Muslim FoodBank

Muslim FoodBank অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষা, খাদ্য সহায়তা ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।

07/11/2025

মৃত্যুর পরও ব্যাংকে আমাদের অনেকের কত টাকা রয়ে যায়! অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। মিতব্যায় আর সঞ্চয় আমাদের বখিল বানিয়ে দিয়েছে।

সাম্প্রতিক ফিনল্যান্ড এ এক ধনকুবের মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী প্রায় ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ম্যানেজারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ম্যানেজার হয়তো মনে মনে বলল, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি। এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন!

নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘজীবন লাভ করা অনেক বেশি জরুরি।

তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত।

আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। যেমন:

* দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়। সেই র‍্যাম হাই গ্রাফিক্স! কিন্তু ৩০% কাজে আসেনা!

* একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না। ২২০ কোনো দিন ঠেকেছে! মিটারে আছে কিন্ত!

* প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।( সবারতো প্রাসাদ হয়না) ঘুমানোর বিছানা আর তার স্থানের মাপ দুনিয়ার প্রায় সবার সমান।

* কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।

* আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্য। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য দুয়া করার সময় তাদের হয়তো হবে না।!

🔘তাহলে করণীয় কী?

✓ অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেকআপ করুন। ক্যান্সারের ঝুঁকিটা ভয়ংকর বেড়েছে!

✓ অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। হা হুতাশ! সব শেষ হয়ে গেলো এটা ব্রেনকে ড্যাম করে দেয়।

✓ মানুষকে ক্ষমা করে দিন।

✓ রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।

✓ পিপাসার্ত না হলেও পানি পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই।

✓ সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।

✓ যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন, রেস্টুরেন্টে খেতে নিয়ে যান। তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে।

✓ ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।

✓ সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিনদেশে বেড়াতে নিয়ে যান।

✓ ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না।

✓ মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না।

✓ বৃষ্টির পানিতে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১ বার গায়ে রোদ লাগান।

✓ মাঝে মাঝে মন থেকে হাসবেন।

🖱️দান করতে সব সময় ছোট নোট খুঁজবেন না। ভাংতি নাই বলে ফিরাবেন না। সুখ কিনতে পাওয়া যায়না মিথ্যে কথা, নিজ গরজে আর খরচে উপকার করে দেখুন সুখ বিনিময়হীন ভাবে কেনা যায়!

▪️কিছু রান্না আর ফলমুল কিনে মাসে একবার সরকারি হাসপাতালে যাবেন।

🔘সুযোগ পেলেই খাওয়ান।

🔘ইবাদাত বন্দগীতে আন্তরিক হোন। নিজের আমলের কথা গল্পচ্ছোলেও বলবেন না।

জীবন তো একটাই, তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। মন খুলে সবাইকে নিয়ে মিলে মিশে সৎ হয়ে বাঁচুন। মরেই সুখ পাবেন ইনশাআল্লাহ।

লিখেছেন ©️ Abdul Hi Muhammad Saifullah (হাফি.)

আলহামদুলিল্লাহ! একটি স্বপ্ন এখন বাস্তবতা... 🌸 #একটি_ঘর__এক_পরিবারের_আশ্রয় কয়েকদিন আগেও যাদের মাথার উপর ছাদ ছিল ফুটো, যাদ...
04/11/2025

আলহামদুলিল্লাহ! একটি স্বপ্ন এখন বাস্তবতা... 🌸
#একটি_ঘর__এক_পরিবারের_আশ্রয়


কয়েকদিন আগেও যাদের মাথার উপর ছাদ ছিল ফুটো, যাদের রাত কাটতো দাঁড়িয়ে থেকে বৃষ্টির পানি সামলাতে—
আজ সেই পরিবারের মাথার উপর একটি নিরাপদ ঘর দাঁড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ! 🤲

এটি শুধু একটি ঘর নয় —
এটি একটি মায়ের স্বস্তির নিঃশ্বাস,
দুইটি মেয়ের আবার নতুন করে বাঁচার আশার প্রতীক।
---

