25/06/2023
সাবধান আমার আপনার কুরবানী হচ্ছে তো,
★হালাল পশুকে জবেহ করার নামে হত্যা করে মেরে ইহা দিয়ে কুরবানী করা হতে নিজে বাচুন ও অন্যকে বাচান। কেন না?মৃত খাওয়া হারাম। (আল কোরানুল করীম।)
★১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমারা হালাল পশুকে হারামে পরিনত করি নাউজুবিল্লাহ! তার বিবরণ এই।
★গরু মহিষ ছাগল ইত্যাদি হালাল পশু জবেহ সম্পন্ন হবার পর, সব কসাই বা তাদের সহযোগীরা একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থান গলায় খোঁচা বা গুতা দিয়ে মেরুদণ্ডের সাথে সম্পৃক্ত ছোট্ট স্পাইনাল কর্ড কে কেটে দিয়ে থাকি।যা আমরা কমবেশি সবাই দেখি ও জানি। আমাদের ধারনা এ কাজটার মাধ্যমে পশুর রুহ বা প্রাণ স্বাভাবিক ভাবে চলে যাওয়ার ১০/১৫ মিনিট পুর্বে চলে যায়। ইহা শরীয়ত মতে মৃত বলে ঘোষনা করা হবে।যা খাওয়া মূলত হারাম।
এ ছোট্ট একটা ভুলেই আমাদের কুরবানী হয় না।নাঊজুবিল্লাহ!
★শরীয়ত মতে হালাল পশু জবেহ শুদ্ধ হবার শর্ত হলো:-পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। এ রগ গুলি কেটে দিলে রক্ত ক্ষরনের স্বাভাবিক প্রক্রিয়ায় ইহার প্রান বা রুহ চলে যায়।
★আমরা তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের সাথে সম্পৃক্ত ভেতরের রগ কে তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিধায় ইহা হার্ট এটাক করে মারা যায়।
তাই শরীয়ত মতে পশুটি জবেহ করার পর ও জবেহ শুদ্ধ না হওয়ায় হত্যা হিসেবে পরিগনিত হয়ে যাওয়ায় ইহা দ্বারা আর কোরবানী হয় না।কারণ ইহা মৃত।আর মৃত হারাম বিধায় কোরবানী হওয়ার প্রশ্নই আসে না।
★চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এ পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয় । এ গোশত ভক্ষনে ক্যান্সার, এইচ বি এ এস, সহ ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।।
অতএব,
কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ রইল, সামান্য সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না। আপনারা সবাই যারা গরুর চামড়া খালাইতে বা গোস্ত কাটার জন্য আসে তাদের কে এ কথা বলে দিবেন এবং জবেহ করার পর নিজে উপস্থিত থাকুন যাতে ক্ষুদ্র ধারাল ছুড়ি দ্বারা স্পাইনাল কর্ড কেটে না দেয়।(সংগৃহীত)