মানবতার কল্যাণে মোরা বাংলাদেশ।

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • মানবতার কল্যাণে মোরা বাংলাদেশ।

মানবতার কল্যাণে মোরা বাংলাদেশ। Rangpuri TV

আজ রাত ৯:৩০ এ লাইভে টকশো হবে ইনশাআল্লাহ। চোখ রাখুন 👉Md Nashed Mia Rangpuri@ফলোয়ার
21/08/2023

আজ রাত ৯:৩০ এ লাইভে টকশো হবে ইনশাআল্লাহ।
চোখ রাখুন 👉Md Nashed Mia Rangpuri
@ফলোয়ার

31/12/2022

২০২৩ সাল থেকেই কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

31/12/2022

দীর্ঘ সময় সংস্থার কাজ বন্ধ থাকায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

08/03/2022

মনে রাখবেন ওই গরিব কৃষক আপনার বেতন দেয়। আপনি গরিবের ঘাম ঝড়ানো টাকা দিয়ে আরাম আয়েশ করেন। তাই ওদের সাথে সদ্ব্যবহার করুন। নয়তো ওই গরিবের চোখের জল আপনার জীবনকে সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে দেবে। যেখান থেকে বেঁচে ওঠা কিংবা আলো পাওয়া অসম্ভব।

মোঃ নাসিদ মিয়া রংপুরী

||না পাওয়া||মোঃ নাসিদ মিয়া রংপুরীকোন কিছু হারিয়ে ফেলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া মানে নিজের ক্ষতি করা। অনেকেই আছে যারা ...
30/01/2022

||না পাওয়া||
মোঃ নাসিদ মিয়া রংপুরী

কোন কিছু হারিয়ে ফেলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া মানে নিজের ক্ষতি করা। অনেকেই আছে যারা আপনার দূর্বলতা খুঁজে সময় মত ফায়দা লুটবে। তাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের দূর্বলতা প্রকাশ করবেন না।

নিজের দোষ ত্রুটি কিংবা অপকর্মের কথা প্রকাশ করা ঠিক না। বরং গোপনে তা শুধরিয়ে নেওয়া উত্তম। নিজের ভুল কাজ শুধরানোর জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করা দরকার। গনমুখে প্রচার করার দরকার নেই।

কাউকে না পেলে, কোনো কিছু হারিয়ে ফেলে দূর্বল হওয়া ঠিক নয়। আল্লাহর কাছে চাইতে হবে। কষ্টের মাঝে কষ্টের গল্পগুলো স্মরণ করা মানে নিজেকে দূর্বল করা। মনে রাখতে হবে ভেঙে পড়া মানে হেরে যাওয়া। আল্লাহ তায়ালা বলেছেন, “নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ ( ৯৪ সূরা আল ইনশিরাহ, আয়াত ০৬)”

“চাইলেই সব পাওয়া যায়না” এই কথাটা মনে রেখে পথ চললে কখনো ভেঙে পড়ার প্রশ্ন আসেনা। যা আপনার হয়নি তা আপনার যোগ্য ছিলোনা কিংবা আপনি অতিরিক্ত কিছু চেয়ে ফেলেছেন এটা ভেবে শান্ত থাকুন। হতে পারে এর থেকে উত্তম কিছু আপনার হবে।

সবথেকে বড় কথা হচ্ছে ধৈর্য্য ধারণ করা। আল্লাহ তায়ালা বলেছেন, “আর তোমার রবের জন্যই ধৈর্যধারণ কর (৭৪ সূরা আল মুদ্দাসসির, আয়াত ০৭)”যাদের ধৈর্য্য কম তারা কোনো কিছু না পাওয়া মাত্রই ভেঙে পড়ে। চলে যায় অসৎ পথে। যারা ফলে তাদের জীবনে নেমে আসে অন্ধকার। আর এই অন্ধকার থেকে যেকেউ সহজে বের হতে পারে না।

চেষ্টা করে যেতে হবে। যা পাননি বা যা হারিয়ে গেছে ইনশাআল্লাহ তার থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। চেষ্টাই সফলতার চাবিকাঠি। চেষ্টা না করে শোকাহত হয়ে বসে থেকে কোনো উপকার পাওয়া যায় না। তাই শোকাহত হয়ে সময়ের অপচয় করা পরিহার করুন।

বইঃ প্রেরণার চিঠি।
লেখকঃ মোঃ নাসিদ মিয়া রংপুরী

16/01/2022

“আমাদের সমাজকে ফেতনামুক্ত করার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই। কেননা প্রতিটি মানুষ তার নিজস্ব মন-মানসিকতা দিয়ে অন্য বিষয়গুলো বিবেচনা করে।”

মোঃ নাসিদ মিয়া রংপুরী

 #দূর্নীতির_কবলে_সরকারি_মেডিকেল।চিকিৎসকের কাছে মানুষ আরোগ্য লাভের জন্য যায়। কিন্তু অর্থ সংকটের জন্য অনেকেই বঞ্চিত হয় চ...
11/10/2021

#দূর্নীতির_কবলে_সরকারি_মেডিকেল।

চিকিৎসকের কাছে মানুষ আরোগ্য লাভের জন্য যায়। কিন্তু অর্থ সংকটের জন্য অনেকেই বঞ্চিত হয় চিকিৎসা সেবা থেকে।

সরকারি মেডিকেলে কর্মরত সকল কর্মচারীকে সরকার‌ কতৃপক্ষ থেকে টাকা দেওয়া হলেও, তারা‌ অতিরিক্ত অর্থ গ্রহণ করে রোগীদের কাছ থেকে।

অনেক মেডিকেলে রোগী সেবা নিতে গেলে কয়েকদফা অর্থ ব্যয় করতে হয়। যেমন ডক্টরের কাছে যাওয়ার আগে রিসিয়াল নিতে একদফা ঘুষ প্রদান করতে হয়। ডক্টর কে পরামর্শের জন্য অর্থ প্রদান সহ নার্সদের কেও আজ-কাল সন্তুষ্ট করতে হয় অর্থ প্রদানের মাধ্যমে।

সরকারি বরাদ্দ থেকে মেডিকেল পরিচালনার যে অর্থ আসে তা কে বা কারা আত্মসাধ করে তা জানা নেই। অধিকাংশ সময় দেখা যায় মেডিকেল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এখানে কর্মীর অভাব নাকি কর্মীর দায়ীত্ব পালনে অবহেলা তা বোঝা মুশকিল।

আজকাল জরুরী রোগী সরকারী মেডিকেলের পরিবর্তে বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়। কারন হচ্ছে তাদের মনে ধারনা জন্ম নিয়েছে, মেডিকেলে দ্রুত সেবা পাওয়া যাবে না।

সাধারণ মানুষ আজ আস্থা হারিয়ে ফেলেছে সরকারি মেডিকেলের সেবা থেকে। অথচ এসব বিষয় নিয়ে কোন কথা নেই প্রচার মাধ্যম গুলোতে।

সাধারণ মানুষ চায় সরকারি মেডিকেল গুলো বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হোক।

নাসিদ মিয়া রংপুরীর লেখাসমগ্র
✍️Md Nashed Mia Rangpuri

10/10/2021

“ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য চড়া হওয়ায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছে অনেক পুরুষ। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।💚

“যদি সমাজে তোমাকে নিয়ে সমালোচনা কিংবা আলোচনা না হয় তাহলে তুমি গুরুত্বহীন ব্যক্তি। যদি তোমাকে নিয়ে সমালোচনা কিংবা আলোচ...
06/10/2021

“যদি সমাজে তোমাকে নিয়ে সমালোচনা কিংবা আলোচনা না হয় তাহলে তুমি গুরুত্বহীন ব্যক্তি। যদি তোমাকে নিয়ে সমালোচনা কিংবা আলোচনা হয় তাহলে ধরে নিয়ে তুমি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

✍️ Md Nashed Mia Rangpuri

وَ لَئِنۡ اَذَقۡنَا الۡاِنۡسَانَ مِنَّا رَحۡمَۃً  ثُمَّ  نَزَعۡنٰہَا مِنۡہُ ۚ اِنَّہٗ  لَیَـُٔوۡسٌ کَفُوۡرٌ ﴿۹﴾ আর যদি আ...
05/10/2021

وَ لَئِنۡ اَذَقۡنَا الۡاِنۡسَانَ مِنَّا رَحۡمَۃً ثُمَّ نَزَعۡنٰہَا مِنۡہُ ۚ اِنَّہٗ لَیَـُٔوۡسٌ کَفُوۡرٌ ﴿۹﴾
আর যদি আমি মানুষকে আমার পক্ষ থেকে রহমত আস্বাদন করাই, অতঃপর তার থেকে তা কেড়ে নেই, নিশ্চয় সে তখন (হয়ে পড়বে) নিরাশ, অকৃতজ্ঞ।

وَ لَئِنۡ اَذَقۡنٰہُ نَعۡمَآءَ بَعۡدَ ضَرَّآءَ مَسَّتۡہُ لَیَقُوۡلَنَّ ذَہَبَ السَّیِّاٰتُ عَنِّیۡ ؕ اِنَّہٗ لَفَرِحٌ فَخُوۡرٌ ﴿ۙ۱۰﴾
আর দুঃখ-দুর্দশা স্পর্শ করার পর যদি আমি তাকে নিআমত আস্বাদন করাই, তাহলে সে অবশ্যই বলবে, ‘আমার থেকে বিপদ-আপদ দূর হয়ে গেছে, আর সে হবে অতি উৎফুল্ল, অহঙ্কারী।

اِلَّا الَّذِیۡنَ صَبَرُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّ اَجۡرٌ کَبِیۡرٌ ﴿۱۱﴾
তবে যারা সবর করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্যই রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান।
■১২ পারা, ১১ সূরা হূদ, ৯-১১ আয়াত■

৯-১১ নং আয়াতের তাফসীর

পূর্ণ ঈমানদারগণ ছাড়া সাধারণভাবে জনগণের মধ্যে যে সব খারাপ গুণ ও বদ অভ্যাস রয়েছে, আল্লাহ তাআ’লা এখানে তারই বর্ণনা দিচ্ছেন যে, মানুষ সুখের পর দুঃখ-কষ্টে পতিত হলে সম্পূর্ণরূপে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে এবং মহান আল্লাহর প্রতি বদ ধারণা পোষণ করতে শুরু করে দেয়, ইতিপূর্বে যেন সে কোন আরাম ও সুখ ভোগ করেই নাই। অথবা এই দুঃখ-কষ্টের পর পুনরায় যে তাদের উপর শান্তি নেমে আসতে পারে এ আশাও তারা করে না। পক্ষান্তরে, দুঃখ-কষ্টে পতিত হওয়ার পর যদি সুখ শান্তি তাদেরকে স্পর্শ করে তখন তারা বলতে শুরু করে যে, দুঃসময় তাদের উপর থেকে সরে গেছে। এ কথা বলে তারা খুশীতে আত্মহারা হয়ে যায় এবং অন্যদের উপর গর্ব করতে থাকে। এর পর আবার যে তাদের উপর দুঃখ বিপদ নেমে আসতে পারে সে সম্পর্কে তারা সম্পূর্ণরূপে বেখেয়াল ও নিশ্চিন্ত হয়ে পড়ে। কিন্তু যারা মু’মিন তারা এই বদ অভ্যাস থেকে মুক্ত। তারা দুঃখ-দুর্দশায় ধৈর্য ধারণ করে এবং সুখ ও আরামের সময় মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে ও তার অনুগত হয়ে থাকে। এসব লোক এর বিনিময়ে ক্ষমা ও বড় পুরস্কার লাভ করে। যেমন হাদীসে এসেছে (রাসূলুল্লাহ (সঃ) বলেছেন): “যার হাতে আমার প্রাণ রয়েছে তাঁর শপথ! মু'মিনের উপর এমন কোন কষ্ট, বিপদ, দুঃখ ও চিন্তা পতিত হয় না যার কারণে আল্লাহ তাআ’লা তার গুণাহ মাফ না করেন, এমন কি একটা কাঁটা ফুটলেও।”

সহীহ্ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে। (যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন): “যাঁর হাতে আমার জীবন রয়েছে তাঁর শপথ! “মু'মিনের জন্যে আল্লাহর প্রত্যেকটা ফায়সালা কল্যাণকর হয়ে থাকে। সে সুখ শান্তির সময় কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে তা তার জন্যে কল্যাণকর হয় এবং দুঃখ-কষ্টের সময় ধৈর্য ধারণ করে, ফলে তখনই সে কল্যাণ লাভ করে থাকে।” এ জন্যেই আল্লাহ তাআ’লা বলেনঃ “আসরের সময়ের শপথ! নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু যারা ঈমান আনে, ভাল কাজ করে, একে অপরকে সত্যের প্রতি উপদেশ দিতে থাকে এবং একে অন্যকে (আমলের) পাবন্দ থাকার উপদেশ দিতে থাকে। (তারাই ক্ষতি হতে রক্ষা পাবে)” মহান আল্লাহ আর এক জায়গায় বলেনঃ (আরবি) অর্থাৎ “নিশ্চয় মানুষকে দুর্বল মনা করে সৃষ্টি করা হয়েছে। যখন তাকে দুঃখ স্পর্শ করে তখন সে হায়-হুতাশ করতে থাকে। আর যখন সে স্বচ্ছল হয় তখন কার্পণ্য করতে শুরু করে। (৭০:১৯)

■ Md Nashed Mia Rangpuri ■

05/10/2021

আর দুঃখ-দুর্দশা স্পর্শ করার পর যদি আমি তাকে নিআমত আস্বাদন করাই, তাহলে সে অবশ্যই বলবে, ‘আমার থেকে বিপদ-আপদ দূর হয়ে গেছে, আর সে হবে অতি উৎফুল্ল, অহঙ্কারী।
[১২ পারা, ১১ সূরা হূদ, ১০ আয়াত]

Facebook.com/mnmr.bd


This is official page of Md Nashed Mia Rangpuri. Contact number: 01936036130

একজন দাঈ ইলাল্লাহ


Address

গংগাচড়া, রংপুর, বাংলাদেশ।
Rangpur
NASID.COM

Telephone

+8801936036130

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার কল্যাণে মোরা বাংলাদেশ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share