Alhamdulilah-5

Alhamdulilah-5 পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো
নিজে সংশোধন হওয়া,

আর সবচাইতে সহজ কাজ হল
অন্যের সমালোচনা করা ।”
(2)

ধর্ম

ইসলামে সত্যের সাক্ষ্য ও সত্য সাক্ষ্য

শাঈখ মুহাম্মাদ উছমান গনী

আপডেট:

সত্য সাক্ষ্যদানের মাধ্যমেই মুমিনের ইমানের সূচনা হয়; তাই মুমিনকে আমৃত্যু এই সত্য আঁকড়ে ধরে রাখতে হয়। বিশ্বাসের সঙ্গে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা আত্মপ্রবঞ্চনার শামিল। সত্য ছাড়া মানুষ মুমিন হয় না; মুসলমান কখনো অসত্যের অনুগামী হয় না। ইসলামে সব সময় সত্য বলা ও সত্য সাক্ষ্য দেওয়া ফরজ ইবাদত এবং জরুরি কর্তব্য বলে পরিগণিত। এই সততা

চিন্তাচেতনায়, কল্পনায় ও পরিকল্পনায়। এই সততা মুখের ভাষায়। এই সততা যাবতীয় কর্মকাণ্ডে, অঙ্গপ্রত্যঙ্গে, প্রতিটি পদক্ষেপে।

ইমানের সাক্ষ্য

ইমান বা বিশ্বাসের মূল কথা হলো কালেমা। ইসলাম হলো সত্যকে গ্রহণ করা এবং অসত্যকে বর্জন করা। কালেমা শাহাদাত ইমান ও ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম ভিত্তি। কালেমা অর্থ শব্দ, বাণী বা বাক্য; শাহাদাত অর্থ সাক্ষ্য। কালেমা শাহাদাত অর্থ সাক্ষ্যবাণী। কালেমা শাহাদাত মূল আরবিতে ‘আল কালিমাতুশ শাহাদাহ’ বা ‘কালেমাহ শাহাদাহ’।

কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ‘সুতরাং জেনে রেখো, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই।’ (সুরা-৪৭ মুহাম্মাদ)। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘হে মানবমণ্ডলী! তোমরা “লা ইলাহা ইল্লাল্লাহু” (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই) বলো; তাহলেই তোমরা সফলকাম হবে।’ (বুখারি ও মুসলিম)। ‘ইসলামের সর্বোচ্চ বাণী হলো “লা ইলাহা ইল্লাল্লাহু”, সর্বোত্তম জিকির হলো “লা ইলাহা ইল্লাল্লাহু”; জান্নাতের চাবি হলো “লা ইলাহা ইল্লাল্লাহু”।’ (মুসলিম ও তিরমিজি)।

সর্বযুগে একই কালেমার সাক্ষ্য

প্রথম মানব ও প্রথম নবী বাবা আদম (আ.) থেকে সর্বশেষ নবী ও সর্বশ্রেষ্ঠ রাসুল হজরত মুহাম্মাদ (সা.) পর্যন্ত সব নবী ও রাসুলের মূল দাওয়াত ছিল ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই)। যথা: ‘লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিয়ুল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ইবরাহিমু খলিলুল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জাবিহুল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহু দাউদু খলিফাতুল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। কালেমা শাহাদাতে এ ঘোষণাই দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, অর্থাৎ ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হজরত মুহাম্মাদ (সা.) আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও তাঁর প্রেরিত রাসুল।’

ইহসান ও প্রত্যক্ষ সাক্ষ্য

সাক্ষ্য দেওয়ার পূর্বশর্ত হলো প্রত্যক্ষ করা বা স্বচক্ষে অবলোকন করা বা দেখা। মহান আল্লাহ তাআলা এমনই পরম সত্য, যা দৃশ্যমান হওয়া দিবালোকের মতো সুস্পষ্ট; তাই এটি প্রত্যক্ষ করার অপেক্ষা রাখে না। প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.)-এর সততা ও সত্যবাদিতা জগৎখ্যাত ও প্রশ্নাতীত। যারা তাঁর জানের দুশমন ছিল, তারাও তাঁর সত্তা ও বিশ্বস্ততার প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এ বিষয়ে দুটি উদ্ধৃতি হয়েছে এভাবে, ‘এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, তিনি শাসক অধিপতি, তিনিই সুস্পষ্ট ও পরম সত্য; হজরত মুহাম্মাদ (সা.) মহান আল্লাহর প্রেরিত রাসুল, চরম সত্যবাদী, অঙ্গীকার রক্ষাকারী এবং পরম বিশ্বস্ত ও অতি বিশ্বাসী। (আল মুফরাদাত, বুখারি)। সব নবী ও রাসুল সত্যবাদী ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ‘আপনি এই গ্রন্থে হজরত ইবরাহিম আলাইহিস সালামের বিষয় আলোচনা করুন, নিশ্চয় তিনি

Address

Rajshahi
801

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulilah-5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Alhamdulilah-5:

Share