তেলোপাড়া সালাফি দাওয়াহ্ ও সমাজকল্যাণ সংগঠন

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • তেলোপাড়া সালাফি দাওয়াহ্ ও সমাজকল্যাণ সংগঠন

তেলোপাড়া সালাফি দাওয়াহ্ ও সমাজকল্যাণ সংগঠন পবিত্র কুরআন ও সহীহ হাদিসের আলোকে জীবন গড়া।
আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন করা ও সাদকায়ে জারীয়াহ-র কার্যক্রম চলমান রাখা

তেলোপাড়া সালাফী দাওয়াহ ও সমাজকল্যাণ সংগঠন (তেলোপাড়া, তানোর, রাজশাহী)  এর উদ্যোগে তালিমী বৈঠক অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ। আ...
03/07/2026

তেলোপাড়া সালাফী দাওয়াহ ও সমাজকল্যাণ সংগঠন (তেলোপাড়া, তানোর, রাজশাহী) এর উদ্যোগে তালিমী বৈঠক অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।
আমরা সকলে উপস্থিত থাকার চেষ্টা করবো।
আপনারা সকলে আমন্ত্রিত।

শুধুমাত্র মহিলাদের জন্য

16/05/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। তেলোপাড়া সালাফী দাওয়াহ ও সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে আগামীকাল ১৬/০৫/২০২৬ ইং তারিখ রোজ শ...
15/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

তেলোপাড়া সালাফী দাওয়াহ ও সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে আগামীকাল ১৬/০৫/২০২৬ ইং তারিখ রোজ শনিবার মাসিক ইসলামি আলোচনা সভা অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।

*বিষয়ঃ কোরবানি করার গুরুত্ব ও ফযিলত এবং কোরবানি করার নিয়মাবলি।*

শায়খ আবু বকর সিদ্দিক আল মামুন।
(প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী পশ্চিম জেলা ও সহকারী পরিচালক, আল-হেরা কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠী)

*স্থানঃ তেলোপাড়া জামে মসজিদ।*

সময়ঃ বাদ আসর থেকে।

*বিঃদ্রঃ পুরুষ / নারী সকলের শোনার ব্যাবস্থা রয়েছে।*

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, তেলোপাড়া সালাফি দাওয়াহ্ ও সমাজকল্যাণ সংগঠন  এর উদ্যোগে আগামীকাল ১৬ তারিখ  রোজ শনিবার ,...
15/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
তেলোপাড়া সালাফি দাওয়াহ্ ও সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে আগামীকাল ১৬ তারিখ রোজ শনিবার , মাসিক ইসলামি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আপনারা সকলে আমন্ত্রিত।

20/03/2026

আলহামদুলিল্লাহ
মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এবারের ঈদ যাত্রায় দুইটি ভালো কাজের অংশ হতে পেরে মনের দিক থেকে সত্যিই আমরা আনন্দিত। গত ২৮ রমাদান অনুষ্ঠিত হয় ইসলামিক আলোচনা সভা ও এক হাজার মানুষের ইফতার আয়োজন এবং আজ অনুষ্ঠিত হলো গরিব ও অসহায়দের মাঝে ১০ রকম ঈদ সামগ্রী বিতরণ। সত্যিই আমাদের ব্যক্তি জীবনে মহান আল্লাহর পক্ষ হতে বিশেষ এক রহমত কারণ তিনি তার দ্বীনের কাজগুলো তেলোপাড়া সালাফী দাওয়াহ ও সমাজকল্যাণ সংগঠনের মাধ্যমে সম্পাদন করার সুযোগ করে দিয়েছেন।আমাদের যারা এই মহান কাজে আর্থিকভাবে শারীরিকভাবে ও মানুষিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ উত্তম জাযা দান করুন আমিন। আবারো মহান রবের দরবারে শতকোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ।

ইনশা আল্লাহ, আগামী ২৮ রমজান (১৮ই মার্চ)  রোজ বুধবার তেলোপাড়া সালাফি দাওয়াহ্ ও সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে ইসলামী আলোচনা ...
14/03/2026

ইনশা আল্লাহ,
আগামী ২৮ রমজান (১৮ই মার্চ) রোজ বুধবার তেলোপাড়া সালাফি দাওয়াহ্ ও সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে ইসলামী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হবে ইনশা আল্লাহ।

আপনারা সকলে আমন্ত্রিত।

আপনারা উক্ত দ্বীনি সংগঠনের সকল দ্বীনি, সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে (যাকাত,ফিতরাসহ) দান সদকা করতে পারেন ইনশা আল্লাহ।

আমাদের উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছেঃ-->
১। গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া।
২। গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার সকল অসহায়, গরীব, বিধবাদের যথাসাধ্য সাহায্য করা এবং ঈদ সামগ্রী বিতরণ করা।
৩। তাফসীর মাহফিল , ইফতার মাহফিল এবং প্রতি মাসে ইসলামী আলোচনার মাধ্যমে সঠিক আকিদার দাওয়াত পৌঁছিয়ে দেওয়া।
৪। সকলকে নামাজ, রোজা, হজ্জ, যাকাত এবং পর্দা করার ব্যাপারে উৎসাহিত করা। এবং শিরক, বিদআত সহ সকল পাপ কাজ থেকে বিরত থাকার জন্য আহবান করা।
৫। গোরস্তান সংস্কার সহ, জানাজা, দাফন কাফনের নিয়মাবলি বিস্তারিত আলোচনা করা।
৬। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জনের ব্যবস্থা করা।