🏡 প্রজেক্ট সারাংশ: (আপনাদের দেয়া আমানতের হিসাব)
📌 প্রজেক্ট নামঃ “একটি ঘর – একটি আশ্রয়”
📍স্থানঃ রংপুর জেলার একটি অসহায় পরিবারের জন্য
💰 মোট প্রয়োজনীয় অর্থ ছিল: ১,০০,০০০ টাকার বেশি
💚 সংগ্রহ করা গেছে: ৯৫,০০০ টাকা (আলহামদুলিল্লাহ)

🌾 অতিরিক্ত খরচ: ঘরের টিন, বাঁশ, দরজা-জানালা, কাঠ ইত্যাদি বাবদ আরো অতিরিক্ত অর্থ ঐ পরিবার নিজেরা ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছেন। আমরা আমাদের সংগ্রহের অর্থ ঐ পরিবারের হাতে দিয়েছিলাম। ওনারা আমাদের দেয়া অর্থ আগে ব্যয় করেছিলেন, এবং সেগুলোর হিসাব আমরা ভাউচারসহ নিয়েছি। তারপর অতিরিক্ত যতটুকুন অর্থ লেগেছে ঘর সম্পূর্ণ করতে তা উনারা ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছিলেন।

👉 ফলে এখন দুই রুম বিশিষ্ট সম্পূর্ণ ঘরটি নির্মিত হয়েছে, আলহামদুলিল্লাহ যেখানে মা ও তার দুই মেয়ে এখন আল্লাহর দয়ায় নিরাপদে থাকতে পারছেন।
---
🤲 শুকরিয়া ও কৃতজ্ঞতা:
আলহামদুলিল্লাহ, এই মানবিক প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায়।
যারা ১০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা এবং তারও বেশি দিয়ে এই কাজে অংশ নিয়েছেন —
প্রত্যেকেই এই ঘরের ইটের মতোই এই সওয়াবের অংশীদার। 🌸

🕋 রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ

> “যে ব্যক্তি কোনো মুসলমানকে বিপদের সময় সাহায্য করে,
আল্লাহ কিয়ামতের দিন তাকে কোনো কঠিন বিপদ থেকে মুক্তি দেবেন।”
— সহিহ বুখারি ও মুসলিম
---
💬
বিশেষ ধন্যবাদ Muslim FoodBank পরিবারের সকল সদস্যদের, যারা প্রতিদিন কোনো না কোনোভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।
এমন একটি কাজ সম্পন্ন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ —
আলহামদুলিল্লাহ! ❤️

🕌 যারা এই প্রজেক্টে অংশ নিয়েছেন,
আল্লাহ তাআলা তাদের রিজিক, বরকত, ও জান্নাত নসিব করুন।
যারা কোনো কারণে সহযোগিতা করতে পারেননি, আল্লাহ তাদেরকেও সুযোগ দিন ভবিষ্যতে এমন কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার। 🤲...
আপনাদের দেয়া আমানতের হিসাবের কিছু ছবি দিয়েছি।

আসুন আমরা সবাই মিলে একটি  #অসহায়_পরিবারের পাশে দাঁড়াই🌧️  #একটি_ঘর,  াত, আর  #তিনটি_অসহায়_নিঃশ্বাস... 🌧️এই গল্প কোনো উপন...
21/05/2025

