Bangladesh Jamiyate Hizbullah

Bangladesh Jamiyate Hizbullah “ছারছীনা শরীফ থেকে পরিচালিত একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন”
(4)

বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ (Bangladesh Jamiyate Hizbullah)

বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ একটি অরাজনৈতিক ইসলামী সংগঠন, যার মূল লক্ষ্য হল কুরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন, ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের উন্নয়ন। সংগঠনটি ছারছীনা দরবার শরীফ, নেছারাবাদ, পিরোজপুর থেকে পরিচালিত হয়।

� কুরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী আদর্শ প্রচার
� নৈতিক শিক্ষার প্রসার এবং মানবকল্যাণে অঙ্গীকারবদ্ধ
� সমাজ সংস্কারে তরুণদের সম্পৃক্তকরণ
� মানবাধিকার ও নিপীড়িত মানুষের পাশে থাকা

� কেন্দ্রীয় দপ্তর: ছারছীনা দরবার শরীফ, নেছারাবাদ, পিরোজপুর, বাংলাদেশ।

11/02/2026

বাতিল আকিদার বাঁধন ছিঁড়ে আলোর পথে আয় | Batil Akidar Badhon Sire Alor Pothe Ay | ছারছীনা দরবার শরীফ

30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীর ছাহেব এর শোক

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন শুনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন গভীর শোক ও সমবেদনা জানান।

আজ দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লার স্বাক্ষরিত একটি শোকবার্তা সংবাদমাধ্যমে পাঠানো হয় । শোক বার্তায় তিনি বলেন- মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত পরবর্তী সময়ে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে সুখ্যাতি পান। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময়ে দেশের ও জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতিতে অটল থেকে বিশ্বের বুকে দেশের মর্যাদা সমুন্নত রেখে পারস্পরিক সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিলেন। মহান আল্লাহ পাক তাঁর বিদেহী আত্মাকে রহম করুন। তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

স্মৃতিচারণ করতে গিয়ে হযরত পীর ছাহেব কেবলা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার দাদা মরহুম মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর প্রগাঢ় সম্পর্ক ছিল। আমার দাদা মরহুমের পরামর্শে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামের প্রভূত খেদমত করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীকালে আমার আব্বা মরহুমের জীবদ্দশায় মরহুমা বেগম খালেদা জিয়ার সঙ্গে পর্দার বিধানের বাধ্যবাধকতায় দেখা সাক্ষাত না হলেও তিনি তার স্বামীর মতই অত্র দরবারকে শ্রদ্ধার নজরে দেখতেন।

পীর ছাহেব কেবলা বলেন- দেশের জন্য যখন মরহুমা খালেদা জিয়ার মত একজন মান্য, পরীক্ষিত, আপোষহীন, ব্যক্তিত্বের প্রয়োজন ছিল; তখনই তিনি দেশবাসীকে শোক সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন। এতে আল্লাহর হেকমত তিনিই ভালো জানেন।

হযরত পীর ছাহেব কেবলা মরহুমার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সকলকে ধৈর্য্যধারন করার পরামর্শ দেন। দেশের এই ক্রান্তিকালে জনাব তারেক রহমানকে তার মায়ের এই শোককে শক্তিতে রূপান্তর করে তার পিতার আদর্শ ও নীতিতে অটল ও অবিচল থেকে দল ও দেশের খেদমত করার আহ্বান জানান।

পীর ছাহেব কেবলা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গ সংগঠন (যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, আঞ্জুমানে ওয়ায়েজীন ও জমইয়াতে ওলামা) এর সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে ও বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ড থেকে পরিচালিত তিন সহস্রাধিক দ্বীনিয়া মাদ্রাসা সমূহে কুরআন খতম ও খতমে তাহলীল পাঠ করে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করার জন্য নির্দেশ দেন এবং মরহুমার জানাযার নামাজে পীরভাই, মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলমান সাধ্যমত উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

Address

Sarsina Sharif, Nesarabad
Pirojpur
8521

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jamiyate Hizbullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Bangladesh Jamiyate Hizbullah:

Shortcuts

Share