Parbatya Bhikkhu Sangha Bangladesh - Rangamati Branch

Parbatya Bhikkhu Sangha Bangladesh - Rangamati Branch Parbatya Bhikkhu Sangha Bangladesh is a Theravadin Monastic Sangha in CHT's, Bangladesh.

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান, পার্বত্য বৌদ্ধমিশন’র প্রতিষ্ঠাতা-পরিচা...
13/09/2026

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান, পার্বত্য বৌদ্ধমিশন’র প্রতিষ্ঠাতা-পরিচালক, ধর্ম ও সমাজ সুরক্ষায় অগ্রগামী নির্ভীক পুরুষ, সংঘহিতৈষী উজ্জ্বল নক্ষত্র পরম শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথের (বেড়া ভান্তে) মহোদয়ের প্রয়াণে-
বিনম্র শ্রদ্ধাঞ্জলি

নিবেদনে
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ
রাঙামাটি পৌর ও সদর শাখা,
রাঙামাটি পার্বত্য জেলা।
তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
স্থান : পার্বত্য বৌদ্ধমিশন, পাইলট পাড়া, খাগড়াছড়ি।

𑄛𑄢𑄴𑄝𑄧𑄖𑄴𑄳𑄠𑄧 𑄞𑄨𑄇𑄴𑄈𑄪 𑄥𑄧𑄁𑄊𑄧 𑄝𑄁𑄣𑄘𑄬𑄏𑄧𑄢𑄴 𑄃𑄉𑄧𑄢𑄨 𑄥𑄧𑄞𑄚𑄚𑄪, 𑄦𑄨𑄢𑄪𑄇𑄴 𑄥𑄧𑄣𑄴𑄣𑄘𑄢𑄨 𑄛𑄧𑄢𑄨𑄥𑄧𑄘𑄧𑄢𑄴 𑄟𑄪𑅄𑄪𑄇𑄴 𑄥𑄧𑄣𑄴𑄣𑄘𑄢𑄴, 𑄛𑄧𑄢𑄴𑄝𑄧𑄖𑄴𑄳𑄠𑄧 𑄝𑄯𑄘𑄴𑄙𑄧𑄟𑄨𑄥𑄧𑄚𑄧𑄢𑄴 𑄗𑄨𑄖𑄧𑄝𑄨𑄚𑄚𑄪 𑄃𑄳𑄦 𑄛𑄧𑄢𑄨𑄌𑄣𑄧𑄇𑄴, 𑄙𑄧𑄢𑄴𑄟𑄧 𑄃𑄳𑄦 𑄥𑄧𑄟𑄌𑄴 𑄢𑄮𑄇𑄴𑄈𑄬𑄬𑄖𑄴𑄬𑄬 𑄃𑄇𑄴𑄟𑄪𑅄𑄨𑄟𑄴 𑄃𑄧𑄎𑄧𑄁𑄥𑄧𑄋𑄴 𑄝𑄧𑄚𑄴𑄘, 𑄥𑄧𑄁𑄊𑄧𑄢𑄴 𑄞𑄣𑄬𑄖𑄴𑄳𑄠𑄬𑄬 𑄎𑄮𑄣𑄴𑄎𑄮𑄣𑄴𑄳𑄠𑄬𑄬 𑄖𑄢 𑄛𑄧𑄢𑄧𑄟𑄴 𑄥𑄳𑄢𑄧𑄘𑄴𑄙𑄬𑄬𑄠𑄮 𑄞𑄧𑄘𑄧𑄚𑄴𑄖𑄧 𑄥𑄪𑄟𑄧𑄚𑄣𑄧𑄁𑄇𑄢𑄴 𑄟𑄧𑄦𑄗𑄬𑄢𑄧 (𑄝𑄬𑄢𑄳𑄦 𑄞𑄚𑄴𑄖𑄬𑄬) 𑄚𑄬𑄬𑄭 𑄦𑄧𑄚𑄢𑄴 𑄛𑄱𑄰𑄘𑄬𑄚𑄬-

𑄉𑄮𑄞𑄨𑄚𑄴 𑄥𑄳𑄢𑄧𑄘𑄴𑄙𑄣𑄱𑄰 𑄏𑄪 𑄏𑄪

𑄉𑄧𑄎𑄚𑄖𑄴
𑄛𑄢𑄴𑄝𑄧𑄖𑄴𑄳𑄠𑄧 𑄞𑄨𑄇𑄴𑄈𑄪 𑄥𑄧𑄁𑄊𑄧 𑄝𑄁𑄣𑄘𑄬𑄌𑄴
𑄢𑄋𑄟𑄖𑄴𑄳𑄠𑄬𑄬 𑄛𑄯𑄢𑄧 𑄃𑄳𑄦 𑄥𑄧𑄘𑄧𑄢𑄴 𑄙𑄬𑄣,
𑄢𑄋𑄟𑄖𑄴𑄳𑄠𑄬𑄬 𑄟𑄪𑄢𑄳𑄦𑄮𑄣𑄴𑄳𑄠𑄬𑄬 𑄌𑄘𑄨𑄉𑄋𑄴𑅁
𑄛𑄪𑄢𑄴 - 𑄷𑄺 𑄥𑄬𑄛𑄴𑄖𑄬𑄟𑄴𑄝𑄧𑄢𑄴 𑄸𑄶𑄸𑄼 𑄈𑄳𑄢𑄨𑄌𑄴𑄖𑄧𑄝𑄧𑄏𑄧𑄢𑄴𑅁
𑄎𑄉 - 𑄛𑄢𑄴𑄝𑄧𑄖𑄴𑄳𑄠𑄧 𑄝𑄯𑄘𑄴𑄙𑄧𑄟𑄨𑄥𑄧𑄚𑄴, 𑄛𑄭𑄣𑄧𑄖𑄴𑄛𑄢𑄳𑄦, 𑄈𑄉𑄢𑄍𑄪𑄢𑄨𑅁

🪷শোক বার্তা🕯️“অনিচ্চা বত সংখারা, উপ্পাদবয়ধম্মিনো।উপ্পজ্জিত্বা নিরুজ্ঝন্তি, তেসং বূপসমো সুখো॥”আন্তর্জাতিকভাবে পরিচিত বৌদ...
12/09/2026

🪷শোক বার্তা🕯️

“অনিচ্চা বত সংখারা, উপ্পাদবয়ধম্মিনো।
উপ্পজ্জিত্বা নিরুজ্ঝন্তি, তেসং বূপসমো সুখো॥”

আন্তর্জাতিকভাবে পরিচিত বৌদ্ধ ব্যক্তিত্ব, পার্বত্য বৌদ্ধ মিশন অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সাবেক সভাপতি এবং উপদেষ্টা পরিষদের প্রধান পরম শ্রদ্ধেয় ভদন্ত সুমনা লংকার মহাথের (বেরা ভান্তে) তাঁর আজীবন সাধনা ও সেবাকর্মের প্রিয় বিদ্যাপীঠ পার্বত্য বৌদ্ধ মিশনে নিজ শেষ ইচ্ছানুযায়ী আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ভোর ৪টা ০০ মিনিটে মহাপ্রয়াণ লাভ করেছেন।

তাঁর মহাপ্রয়াণে পার্বত্য ভিক্ষু সংঘ তথা সমগ্র বৌদ্ধ সমাজ একজন নিবেদিতপ্রাণ, নিঃস্বার্থ, পরোপকারী, সমাজহিতৈষী ও মানবকল্যাণে উৎসর্গিত মহৎ ধর্মীয় ব্যক্তিত্বকে হারাল। তাঁর প্রজ্ঞা, মৈত্রী, করুণাবোধ, ধর্মীয় নেতৃত্ব এবং সমাজ ও মানবতার প্রতি আজীবন অবদান বৌদ্ধ সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরম শ্রদ্ধেয় ভদন্ত সুমনা লংকার মহাথেরের মহাপ্রয়াণে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ—রাঙামাটি পৌর ও সদর উপজেলা শাখা গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে। তাঁর মহাপ্রয়াণে আমরা শোকসন্তপ্ত এবং তাঁর অসংখ্য শিষ্য, অনুরাগী, উপাসক-উপাসিকা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, পরম শ্রদ্ধেয় ভান্তে দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস, চোখের জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তীতে দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ ভোরে তিনি অনিত্যতার নিয়মে দেহত্যাগ করে মহাপ্রয়াণ লাভ করেন।

শ্রদ্ধেয় ভান্তের পবিত্র অন্তিম যাত্রা শান্তিময় ও সুগম হোক। তাঁর সুকৃতি ও পুণ্যকর্মের প্রভাবে কল্যাণময় গতি লাভ করুন—🙏 সাধু, সাধু, সাধু।

তথ্য ও প্রচার বিভাগ
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ
রাঙামাটি পৌর ও সদর উপজেলা শাখা

☸️ বর্ষা ঋতুর প্রথম উপোসথ সুসম্পন্ন 🌿আজ ১২ অগাস্ট ২০২৬ খ্রি. বুধবার পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উ...
12/08/2026

☸️ বর্ষা ঋতুর প্রথম উপোসথ সুসম্পন্ন 🌿

আজ ১২ অগাস্ট ২০২৬ খ্রি. বুধবার পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখার বর্ষা ঋতুর প্রথম উপোসথ আনন্দ বিহারের সীমাঘরে যথাযথভাবে সুসম্পন্ন হয়েছে।

উপোসথ ভিক্ষু সংঘের শীল, বিনয়, ঐক্য ও শুদ্ধতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। এই দিনে ভিক্ষু সংঘ একত্রিত হয়ে পাটিমোক্খ পাঠ ও শ্রবণ, শীল-সংযমের পর্যালোচনা এবং ধম্ম-বিনয়ের প্রতি পুনরায় অঙ্গীকার করেন। এর মাধ্যমে সংঘের ঐক্য, শুদ্ধতা, পারস্পরিক সৌহার্দ্য ও বিনয়ানুশাসন সুদৃঢ় হয়।

ভগবান বুদ্ধ বলেছেন— “আমি যে ধম্ম ও বিনয় দেশনা ও প্রবর্তন করেছি, সেটিই আমার পর তোমাদের শিক্ষক হবে।”

তাই উপোসথ কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি নিজের আচরণ পর্যালোচনা, অপরাধ থাকলে তা স্বীকার ও সংশোধন, বিনয়কে দৃঢ়ভাবে ধারণ এবং সংঘের পবিত্রতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

যে সংঘ ধম্ম ও বিনয়ের মধ্যে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত, সেই সংঘই বুদ্ধশাসনের স্থায়িত্ব ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

🙏 ভগবান বুদ্ধের পবিত্র ধম্ম ও বিনয় চিরস্থায়ী হোক।
🙏 সংঘের মধ্যে ঐক্য, শীল ও সৌহার্দ্য সুদৃঢ় হোক।
🙏 সকল প্রাণী ধম্মের পথে কল্যাণ লাভ করুক।

📸 ছবি: বিনয়কর্ম শুরু করার পূর্বে তোলা।

— প্রচার ও প্রকাশনা বিভাগ, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখা।

Parbatya Bhikkhu Sangha Bangladesh - Rangamati Branch
Parbatya Bhikkhu Sangha Bangladesh: PBSB

#পার্বত্য_ভিক্ষু_সংঘ_বাংলাদেশ
#রাঙ্গামাটিশাখা #উপোসথ #পাতিমোক্খ #বুদ্ধেরশিক্ষা #ধম্মবিনয় #সংঘঐক্য

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর মাননীয় উপ-সংঘরাজ, পরম শ্রদ্ধেয় শ্রদ্ধালংকার মহাথেরো ভান্তের ৭৫তম শুভ জন্মদিনে জানাই অশ...
05/07/2026

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর মাননীয় উপ-সংঘরাজ, পরম শ্রদ্ধেয় শ্রদ্ধালংকার মহাথেরো ভান্তের ৭৫তম শুভ জন্মদিনে জানাই অশেষ শ্রদ্ধা ও পুষ্পাঞ্জলি। 🌸🙏

ভান্তের এই শুভ জন্মদিনে আমরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নিরোগ জীবন কামনা করছি। পরম করুণাময় বুদ্ধের অশেষ আশীর্বাদে তিনি যেন সবসময় আমাদের মাঝে সুস্থ ও সবল থেকে বুদ্ধের শাসন প্রচার ও প্রসারে নিরলস দিকনির্দেশনা দিয়ে যেতে পারেন, এই প্রার্থনা করি।

শুভ জন্মদিন, পূজনীয় ভান্তে। সাধু! সাধু! সাধু!

— পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখা।

#শুভ_জন্মদিন #ভদন্ত_শ্রদ্ধা_লংকার_মহাথেরো

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল, খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি মুখ ত্রিপুরা পাড়ার কৃতি সন্তান ভেন. ঞানিসারা ভিক্ষু ...
16/06/2026

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল, খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি মুখ ত্রিপুরা পাড়ার কৃতি সন্তান ভেন. ঞানিসারা ভিক্ষু Ven. Nyanisara Bhikkhu-Tripura Buddhist Monk.BD (তমেন্ট ত্রিপুরা) বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।

বিদ্যুৎ ও উন্নত সড়ক যোগাযোগ সুবিধাবিহীন একটি অত্যন্ত প্রান্তিক জনপদ থেকে উঠে এসে তিনি এলাকার প্রথম স্নাতক (গ্রাজুয়েট) হওয়ার গৌরব অর্জন করেছেন। সমস্ত প্রতিকূলতাকে জয় করে তাঁর এই কৃতিত্ব স্থানীয় অবহেলিত ও অনগ্রসর সমাজে শিক্ষা, জ্ঞান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

ভেন. ঞানিসারা ভিক্ষু রাঙামাটিতে অবস্থানকালীন সময়ে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর রাঙামাটি শাখা'র বিভিন্ন ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রমে অত্যন্ত নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করেছেন এবং ভূমিকা রেখেছেন। সদ্ধর্মের প্রচার ও সংঘের প্রতি তাঁর এই আত্মনিবেদন প্রশংসনীয়।

আজ তাঁর এই সাফল্যে এবং উচ্চশিক্ষার যাত্রায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ (রাঙামাটি শাখা)-এর পক্ষ থেকে আমরা তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভকামনা ও মঙ্গলময় আশীর্বাদ।

আমরা তাঁর সুস্বাস্থ্য, নীরোগ দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য ও প্রজ্ঞা লাভ কামনা করছি। জগতের সকল সত্ত্ব সুখী হোক।

প্রচারেঃ
তথ্য ও প্রচার বিভাগ,
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখা।
U Bodhilankar Bhikkhu
Parbatya Bhikkhu Sangha Bangladesh: PBSB
Parbatya Bhikkhu Sangha Bangladesh - Rangamati Branch

আজ রাঙ্গামাটি সদরস্থ কাঠালতলীর মৈত্রী বিহারে ভদন্ত পঞ্ঞাদীপ মহাথের ভান্তের মহতী পুণ্যোৎসর্গ অনুষ্ঠান পুণ্যময় পরিবেশের মধ...
12/06/2026

আজ রাঙ্গামাটি সদরস্থ কাঠালতলীর মৈত্রী বিহারে ভদন্ত পঞ্ঞাদীপ মহাথের ভান্তের মহতী পুণ্যোৎসর্গ অনুষ্ঠান পুণ্যময় পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

সিএইচটি সুপ্রিম সংঘ কাউন্সিল বাংলাদেশ-এর সম্মানিত মহাসচিব, ভদন্ত পঞ্ঞাদীপ মহাথের ভান্তের মহতী আয়োজনে তাঁর প্রয়াত পিতা ক্যসামং মার্মা ও প্রয়াত মাতা খ্যইকসাউং মার্মা (ঞানচারী সাধুমা) সহ সকল জ্ঞাতীর পারলৌকিক সদগতি ও নির্বাণ প্রাপ্তির উদ্দেশ্যে এই বিশেষ ধর্মীয় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিক্খার দান, কল্পতরু দান, সহস্র প্রদীপ দান, সংঘদান ও পিণ্ডদানসহ জ্ঞাতি ভোজনের মাধ্যমে পুণ্যোৎসর্গ করা হয়।

একই সাথে, আমেরিকা প্রবাসী প্রবীর বড়ুয়ার প্রয়াত পিতা অর্বণী বড়ুয়া ও প্রয়াত মাতা মল্লিকা বড়ুয়া সহ সকল প্রয়াত জ্ঞাতীর পারলৌকিক সুগতি ও নির্বাণ প্রাপ্তির উদ্দেশ্যেও পুণ্যোৎসর্গ করা হয়।

এই মহতী পুণ্যোৎসর্গে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর মাননীয় উপসংঘরাজ, শ্রদ্ধেয় শ্রদ্ধালংকার মহাথের ভান্তে। এছাড়াও রাঙ্গামাটি সদরের স্থানীয় ভিক্ষু সংঘসহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় অর্ধশত প্রাজ্ঞ, জ্ঞানী ও পণ্ডিত ভিক্ষুসংঘ উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটি, বান্দরবান, বাঘমারা, কাউখালী, খাগড়াছড়ি ও পটিয়াসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত চাকমা, মার্মা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও বড়ুয়া সম্প্রদায়ের শ্রদ্ধাবান দায়ক-দায়িকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো বিহার প্রাঙ্গণকে এক পরম পুণ্যময় মিলনমেলায় পরিণত করেছিল।

এই পুণ্যরাশি সকল প্রয়াত জ্ঞাতির সুগতি ও নির্বাণ লাভের হেতু হোক। সকলের জীবন সুখ ও শান্তিময় হোক।
জগতের সকল প্রাণী সুখী হোক।
সাধু... সাধু... সাধু...।

প্রচারেঃ
তথ্য ও প্রচার বিভাগ,
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখা।

U Pannya Dipa Bhikkhu U Bodhilankar Bhikkhu
Parbatya Bhikkhu Sangha Bangladesh: PBSB
Parbatya Bhikkhu Sangha Bangladesh - Rangamati Branch

25/05/2026

প্রদীপ্ত আগামী: এস.এস.সি ২০২৬ কর্মশালা
নৈতিকতা, জীবনবোধ ও আধ্যাত্মিকতার পথে তিন দিন।
স্থান: ওঅন মিয়ং ভাবনা কেন্দ্র।

আয়োজনে: ওঅন মিয়ং ভাবনা কেন্দ্র।

বিশেষ কৃতজ্ঞতা:
ভেন. শ্রদ্ধালঙ্কার মহাথেরো
ভেন. গুণলঙ্কার মহাথেরো
ভেন. বুদ্ধদত্ত মহাথেরো
ভেন. পাঞ্ঞাদীপা মহাথেরো
টিস্তা চাকমা
জোনা চাকমা
সুরবি চাকমা
জবা চাকমা( গুলুবি)
মিসেস স্বর্ণপ্রিয়া চাকমা
বাবু অশোক কুমার চাকমা

পরিচালনা: ভেন. বোধিলঙ্কার ভিক্ষু
ক্যামেরা ও সিনেমাটোগ্রাফি: ভেন. বোধিলঙ্কার ভিক্ষু, ভেন. মোদ্গালায়ন ভিক্ষু
সম্পাদনা: ভেন. বোধিলঙ্কার ভিক্ষু
ভয়েসওভার: এ আই

Sound Effect by Grazina from Pixabay
Thanks to Soul_Frequencies

সহযোগিতায়:
সকল স্বেচ্ছাসেবকবৃন্দ, ওঅন মিয়ং ভাবনা কেন্দ্র।

পবিত্র শুভ বুদ্ধপূর্ণিমা (২৫৭০ বুদ্ধাব্দ) উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগ...
14/05/2026

পবিত্র শুভ বুদ্ধপূর্ণিমা (২৫৭০ বুদ্ধাব্দ) উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘প্রাত্যাহিক বন্দনা ও সূত্র আবৃত্তি প্রতিযোগিতা’ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনে ‘ঘ’ বিভাগে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগীর ভক্তি ও নিষ্ঠা আমাদের মুগ্ধ করেছে। প্রতিযোগিতায় যারা কৃতিত্বের সাথে সেরা তিন স্থান অর্জন করেছে:

🥇 ১ম স্থান: পুরেন্তি চাকমা
🥈 ২য় স্থান: বিমলা চাকমা
🥉 ৩য় স্থান: অর্ণব বড়ুয়া

বিজয়ীদের এই অর্জন তাদের একাগ্রতা ও ধর্মের প্রতি গভীর অনুরাগের বহিঃপ্রকাশ। তাদের এই সাফল্য আগামী দিনে বৌদ্ধধর্ম ও সংস্কৃতির চর্চায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি, যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তোমাদের প্রত্যেকের উদ্যম ও অংশগ্রহণ আমাদের আয়োজনের মূল সার্থকতা। তোমরা সবাই বুদ্ধের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করে জ্ঞানের পথে অগ্রসর হও—এই কামনাই করি।

বুদ্ধের অসীম করুণাধারায় তোমাদের সবার জীবন আলোকিত হোক, উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি অর্জিত হোক—এই প্রার্থনা জানাই। অংশগ্রহণকারী এবং বিজয়ীদের পুনরায় আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও অশেষ সাধুবাদ জ্ঞাপন করছি।

#শুভ_বুদ্ধপূর্ণিমা #২৫৭০বুদ্ধাব্দ #পার্বত্য_ভিক্ষু_সংঘ #রাঙ্গামাটি #বন্দনা_ও_সূত্র_আবৃত্তি #বিজয়ী #ধর্মীয়_সংস্কৃতি

পবিত্র শুভ বুদ্ধপূর্ণিমা (২৫৭০ বুদ্ধাব্দ) উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগ...
14/05/2026

পবিত্র শুভ বুদ্ধপূর্ণিমা (২৫৭০ বুদ্ধাব্দ) উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘প্রাত্যাহিক বন্দনা ও সূত্র আবৃত্তি প্রতিযোগিতা’য় ‘গ’ বিভাগে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে জানাই আন্তরিক সাধুবাদ।

প্রতিযোগিতার ‘গ’ বিভাগে যারা সেরা তিন স্থান অর্জন করেছে:
🥇 ১ম স্থান: লাবণ্য চাকমা
🥈 ২য় স্থান: অরিয় চাকমা
🥉 ৩য় স্থান (যুগ্ম): অনুনয় চাকমা ও শর্মিষ্ঠা বড়ুয়া

বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন। সেই সাথে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগীকে জানাই সাধুবাদ। তোমাদের এই সুন্দর চর্চা ও বুদ্ধের আদর্শের প্রতি অনুরাগ অব্যাহত থাকুক। সকলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

#শুভ_বুদ্ধপূর্ণিমা #২৫৭০বুদ্ধাব্দ #পার্বত্য_ভিক্ষু_সংঘ #রাঙ্গামাটি #বন্দনা_ও_সূত্র_আবৃত্তি #বিজয়ী

পবিত্র শুভ বুদ্ধপূর্ণিমা (২৫৭০ বুদ্ধাব্দ) উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগ...
14/05/2026

পবিত্র শুভ বুদ্ধপূর্ণিমা (২৫৭০ বুদ্ধাব্দ) উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘প্রাত্যাহিক বন্দনা ও সূত্র আবৃত্তি প্রতিযোগিতা’য় ‘খ’ বিভাগে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে জানাই আন্তরিক সাধুবাদ।

প্রতিযোগিতার ‘খ’ বিভাগে যারা সেরা তিন স্থান অর্জন করেছে:
🥇 ১ম স্থান: সুযুক্তি চাকমা
🥈 ২য় স্থান: ম্যাগনোলিয়া চাকমা
🥉 ৩য় স্থান: অর্পি চাকমা

বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন। সেই সাথে যারা অংশগ্রহণ করেছ, তোমরা প্রত্যেকেই আমাদের আগামীর সম্পদ। তোমাদের এই সুন্দর চর্চা অব্যাহত থাকুক। সকলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

#শুভ_বুদ্ধপূর্ণিমা #২৫৭০বুদ্ধাব্দ #পার্বত্য_ভিক্ষু_সংঘ #রাঙ্গামাটি #বন্দনা_ও_সূত্র_আবৃত্তি #বিজয়ী

Address

Moitree Vihara
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Parbatya Bhikkhu Sangha Bangladesh - Rangamati Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share