21/03/2026
🌙✨ ঈদ মোবারক ✨🌙
পবিত্র রমজান মাসে আমাদের প্রিয় মসজিদের উন্নয়ন ও কাজের জন্য যারা যার সামর্থ অনুযায়ী দান ও সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তায়ালা আপনাদের সকলের এই মহৎ আমল কবুল করুন 🤲
আজ এই পবিত্র ঈদের দিনে, আমি অন্তরের গভীর থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা ❤️
আপনাদের এই আন্তরিক সহযোগিতার কারণেই মসজিদের কাজ এগিয়ে চলেছে সুন্দরভাবে।
আসুন, আমরা সবাই মিলে দোয়া করি—
আল্লাহ তায়ালা যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন।
আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, যেন আমরা ভবিষ্যতেও এভাবে একসাথে ভালো কাজ করে যেতে পারি।
🌙 ঈদ মোবারক 🌙
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنكُمْ