সফলতার শিকড় ফাউন্ডেশন Sofolatar Shikor Foundation

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • সফলতার শিকড় ফাউন্ডেশন Sofolatar Shikor Foundation

সফলতার শিকড় ফাউন্ডেশন Sofolatar Shikor Foundation পরিবর্তন হও, পরিবর্তন করো, সুন্দর পৃথিবী গড়ো (Initial journey)

Features scope

1. SOFOLOTAR SHIKOR Foundation is a non-profit organization. IngshaaAllah.

সফলতার শিকড় ফাউন্ডেশন

লক্ষ্য-উদ্দেশ্য

১. মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন আর সর্বপ্রিয় নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাহ তথা ইসলামী শরীয়াহর অনুসরণ ও অনুকরণের মাধ্যমে নিজের এবং অন্যের ইহ-পরকালীন সফলতা অর্জন।
২. সর্বাধুনিক, উন্নত, সুশিক্ষিত, সুশীল, সুগম, সুসভ্য, সুচরিত্র, সুসংস্কৃতি, অনড়, পরিশ্রম, শুদ্ধ অধ্যবসায় তথা মনুষত্বযুক্ত আর অন্যায়, অনাচার, বৈষম্য, বেকারত্ব, দুর্নী

তি তথা কলুষতামুক্ত; সুউজ্জল, নন্দিত, সৌন্দর্যমণ্ডিত, আদর্শ এক অসাধারণ অনুকূলময় পৃথিবী গড়ার দৃঢ় প্রত্যয়।
৩. নিজ জেলা কুড়িগ্রামকে অন্যায় ও দারিদ্র্যমুক্ত; সর্বাধুনিক ও উন্নত এবং আদর্শ ও শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তোলার অদম্য এক চ্যালেঞ্জ গ্রহণ। (প্রাথমিক যাত্রা)

বৈশিষ্ট্য কার্যপরিধি

সফলতার শিকড় ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানের নিজস্ব কিছু ব্যবসায়ীক খাত থাকবে, যার অর্জিত মুনাফা শুধুমাত্র অত্র প্রতিষ্ঠানের উন্নয়নে তথা কার্যে ব্যবহৃত হবে।
২. এটি সমাজের সুশিক্ষা, নৈতিকতা, সৃজনশীলতা, মেধাবিকাশ, দারিদ্র দূরীকরণসহ উপযোগী ও উন্নয়নমূলক কাজ তথা প্রত্যেকটি ক্ষেত্রে অবদান রাখবে।
৩. প্রতিষ্ঠানটি কোন রাজনৈতিক দল কিংবা দলের অঙ্গ সংগঠন নয়।
৪. সফলতার শিকড় ফাউন্ডেশন তার প্রত্যেকটি উদ্যোগ ও কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে এবং সর্বদাই মহান আল্লাহ সুবহানাহু তায়ালার প্রতি তাওয়াক্কুল রাখবে।
৫. এটি মানুষে মানুষে বৈষম্য দূরীভূত করে মানুষের প্রতি মানুষের দায়িত্ব-কর্তব্য পালনের মাধ্যমে সামাজিক, আত্মিক মেলবন্ধন তৈরি করবে।
৬. যেকোনো বাঁধার সম্মুখীন হলেও বিন্দু পরিমাণ তার আদর্শ থেকে পিছপা হবে না।
৭. প্রতিষ্ঠানটির থাকবে অদম্য মানসিক শক্তির ভিত।
৮. সফলতার শিকড় ফাউন্ডেশন মানুষের তথ্যভিত্তিক, গবেষণালব্ধ, যৌক্তিক আলোচনা -সমালোচনা সাদরে গ্রহণ করবে। ইংশাআল্লাহ--

নমুনাস্বরুপ কিছু কার্যক্রম

* শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশনাল বক্তব্য
* ইউনিয়ন ভিত্তিক পাবলিক পাঠাগার স্থাপন
* বৃক্ষরোপণ কর্মসূচি
* রক্তদান কর্মসূচী
* বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন
* বইমেলার আয়োজন
* ইমামদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ
* কবরস্থান স্থাপনের উদ্যোগ
* বেকারত্ব দূরীকরণে বেকারদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ
* মাসিক কিংবা ত্রিমাসিক ম্যাগাজিন প্রকাশ
* সচেতনতামূলক বিভিন্ন আয়োজন
* শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন (শূন্য থেকে বিশ্ববিদ্যালয়)
* মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ
* অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো
* বিভিন্ন ইউনিয়ন নিয়ে ডকুমেন্টরি তৈরি।
এছাড়া আরো অনেক পরিকল্পনা রয়েছে যেগুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা কাজ করব ইংশাআল্লাহ।

