04/08/2025
//সেই সাম্রাজ্য; যেখানে সূর্য অস্ত যায় না... আর লুটপাটও থামে না//
আরব বিশ্বের ঐতিহ্য কিভাবে লুট করেছিল ব্রিটেন চলুন জেনে আসা যাক...
লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের দেয়ালের ভেতরে হাজার হাজার আরব বিশ্বের ঐতিহ্যবাহী নিদর্শন শোভা পাচ্ছে…কিন্তু নির্মম সত্য? এর অধিকাংশই উপনিবেশ স্থাপনকালে লুট করে আনা বা অবৈধভাবে সরিয়ে ফেলা হয়েছে — এবং এখনো ব্রিটেন সেগুলো ফেরত দিতে অস্বীকার করছে।
★যেসকল অঞ্চল থেকে যেসব জিনিস নিয়েছে বৃটিশরা:
🇪🇬 মিশর
১/ রোশেটা স্টোন: প্রথমে ফরাসিরা খুঁজে পায়, কিন্তু যুদ্ধে হারার পর ব্রিটেন সেটা নিয়ে নেয়
২/ দুই লক্ষের বেশি ফেরাউন যুগের নিদর্শন ব্রিটিশ মিউজিয়ামসহ বিভিন্ন জাদুঘরে
৩/ মমি, সারকোফেগাস, ওবেলিস্ক, মূর্তি — এমনকি স্ফিংসের দাড়ি পর্যন্ত সেখানেই!
🇸🇩 সুদান
১/ কুশ ও নুবিয়ার সভ্যতা চরমভাবে লুটপাট
২/ মেরো ও নাপাতা-র সম্পদ ব্রিটিশ মিউজিয়ামে
৩/ সুদানি রাজাদের মূর্তি ‘ফেরাউন ঐতিহ্য’ বলে দেখানো হয়েছে, প্রকৃত উৎস লুকানো হয়েছে
🇸🇾 সিরিয়া
১/ পালমিরা থেকে উগারিত — ব্রিটিশ দখলে থাকা অবস্থায় দুষ্প্রাপ্য নিদর্শন সরানো
২/ প্রাচীন হস্তলিখিত পাণ্ডুলিপি ও কবরস্থ নিদর্শন
৩/ “বিজ্ঞানচর্চা”-র ছলে ব্রিটিশ প্রত্নতত্ত্ব অভিযানের মাধ্যমে আসলে লুকিয়ে প্রাচীন সম্পদ পাচার
🇮🇶 ইরাক
১/ সুমের, ব্যাবিলন ও আসিরিয়ার কিউনিফর্ম ফলক ব্রিটিশ মিউজিয়ামে
২/ বিখ্যাত চুরি: উইংড বুল অফ নিনেভেহ ও আসিরিয়ান মিরর
৩/ প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ শাসনামলে চুরি হওয়া বহু নিদর্শন
🇯🇴 জর্ডান
১/ পেট্রা ও নবতীয় স্মৃতিস্তম্ভের দুষ্প্রাপ্য নিদর্শন
২/ পাণ্ডুলিপি, প্রাচীন মুদ্রা, পাথরের মূর্তি
৩/ ব্রিটিশ ‘ম্যান্ডেট’ সময়কালে এই সম্পদ লুটপাট ও স্থানান্তর
❗ ব্রিটেন কী বলছে?
ব্রিটেন এখনো এই দেশগুলোর ঐতিহ্য ফিরিয়ে দেওয়াকে অস্বীকার করে — বরং বলছে তারা “মানবজাতির ঐতিহ্য সংরক্ষণ” করছে।
কিন্তু এসব সম্পদ এসেছে কীভাবে?
দখলদারিত্ব
অন্যায্য চুক্তি
অবৈধ “উপহার”
সরাসরি চুরি
📌 আরও ভয়ংকর বাস্তবতা:
অনেক আরব ঐতিহ্যবাহী নিদর্শন এখনো ব্রিটিশ জাদুঘরের স্টোররুমে ধুলোর মধ্যে পড়ে আছে —
না কোনো দর্শনার্থী দেখতে পায়, না ঐ দেশগুলোতে ফেরত পাঠানো হয়, যেখান থেকে সেগুলো জোরপূর্বক নিয়ে আসা হয়েছিল।এদিকে ২০১৪ সালের পর থেকে ISIS সন্ত্রাসী গোষ্ঠী ইরাক ও সিরিয়ার প্রাচীন ঐতিহ্য ধ্বংস ও লুটপাট করেছে:পালমিরা মন্দির-সহ বহু ঐতিহাসিক স্থান সম্পূর্ণ ধ্বংস দুষ্প্রাপ্য প্রত্নসম্পদ কালোবাজারে বিক্রি সেই অর্থ ব্যবহার করেছে সন্ত্রাস চালাতে
ঐতিহাসিক স্থানগুলো ধ্বংস বা চাঁদাবাজির উৎসে পরিণত হয়েছে
★ আইএস-এর লুট করা প্রত্নসম্পদ গেল কোথায়?
আইএস লুট করা অনেক প্রাচীন নিদর্শন অবাক করার মতো উপায়ে লন্ডনে এসে পৌঁছেছে।
ব্রিটিশ নামকরা নিলামঘর যেমন: Sotheby’s, Christie’s, Bonhams-
এসব নিদর্শন বিক্রি হয়েছে অসম্পূর্ণ কাগজপত্রে, পরে তা "ব্যক্তিগত দাতার উপহার" হিসেবে ব্রিটিশ জাদুঘরে পৌঁছেছে।
⚠️ যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে প্রত্নসম্পদ আনা নিষিদ্ধ করার বিষয়ে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে কোনো আইনই ছিল না।
ফলে হাজার হাজার চুরি হওয়া নিদর্শন পাচার করে "আইনি" রূপ দেওয়া হয়েছে।
📌 ৯০% প্রত্নসম্পদ এখনো ফেরত দেয়নি ব্রিটেন
আন্তর্জাতিক চাপ সত্ত্বেও, তারা "মিউজিয়াম আইন" দেখিয়ে আজও বেশিরভাগ মূল নিদর্শন ফেরত দিতে অস্বীকার করছে।