আসুন আমরা সবাই মিলে একটি #অসহায়_পরিবারের পাশে দাঁড়াই
🌧️ #একটি_ঘর, াত, আর #তিনটি_অসহায়_নিঃশ্বাস... 🌧️
এই গল্প কোনো উপন্যাস নয়, বাস্তবতার নির্মম অধ্যায়।
একটি পরিবার আজ বেঁচে আছে শুধু দোয়া আর কান্নার উপর ভরসা করে। রাত হলে আমরা যখন নিরাপদ বিছানায় ঘুমাই, তখন কেউ একজন দাঁড়িয়ে থাকে সারা রাত।
না, কোনো পাহারা দিতে নয়—
বরং তার নিজের ঘরের ছাদের টিন ফুটো হয়ে গেছে, আর #বৃষ্টির_পানি_সরাসরি_বিছানায়_পড়ছে। ছোট মেয়ে কোনোমতে খাটের এক কোণে আশ্রয় নেয়, আর বড় মেয়ে ও সেই মা #সারা_রাত_দাঁড়িয়ে_পানি_মুছতে_থাকে।
ঘুম? বিশ্রাম?
- সেগুলো তাদের জীবনে এখন বিলাসিতা।
💔এই পরিবারেও ছিল আলো, ছিল হাসি।
ছিল বাবা, যিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
কিন্তু কবরের মাটিতে শুয়ে আছেন তিনি কয়েক বছর ধরে।
তবুও মা তার দুই মেয়েকে নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছেন— এই পরিবার কখনো কারো দুয়ারে সাহায্য চায়নি। মা শালীন, পর্দানশীল, দীনি চেতনায় পরিপূর্ণ একজন নারী। আল্লাহর ওপর ভরসা রেখেই এতদিন বাঁচার চেষ্টা করেছেন। কিন্তু এখন এই পরিবার চরম এক সংকটের মুখে।
🔰বড় মেয়ে সদ্য রংপুর নার্সিং কলেজে চান্স পেয়েছে—
কিন্তু ভর্তি হবেন কীভাবে? খরচ দেবার কেউ নেই।
🔰ছোট মেয়ে এখনো হাইস্কুলে পড়ে—
স্বপ্ন আছে, কিন্তু #পেটের_ক্ষুধা আর ঘরের চরম দুর্দশা তাকে সবসময় গিলে খায়। #ঘরের_ছাদের_ফুটো দিয়ে বৃষ্টির পানি নামার শব্দ তার স্বপ্নকে ঢেকে দেয়।
🏚️ তাদের থাকার একমাত্র ঘরটি #ভাঙাচোরা_টিনের_ঘর, যেখানে বৃষ্টি হলে পানি পড়ে সরাসরি বিছানার উপর।
👉বৃষ্টির রাতে সেই মা ও বড় মেয়ে প্রায় #সারা_রাত_দাঁড়িয়ে_কাটান, আর পানি সরানোর চেষ্টা করেন, কারণ বিছানায় ঘুমানোর কোনো উপায় থাকে না। কত রাত দাঁড়িয়ে কেটেছে, শুধু একটা ঘরের অভাবে!
এই ঘরের অবস্থা এতটাই নাজুক যে এখন নতুন ঘর নির্মাণ ছাড়া কোনো উপায় নেই।
🕌 এই উদ্যোগটি Muslim FoodBank -এর পক্ষ থেকেঃ
আমরা Muslim FoodBank নামের একটি ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে প্রতি বছর চেষ্টা করি —অসহায় মানুষদের জন্য অন্তত একবেলার খাবার পৌঁছে দিতে। কিন্তু আজ সেই খাবারের চেয়েও বেশি প্রয়োজন একটি নিরাপদ ছাদ, একটি বিছানা, একটি আশা।
✅ #প্রয়োজন_মাত্র_১_লক্ষ_টাকা। জানিনা কীভাবে এই টাকার ব্যবস্থা হবে। তবে আল্লাহর উপর বিশ্বাস আছে। আল্লাহ আপনাদের মাধ্যমেই এটার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লহ।
📖 কুরআনে আল্লাহ বলেছেনঃ
"তোমরা যা কিছু ব্যয় করো (দান করো), আল্লাহ তা জানেন।"
— সূরা বাকারা, আয়াত ২৭৩
"যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে—দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে—তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার।"
— সূরা বাকারা, আয়াত ২৭৪
📜 হাদিসে এসেছে:
“যে ব্যক্তি কোনো মুসলমানকে বিপদের সময় সাহায্য করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে কোনো কঠিন বিপদ থেকে মুক্তি দেবেন।”
— সহিহ বুখারি ও মুসলিম
“সদকা (দান) অগণিত বিপদ থেকে রক্ষা করে, আয়ু বৃদ্ধি করে এবং আল্লাহর অসন্তুষ্টিকে দূর করে।”
— তিরমিজি
🤲 আপনার ১০০ টাকা, ৫০০ টাকা বা ১০০০ টাকাও হতে পারে এই পরিবারের জন্য আল্লাহর রহমত। অনেকেই সামর্থ্যবান আছেন যারা ৫ হাজার, ১০ হাজার, ২০ হাজার টাকা এমনকি তারও বেশি দিতে পারবেন ইনশাআল্লহ।
এখন যদি কেউ পাশে না দাঁড়ায়, তাহলে হয়তো সেই মা ও মেয়ে আবার দাঁড়িয়ে রাত কাটাবে বৃষ্টির পানির মাঝে।
টাকার পরিমাণটার প্রতি খেয়াল রেখে আপনাদের কাছে অনুরোধ সর্বোচ্চটুকুন দিয়ে পাশে দাঁড়াবেন ইনশাআল্লহ।
ভালো কাজের সুযোগ বারবার আসে না—আজই হতে পারে আপনার জান্নাতের একটি সিঁড়ি।
🛑📞 #যোগাযোগ_ও_সাহায্য_পাঠানোর_মাধ্যমঃ
♻️ওবায়দুল ইসলাম সোহাগ
✅বিকাশ/নগদঃ 01632209152
✅রকেটঃ 016322091527
✅সোনালী ব্যাংক একাউন্টঃ 5017901025251
📢 দয়া করে বেশি করে শেয়ার করুন।
Muslim FoodBank – একটি মানবিক উদ্যোগ, যা দরিদ্র ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে চেষ্টা করে। আজ আমরা একটি ঘর নির্মাণে হাত বাড়াতে চাচ্ছি… এটি আপনার-আমার সম্মিলিত চেষ্টায় খুব বেশি কিছু নয়।” ইনশাআল্লহ
“আল্লাহ আমাদের সবাইকে এই পরিবারের পাশে দাঁড়ানোর তাওফিক দিন। যারা সাহায্য করবেন, আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করুন এবং জান্নাত দান করুন। আমীন।” 🤲🏻