ইনশা আল্লাহ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাঃ-->

৭। ইয়াতিম খানা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা।
৮। অসহায় গরীব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৯। বিভিন্ন প্রতিষ্ঠান, গরীবদেরকে পানির টিউবওয়েল, পাম্পের ব্যবস্থা করে দেওয়া।
১০। বৃক্ষ রোপন সহ বিভিন্ন দ্বীনি, সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা ইনশা আল্লাহ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গতকাল বৃহস্পতিবার (০৯/০৩/২০২৬) তারিখে আমাদের সালাফি দাওয়াহ ও সমাজকল্যা...
11/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ, গতকাল বৃহস্পতিবার (০৯/০৩/২০২৬) তারিখে আমাদের সালাফি দাওয়াহ ও সমাজকল্যাণ সংগঠন এর সম্মানিত পরিচালক বৃন্দ এবং স্হানীয় সম্মানিত সদস্যদের অনলাইন মিটিংয়ে পবিত্র রমাদান মাসের কার্যক্রমের সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছেঃ-->

*১।আগামী ২৮ রমাদান (১৮ মার্চ-বুধবার) এ ইফতার মাহফিল এবং তাফসীর মাহফিল এর আয়োজন করা হবে ইনশা আল্লাহ সেই লক্ষ্য প্রায় ১৫০০ মানুষের ইফতারের আয়োজন করার চেষ্টা চলছে (তেলোপাড়া +দীঘিপাড়া) সহ, এলাকার গন্যমান্য ব্যক্তিগন সহ ।*

*২। ইফতার উপলক্ষে গ্রামের প্রতিটা বাড়ির সকল সদস্যদের তালিকা তৈরী করা হবে যাতে কেউ বাদ না পড়ে ইনশা আল্লাহ।*

*৩। আপনারা চাইলে জন প্রতি ইফতারের দায়িত্ব নিয়ে সেই পরিমাণ অর্থ সদকাহ করতে পারেন, যেমন এক জনের আনুমানিক খরচ ১০০ টাকা খরচ হতে পারে, সেক্ষেত্রে ১০ জনের ইফতার দিলে মাত্র ১ হাজার টাকা, ১০০ জনের ইফতার দিলে ১০ হাজার টাকা খরচ হবে । এটা আনুমানিক কিছু কম বেশি হতে পারে।*

*৪। বিগত বছরের ন্যায় ঈদুল ফিতর উপলক্ষে গরীব,অসহায়, বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে ইনশা আল্লাহ। বিগত বছরের থেকে এবার আরো বেশি গরীব অসহায়দের কে সদকাহ করা হবে ইনশা আল্লাহ।*

*৫। সম্মানিত অর্থ সম্পাদক, সহঃঅর্থ সম্পাদক, সেক্রেটারী, এবং অনন্য পরিচালক বৃন্দের মাধ্যমে বকেয়া মাসিক অনুদান এবং প্রতিশ্রুতি দান, ও সকল সদকাহ গুলো আদায় করা হবে ইনশা আল্লাহ।*

*৬।যাকাত, ফিতরার অর্থ সদকাহ হিসেবে আদায়ের লক্ষ্য যাকাত/ ফিতরার উপযুক্ত সম্মানিত ব্যক্তিদের তালিকা তৈরী করা হবে ইনশা আল্লাহ।*

*৭। উপরোক্ত কার্যক্রম এবং সংগঠনের আনুষঙ্গিক কার্যক্রম সম্পূর্ণ করার জন্য দান সদকাহ সংগ্রহ করা হবে ইনশা আল্লাহ।*

ইনশা আল্লাহ, আপনারা সকলে আপনাদের সুচিন্তিত মতামত / পরামর্শ, সময়, (যাকাত,ফিতরা সহ) দান/ সদকাহ করে আমাদের এই দ্বীনি সংগঠন কে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সংগঠনের বিকাশ নাম্বারঃ 01344-766448

*বিঃদ্রঃ আমরা যারা এই দ্বীনি সংগঠনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছি তারা সকলে নিজে, নিজের পরিবারকে এবং অন্যদের দান/সদকাহ করার জন্য উৎসাহিত করবো ইনশা আল্লাহ।*

আলহামদুলিল্লাহ , তোমার পবিত্র রমজান মাসে  তেলোপাড়া সালাফি দাওয়াহ্ ও সমাজ কল্যাণ সংগঠন এর অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন হল...
18/02/2026

আলহামদুলিল্লাহ , তোমার পবিত্র রমজান মাসে

তেলোপাড়া সালাফি দাওয়াহ্ ও সমাজ কল্যাণ সংগঠন এর অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন হল।
আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল কর এবং এর মাধ্যমে গ্রামের মানুষের ইলমি গভীরতা বৃদ্ধি করো। এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম বারাকা দান করো,,,, আমিন।

18/02/2026

মহান আল্লাহ্‌র বাণীঃ
“হে মু’মিনগন! তোমাদের জন্য সিয়াম ফরয করা হল, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।” (আল-বাকারাহঃ ১৮৩)

Address

তেলোপাড়া, তানোর রাজশাহী
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when তেলোপাড়া সালাফি দাওয়াহ্ ও সমাজকল্যাণ সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share