আল্লাহ আমাদের প্রতি সহায় হোন এবং কাজকে কবুল করুন আমীন ছুম্মা আমীন।।

# প্রতিষ্ঠানটি পুরোপুরি না দাঁড়ানোর কারণে অনেক কথা ভবিষ্যতকে সামনে রেখে বলা হয়েছে।

SOFOLOTAR SHIKOR Foundation

Goals and Objectives:

1. Gaining the pleasure of Allah Almighty and achieving success in this world and others by following and imitating the Sunnah and Islamic Shari'ah of the Most Beloved Prophet Muhammad sallallahu alaihi wa sallam.

2. The most modern, advanced, well-educated, civilized, easy-going, well-mannered, well-mannered, well-cultured, steadfast, hardworking, pure perseverance and humane and free from injustice, iniquity, inequality, unemployment, corruption and corruption; Bright, joyful, beautiful, ideal is a strong conviction to build a very favorable world.

3. Kurigram district is free from injustice and poverty; Accepting an indomitable challenge to build a state-of-the-art and advanced and ideal and best district. However, the organization will have its own business sector, the profits of which will be used only for the development and work of the organization.

2. It will contribute to the betterment of the society, morality, creativity, talent development, useful and developmental work including poverty alleviation in every field.

3. The organization is not a political party or party affiliate.

4. SOFOLOTAR SHIKOR Foundation will take up every one of its initiatives and work as a challenge and will always rely on the great Allah Subhanahu Ta'ala.

5. It will eliminate inequalities in human beings and create social and spiritual harmony by fulfilling human responsibilities towards human beings.

6. The point amount will not deviate from its norm even if it encounters any obstacle.

7. The organization will have the foundation of indomitable mental strength.

8. SOFOLOTAR SHIKOR Foundation welcomes information-based, researched, logical discussions and critiques. Some activities as a sample

* Motivational statements about students
* Establishment of Union based Public Library
* Tree planting program
* Blood donation program
* Adult Education Center
* Organizing book fairs
* Training of Imams in various subjects
* Initiative for setting up cemeteries
* Training on various issues with the unemployed in eliminating unemployment
* Monthly or quarterly magazine publication
* Various awareness programs
* Establishment of educational institutions (from zero to university)
* Construction of Medical College and Hospital
* Stand by the side of helpless people
* Making documentaries with different Unions. Besides, there are many more plans that we will work on in phases InshaaAllah. May Allah help us and accept the work Amin Chumma Amin.

# Many things have been said about the future because the organization is not fully established.

08/05/2026

I got over 20 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

26/04/2026
19/04/2026

সফলতার শিকড় ফাউন্ডেশন এর লোগো পরিবর্তন হতে যাচ্ছে ইনশাআল্লাহ

20/03/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

গাজাবাসীদের জন্য সফলতার শিকড় ফাউন্ডেশন এর পক্ষ থেকে খুবই সামান্য:: আপনারাও এগিয়ে আসুন::::::::
07/04/2025

গাজাবাসীদের জন্য সফলতার শিকড় ফাউন্ডেশন এর পক্ষ থেকে খুবই সামান্য:: আপনারাও এগিয়ে আসুন::::::::


23/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Azizur Rahman, Md Abdul Gani Miah, Shahdat Hossain, Faruk Mia, Md Mehadi Hasan, MdMonal Bepari MonalBepari

হুদাইবিয়া সন্ধি ভঙ্গ করেছিল মক্কার কুরাইশরা, আর গাজার সাথে করা শান্তিচুক্তি ভঙ্গ করেছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। ইতিহাসের শ...
19/03/2025

হুদাইবিয়া সন্ধি ভঙ্গ করেছিল মক্কার কুরাইশরা, আর গাজার সাথে করা শান্তিচুক্তি ভঙ্গ করেছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। ইতিহাসের শিক্ষা বলে, যারা অন্যায়ভাবে সন্ধি ভঙ্গ করে, তাদের পতন অবশ্যম্ভাবী। যেমন নবিজী ﷺ ধৈর্য, প্রজ্ঞা ও কৌশলের মাধ্যমে মক্কা বিজয় করেছিলেন, ইনশাআল্লাহ, ঠিক তেমনই একদিন ফিলিস্তিনও বিজয়ী হবে।

