় থেকে।

কিন্তু একটা সময় পর সৃষ্টিকর্তা এমন কিছু মানুষকে জীবন থেকে দূরে সরিয়ে দেন।

তখন প্রথমে কষ্ট হয়। শূন্য লাগে। মনে হয় অনেক কিছু হারিয়ে গেছে।

কিন্তু সময়ের সাথে মানুষ বুঝতে পারে, এই হারানো আসলে ক্ষতি না।

কিছু মানুষ চলে যাওয়ার পর জীবনে প্রথমবারের মতো মন শান্ত হয়।
Overthinking কমে। নিজেকে ছোট মনে হওয়াটা কমে যায়।

কারণ সৃষ্টিকর্তন সবসময় এমন জিনিস সরিয়ে নেন না যা আপনি ভালোবাসেন।

কখনো কখনো তিনি সরিয়ে দেন যা আপনার হৃদয়ের শান্তিকে নষ্ট করছিল।

আর হয়তো এ কারণেই সব বিচ্ছেদ অভিশাপ না। কিছু বিচ্ছেদ রহমত হয়ে আসে।

Dr. Munmun

পুরুষ মানুষকে নির্জন দ্বীপে পাঠান, সে সংস্পর্শ চাইবে। বনবাসে পাঠিয়ে দেখেন সেখানেও তাঁর আর্জি একটাই থাকবে।দূর মরুপ্রান্ত...
15/05/2026

পুরুষ মানুষকে নির্জন দ্বীপে পাঠান, সে সংস্পর্শ চাইবে।
বনবাসে পাঠিয়ে দেখেন সেখানেও তাঁর আর্জি একটাই থাকবে।

দূর মরুপ্রান্তের কোনো জনমানবহীন এলাকায় পাঠান সেখানেও দেখবেন তাঁর কামনা এই একটাই; সঙ্গিনীর স্পর্শ, কাঙ্ক্ষিত আঁচলের নৈকট্য।

পুরুষকে পাহাড় পর্বত, সমুদ্র বিলাস কিংবা মাঝ-নদীর চড়ে ফেলে আসেন; দেখবেন সেখানেও সে কাঙ্ক্ষিত ব্যক্তির অস্তিত্বই চাইবে।

পৃথিবীর সুন্দরতম সব স্থান পরিদর্শনে পাঠান, দেখবেন সেখানেও নিজ নারীর চোখের দিকে তাকিয়ে থাকবে।

তাঁকে বুঝান তুমি কবি। সে তাঁর প্রিয়তমাকেই কবিতা ভাববে। পুরুষকে জান্নাতে পাঠান সেখানেও সে হুর চাইবে।

পুরুষ মানুষ জীবনে কিচ্ছু চায়না।
শুধু মনের মতন একটা নারী চায়।

"মানুষ দুঃখ মোছে না, বরং দুঃখের গল্প বানিয়ে সেটা ছড়িয়ে দেয়। তাই অভিযোগগুলো এখন শুধু জায়নামাজেই সীমাবদ্ধ থাক।"🤍ভাগনি💝
08/05/2026

"মানুষ দুঃখ মোছে না, বরং দুঃখের গল্প বানিয়ে সেটা ছড়িয়ে দেয়। তাই অভিযোগগুলো এখন শুধু জায়নামাজেই সীমাবদ্ধ থাক।"🤍

ভাগনি💝

"মানুষ বড় অদ্ভুত! সে তার আগামীর দিনগুলোর জন্য বছরের পর বছর পরিকল্পনা করে, অথচ তার হাতে থাকা বর্তমান 'দুই সেকেন্ডের' কোনো...
24/04/2026

"মানুষ বড় অদ্ভুত! সে তার আগামীর দিনগুলোর জন্য বছরের পর বছর পরিকল্পনা করে, অথচ তার হাতে থাকা বর্তমান 'দুই সেকেন্ডের' কোনো গ্যারান্টি নেই। জীবন হলো এক বেনামি খাম, যার ভেতরে থাকা চিরকুট পড়ার সুযোগ আমরা পাই না। শুধু শেষ মুহূর্তে যখন ঘণ্টা বাজে, তখন টনক নড়ে যে—সময় শেষ!"

"জীবন কতই না ছোট! সকালের আলো ফুটতে না ফুটতেই বিকেল ঘনিয়ে আসে। সারা দিনের ছোটাছুটি আর কথার পাহাড় শেষ পর্যন্ত নীরবতায় মিশে...
22/04/2026

"জীবন কতই না ছোট! সকালের আলো ফুটতে না ফুটতেই বিকেল ঘনিয়ে আসে। সারা দিনের ছোটাছুটি আর কথার পাহাড় শেষ পর্যন্ত নীরবতায় মিশে যায়। আমরা প্রায়ই ভাবি হাতে প্রচুর সময়, কিন্তু দিনগুলো ঠিকই ফুরিয়ে যায়। যে কাজটা আমরা পরে করব বলে ফেলে রাখি, সেই 'পরে' আর দেখা দেয় না। চোখের পলকে সব বদলে যায়, জীবন হয়ে ওঠে দ্রুত শেষ হওয়া এক সমাপ্তি।"🤍

20/04/2026

আপনার আগমন আসলে আমি যেন, আমার জীবনের মানসিক শান্তি খুজে পাই�

"গোধূলি ফুরিয়ে যখন আঁধার নামে, তখন পৃথিবীর সব কোলাহল ছাপিয়ে নিজের ভেতরের নীরবতাটাই স্পষ্ট হয়ে ওঠে। হারানো মানুষগুলোর জন্...
30/03/2026

"গোধূলি ফুরিয়ে যখন আঁধার নামে, তখন পৃথিবীর সব কোলাহল ছাপিয়ে নিজের ভেতরের নীরবতাটাই স্পষ্ট হয়ে ওঠে। হারানো মানুষগুলোর জন্য মায়া আর অপূর্ণ স্বপ্নের জন্য হাহাকার—সব মিলিয়ে মনটা বড্ড ভারী হয়ে থাকে। মনের জমানো কান্নাগুলো বাইরে আসে না ঠিকই, কিন্তু বুকের ভেতরটায় পাথর হয়ে চেপে বসে থাকে। দিনশেষে এই শূন্যতাটুকুই বোধহয় আমাদের খুব আপন।"🤍

17/03/2026

দুরেই আছো,দুরেই থাকো কাছে আসো না,আমার মায়ায় পরে যাইবা বন্ধু গো...মায়া হলো ভিশন যন্ত্রনা�

15/03/2026

হে বিশ বছরের নওজোয়ান, দেখো তোমার পাড়া-প্রতিবেশী কবরে শুয়ে আছে!

Address

Rongpur City
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monoar Creativities posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share