03/11/2024

Remember that in life there will always be people who can never admit that they’ve done wrong. Such people exist. They will always try to make you feel that you’re at fault. Be careful of such people. Keep a safe distance. Pray for them. Only the Almighty can help them.

--- M***i Menk

19/10/2024

আল্লাহ আপনাকে তিনভাবে পরীক্ষা করেন।

১. তিনি আপনার " #কৃতজ্ঞতা_পরীক্ষার" জন্য আপনাকে তাই দেন যা আপনি চান।

২. আপনি যা চান তা তিনি আপনাকে দিতে দেরি করেন যাতে আপনার " #ধৈর্যের_পরীক্ষা" করতে পারেন।

৩. আপনি যা চান তা আপনাকে দেন না যাতে তিনি " #আপনার_বিশ্বাস" পরীক্ষা করতে পারেন।

যাই ঘটুক না কেনো সর্বদা মনে রাখবেন যে "আপনাকে পরীক্ষা করা হচ্ছে।"

Reference: সূরা- ইবরাহীম, সূরা- আল বাকারাহ

17/10/2024

আমরা এমন অনেকেই আছি, যারা গর্বভরে বলি,
"আমি উচিৎ কথায় কাউকে ছাড়িনা।
কিংবা ভালো না লাগলে, মন মত না পেলে মুখের উপর ঠাস করে বলে দেই,
এইটা ভালো, এটা এমন, সেটা তেমন।"

হ্যা, আমি আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড!
যা মনে আসে তাই বলি, অনেক সময় ত গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেই! সব মহলে ঠোঁটকাটা স্বভাবের হিসেবে পরিচিত আমরা!

সবাইকে একদম ধুয়ে দেই এবং এটা নিয়ে আপনার আমার বেশ গর্বও!