অত্যাচার চিরস্থায়ী নয়
ইতিহাসের চক্র সবসময় সত্য ও ন্যায়ের পক্ষেই ঘুরে। হুদাইবিয়ার সন্ধির পর আল্লাহ মুসলমানদের জন্য বিজয়ের দরজা খুলে দিয়েছিলেন, এবং মক্কা বিজয় তারই ফলাফল ছিল। আজ ফিলিস্তিনের যে দুর্দশা, তা মুসলিম উম্মাহর জন্য এক মহা পরীক্ষা। কিন্তু ইতিহাস সাক্ষী, অত্যাচারীরা কখনোই স্থায়ী হয়নি। যেমন কুরাইশরা তাদের ষড়যন্ত্রে সফল হতে পারেনি, তেমনি ইনশাআল্লাহ, ফিলিস্তিনও শত্রুমুক্ত হবে। মুসলমানরা সেখানে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে।

বিশ্বের মুসলিম নেতারা আজ নিরব। তারা ক্ষমতা টিকিয়ে রাখতে নিজেদের আখের গোছাতে ব্যস্ত, আর মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রয়েছে। তারা নিজেদের স্বার্থে ইয়াহুদি-খ্রিস্টানদের দালালি করছে, অথচ মুসলমানরা আজ নির্যাতিত, নিষ্পেষিত ও অবহেলিত। তবে সময় একদিন আসবে, অবশ্যই আসবে! আল্লাহর ওয়াদা অটল—"নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি" (সূরা ইনশিরাহ: ৬)।

সফলতার শিকড় ফাউন্ডেশন – সর্বশেষ আপডেটআসসালামু আ'লাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।প্রিয় সহৃদয় ব্যক্তিবর্গ,আপনা...
10/03/2025

সফলতার শিকড় ফাউন্ডেশন – সর্বশেষ আপডেট

আসসালামু আ'লাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

প্রিয় সহৃদয় ব্যক্তিবর্গ,
আপনাদের ভালোবাসা, দোয়া ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে মোঃ মমিনুল হক-এর চিকিৎসার জন্য আমরা সফলতার শিকড় ফাউন্ডেশন থেকে ৮,০০০/- (আট হাজার টাকা মাত্র) প্রদান করতে পেরেছি। আলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দিত যে, আপনাদের সহযোগিতার ফলে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।

আমরা চাই প্রতিটি পরিবার ভালো থাকুক, প্রতিটি ঘরে হাসি ফুটুক, প্রতিটি সন্তানের মুখে আনন্দ থাকুক। পরিবারের কর্তা সুস্থ থাকুক, সুস্থ থাকুক পুরো পরিবার। আমরা দোয়া করি, সবার সুন্দর একটি দিন প্রতিদিন ফিরে আসুক।

মমিনুল হকের সম্পর্কে সংক্ষেপে:
মমিনুল কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের তেঁতুল কান্দি (ফকিরের হাট) গ্রামের একজন মেধাবী তরুণ। তিনি Fakirer Hat High School থেকে ২০১৩ সালে এসএসসি সম্পন্ন করেন।

দীর্ঘদিন ধরে মাথার রক্তনালীতে টিউমারের সমস্যায় ভুগছেন।
✅ প্রথম অপারেশন: ২০১৭ সালে Prime Medical College & Hospital, Rangpur-এ।
✅ দ্বিতীয় অপারেশন: Doctor's Clinic and Hospital, Rangpur-এ প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে।

কিন্তু দুঃখজনকভাবে, সমস্যা আবারও ফিরে এসেছে এবং চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ১.৫ থেকে ২ লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন।
তার সাড়ে ৩ বছর বয়সী ছোট মেয়ে রয়েছে, যার মুখের দিকে তাকিয়ে তিনি বাঁচার আশা করছেন।

আপনাদের সহযোগিতার ফলাফল:
আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ৮,০০০/- টাকা প্রদান করেছি, যা মমিনুল হক আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।

📜 ডোনেশন রিসিট নম্বর: ০২
📅 প্রদানের তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (শুক্রবার)
💰 পরিমাণ: ৮,০০০/- টাকা
🎯 উদ্দেশ্য: রক্তনালীতে টিউমারের চিকিৎসার জন্য

📞 রোগীর সরাসরি যোগাযোগ নম্বর: 01916-586606

মমিনুল হক ও তার পরিবার এই সহযোগিতার জন্য আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। আপনার ছোট্ট একটি সাহায্যও কারও জন্য হতে পারে নতুন জীবনের আলো।

ভবিষ্যত পরিকল্পনা:
আমরা চাই মমিনুল হকের চিকিৎসার জন্য আরও সহায়তা করতে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। তাই, যারা এখনো সহযোগিতা করতে চান, তারা নিচের মাধ্যমগুলোর মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন:

📱 বিকাশ/নগদ/রকেট: 01719-425637
📞 যোগাযোগ: সফলতার শিকড় ফাউন্ডেশন

আমাদের লক্ষ্য শুধু একবার সাহায্য করা নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে স্থায়ী পরিবর্তন আনা। মহান আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সবাইকে নেক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার তাওফিক দান করুন।

সবার সুন্দর একটি দিন প্রতিদিন ফিরে আসুক, ভালো থাকুক প্রতিটি পরিবার!

নিবেদক,
📍 সফলতার শিকড় ফাউন্ডেশন
"পরিবর্তন হও, পরিবর্তন কর, সুন্দর পৃথিবী গড়"
🏠 রাণীগঞ্জ, চিলমারী, কুড়িগ্রাম

#মমিনুল_হকের_জন্য_সহযোগিতা
#মানবতার_পাশে_সফলতার_শিকড়_ফাউন্ডেশন
#একটু_সহযোগিতা_একটি_জীবন

আগের নোটিশ স্থগিত করা হলো। ঈদুল ফিতরের পরবর্তী সময় ফ্রি কুরআন শিক্ষা কোর্স শুরু হবে ইনশাআল্লাহ। বিস্তারিত পরে জানানো হব...
11/02/2025

আগের নোটিশ স্থগিত করা হলো। ঈদুল ফিতরের পরবর্তী সময় ফ্রি কুরআন শিক্ষা কোর্স শুরু হবে ইনশাআল্লাহ। বিস্তারিত পরে জানানো হবে।

📢 সফলতার শিকড় ফাউন্ডেশন - শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 📢পদের নাম:🕌 কুরআন প্রশিক্ষক (অস্থায়ী – ২ মাসের জন্য)কর্মস্থল:📍 ১ নং রা...
06/02/2025

📢 সফলতার শিকড় ফাউন্ডেশন - শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 📢

পদের নাম:
🕌 কুরআন প্রশিক্ষক (অস্থায়ী – ২ মাসের জন্য)

কর্মস্থল:
📍 ১ নং রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ভিক্ষু আমের তল সংলগ্ন মসজিদ)

চাকরির ধরন:
📅 অস্থায়ী (মার্চ - এপ্রিল ২০২৫, দুই মাসের জন্য)
⏰ প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস পরিচালনা

বেতন:
💰 ৭,০০০ - ১০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

📌 যোগ্যতা ও দক্ষতা:
✔️ কুরআন শিক্ষা ও তাজবিদে পারদর্শী হতে হবে
✔️ সঠিক উচ্চারণ ও শুদ্ধ তিলাওয়াত শেখানোর দক্ষতা থাকতে হবে
✔️ অভিজ্ঞ প্রশিক্ষক হলে অগ্রাধিকার দেওয়া হবে
✔️ কোনো মাদ্রাসা/ ইসলামিক প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ভালো
✔️ সুন্দর আচরণ, ধৈর্য ও শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকতে হবে
✔️ পবিত্র রমাদানের সময় ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

💼 প্রধান দায়িত্ব:

📖 শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত শেখানো
🕌 সহিহ উচ্চারণ ও তাজবিদের নিয়ম শেখানো
📚 প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস পরিচালনা
👥 শিক্ষার্থীদের ভুল সংশোধন করা ও তাদের মোটিভেট করা
📑 কোর্স শেষে পরীক্ষার আয়োজন ও সনদ প্রদানের সহায়তা করা

📜 আবেদন প্রক্রিয়া:

📩 আবেদনের শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫

📌 প্রয়োজনীয় কাগজপত্র:
✅ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের কপি
✅ শিক্ষাগত যোগ্যতার সনদ কপি
✅ পূর্ববর্তী অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
✅ পাসপোর্ট সাইজ ছবি (১ কপি)

📞 যোগাযোগ:
📱 01719-425-637
📩 মেসেজ দিন: সফলতার শিকড় ফাউন্ডেশন

🔁 এই পোস্টটি শেয়ার করুন এবং যোগ্য প্রার্থীকে জানার সুযোগ করে দিন!