প্রিয় ভাইয়েরা, ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় । যে ব্যক্তি:
- সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।
- কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে
- কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ বিদ্রূপ করে।
- অযথাই কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে।
- কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
- সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে।

উপরোক্ত ব্যাক্তিরাই মূলত, "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।

আল্লাহ্‌ সুবহানাহু তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানতও করেছেন।

আল্লাহ্‌ কোরআনে বলেন, وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ বাংলা উচ্চারণ, ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাযাহ। অর্থ, প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ। সূরাতুল হুমাযাহ, আয়াত ১

আল্লাহ্‌র নবী, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যার মধ্যে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"

আমাদের লুমাযাহ হওয়া নিয়ে ভাবা উচিৎ ভাই।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি।

মনে রাখি ভাই- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমীন।

Abu Taher Sumon

©

15/10/2024

ফুযায়েল বিন ‘আয়ায রহিমাহুল্লাহ বলেন,
الْمُؤْمِنُ يَسْتُرُ وَيَنْصَحُ، وَالْفَاجِرُ يَهْتِكُ وَيُعَيِّرُ

মুমিন কারো দোষ দেখলে তা গোপন করে এবং তাকে গোপনে নছীহত করে। আর পাপী ব্যক্তি দোষ গোপন না করে উল্টো তাকে অপমান ও জনসম্মুখে তার দোষ প্রকাশ করে লজ্জা দেয়।
(জামে‘উল ‘উলূম ওয়াল হিকাম ১/২২৫)।

© M***i Muhammad Ali

14/10/2024

আল্লাহর রাসূল (স.) বলেছেন, "পরস্পরে নসীহতই দ্বীন।"

বর্তমান জামানা এমন অবস্থায় আছে যে আমরা অপরের সমালোচনা করা, অন্যের গোনাহ নিয়ে আলোচনা করা ইত্যাদি ত্রুটি-বিচ্যুতি নিয়ে আলোচনা করতেই বেশি মজা পাই, নসীহত করা তো দূরের কথা।

আমাদের উচিত একে অপরের দোষ অন্বেষণ না করে, কারো সমালোচনা না করে সুন্নাহ মোতাবেক তাকে নসীহত করা যেন সেই ব্যক্তি সমালোচনার কারণে কষ্ট না পায়।

13/10/2024

হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোন কোন অনুমান তো পা*প। আর তোমরা গো'পন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গী*বত করো না।

তোমাদের মধ্যে কি কেউ তার মৃ*ত ভাইয়ের গো'শ'ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপ'ছন্দই করে থাক। আর তোমরা আল্লাহকে ভ'য় কর। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবূলকারী, অসীম দয়ালু।

[সূরাঃ আল-হুজুরাত, আয়াত: ১২]

10/10/2024

যখন কেউ কোন মুসলিম ভাইয়ের গোপন দোষ তালাশে ব্যস্ত হয়, নিজেকে ইজহার করার বিমারী ক্বলবে চেপে বসে, চেহারাটা মানুষের মত কিন্তু ক্বলবে বাসা বাঁধে হিংসার হিংস্র আগুন!

যখন ক্বলবে জন্ম নেয় ইবলিসি অহমিকা। আর গীবত, শেকায়েত, চোগলখোরি হয় নাসিহাতের আলোচ্য বিষয়, ইসলাহের সুরতে মুমিন ভাইয়ের গোপনীয়তা ভরা মাজলিসে নগ্ন করাটা খাসলতে পরিণত হয়!

তখন আল্লাহ তায়া'লা তাকে ইনসাফের সাথে লাঞ্ছিত করেন। হয় ভরা মাজলিসে অথবা নিজের আয়নায়! এমনকি যদিও সে নিজের ঘরে লুকিয়ে থাকে!

মহান আল্লাহ আমাদের সবাইকে ক্বলবের সমস্ত বিমারী থেকে শিফা দান করুন। আমিন।

© Abu Taw Haa Muhammad Adnan

07/10/2024

যদি আখিরাতের ঘরবাড়ি মাটির হতো এবং দুনিয়ার ঘর বাড়ি সোনা রুপার হতো তবু আখিরাত নিয়েই অধিক চিন্তা করা উচিৎ ছিল কারণ তা স্থায়ী কিন্তু দুনিয়া অস্থায়ী।

~ফুজাইল বিন আয়াজ (রহঃ)

Address

Rangpur
5400

Telephone

+8801632209152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim FoodBank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Muslim FoodBank:

Share