📢 সফলতার শিকড় ফাউন্ডেশন-এর বিশেষ উদ্যোগ 📢✨পবিত্র রমাদানে ২ মাসব্যাপী ফ্রি কুরআন শিক্ষা কোর্স!✨              "কুরআনের জ্...
06/02/2025

📢 সফলতার শিকড় ফাউন্ডেশন-এর বিশেষ উদ্যোগ 📢

✨পবিত্র রমাদানে ২ মাসব্যাপী ফ্রি কুরআন শিক্ষা কোর্স!✨

"কুরআনের জ্ঞানই সফলতার শিকড়"

আপনি কি শুদ্ধভাবে কুরআন পড়তে চান?
আপনার জীবনে কুরআনের আলো ছড়িয়ে দিতে চান?
তাহলে আর দেরি না করে আজই নিবন্ধন করুন।

🌟 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:
✅ সম্পূর্ণ ফ্রি কোর্স (প্রাথমিকভাবে মাত্র ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি)
✅ অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা
✅ প্রতি ব্যাচে মাত্র ২৫-৩০ জন শিক্ষার্থী (ব্যক্তিগত মনোযোগ নিশ্চিত)
✅ সময়ের সুবিধানুযায়ী যেকোনো ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ
✅ শুদ্ধ কুরআন তিলাওয়াত ও সহিহ উচ্চারণ শেখানো হবে
✅ প্রতিটি ক্লাস ১.৫-২ ঘণ্টা
✅ সরাসরি অফলাইন ক্লাস (ব্যক্তিগত প্রশিক্ষণ ও ইন্টারঅ্যাকশন)
✅ কোর্স শেষে সনদপত্র প্রদান

🕌 যাদের জন্য এই কোর্স:
📘 ছাত্র | 💼 ব্যবসায়ী | 👨‍💼 চাকরিজীবী | 🏡 সাধারণ জনগণ
👳‍♂️ ইসলামপ্রিয় মুসলিম ভাইদের জন্য এটি একটি দারুণ সুযোগ!

⏳ কোর্সের সময়কাল:
🗓 মার্চ - এপ্রিল ২০২৫ (দুই মাস)
⏰ প্রতিদিন নির্ধারিত সময়ে ক্লাস

📍 কোর্সের স্থান:
🏡 ১ নং রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ Raniganj Union (ভিক্ষু আমের তল সংলগ্ন মসজিদ)
📌 (চাহিদার ভিত্তিতে স্থান পরিবর্তন হতে পারে)

📜 কিভাবে ভর্তি হবেন?

✅ ভর্তি ফরম সংগ্রহের স্থান:
📍 ভিক্ষু আমের তল, রাকিবুল কম্পিউটার দোকান (যোগাযোগ: আমিনুল ইসলাম 01406-010248)

📅 ভর্তির সময়সীমা:
🔹 শুরুর তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৫
🔹 শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫

📌 প্রয়োজনীয় কাগজপত্র:
📑 জন্ম নিবন্ধন / ভোটার আইডি কার্ড অনুসারে ফরম পূরণ
📸 পাসপোর্ট সাইজ ছবি (১ কপি)

📆 ক্লাস শুরু: ১ মার্চ ২০২৫

💡 প্রাথমিকভাবে শুধুমাত্র পুরুষদের জন্য কোর্সটি চালু করা হচ্ছে। ভবিষ্যতে মহিলাদের জন্যও ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।

🌍 আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা:
📖 "বেসিক ইসলামিক স্টাডিজ" কোর্স চালু করা হবে ইনশাআল্লাহ
📡 অনলাইন কোর্সের ব্যবস্থাও থাকবে
📍 ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় বুথ স্থাপন করা হবে, যাতে সবাই সহজেই "কুরআন ও বেসিক ইসলাম শিক্ষার" আওতায় আসতে পারে।

🌟 আমাদের লক্ষ্য:
📖 "পবিত্র কুরআন তথা ইসলামী শিক্ষার আলোকে ব্যক্তি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।"
✨ পরিবর্তন হও, পরিবর্তন করো, সুন্দর পৃথিবী গড়ো! ✨

📞 যোগাযোগ:
☎️ 01719-425637
📩 মেসেজ দিন: সফলতার শিকড় ফাউন্ডেশন

🔁 এই পোস্টটি শেয়ার করে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগের সাথে যুক্ত করুন!

🤲 "কুরআন শিক্ষা প্রজেক্ট"-এ আপনার সহযোগিতা কাম্য!

📌 নগদ/ বিকাশ/ রকেট:
📱 01719-425637 (সফলতার শিকড় ফাউন্ডেশন)
💰 অংশ নিন, সওয়াবের ভাগীদার হোন!

💡 ইসলাম প্রচার এবং মানবতার কল্যাণে আপনার একটুখানি অবদান হতে পারে বিশাল সওয়াবের কারণ! তাই এই পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন!

Address

Rangpur

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 23:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when সফলতার শিকড় ফাউন্ডেশন Sofolatar Shikor Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share